নববর্ষ ১৪২৮: পয়লা বৈশাখের দিন লক্ষ্মী-গণেশের পুজোর নির্ঘণ্ট, হালখাতার শুভ সময় একনজরে
নববর্ষ ১৪২৮: পয়লা বৈশাখের দিন লক্ষ্মী-গণেশের পুজোর নির্ঘণ্ট, হালখাতার শুভ সময় একনজরে
রাত পোহালেই আরও এক নতুন বছর। শুরু হবে ১৪২৮ বঙ্গাব্দ। যার অপেক্ষায় চিরাচরিত রীতি মেনে বসে থাকে বাঙালি। নতুন পোশাক, ভালো মন্দ রসনায় জমিয়ে কব্জি ডুবিয়ে মাতে দার্জিলিং থেকে দীঘা! সঙ্গে কোনও বাড়িতে ভোর থেকেই চলে গান, কবিতা পাঠ, বা নাচের আসর, আবার কোথাও নতুন বছরে সৌভাগ্যের আশায় চলে দেব আরাধনা। এই নববর্ষের দিন কয়েকটি শুভ যোগের সময় এক পলকে দেখে নেওয়া যাক।

হালখাতা লেখার শুভ যোগ
চৈত্র সংক্রান্তি কাটিয়ে এবার পয়লা বৈশাখের পালা। বৈশাখের নতুন দিনে বাঙালি চিরাচরিত পরম্পরা মেনে বহু দোকানেই লেখে হালখাতা। তবে হালখাতা লেখার কিছু শুভ মুহূর্ত রয়েছে। সেই নির্দিষ্ট সময়টিতে হালখাতা লেখা হলে তাতে শুভ ফল লাভ হয় বলে দাবি বহু শাস্ত্রজ্ঞের।

হালখাতা লেখার শুভ সময়
১৫ এপ্রিল নববর্ষ। সেদিন সকালে মাহেন্দ্র যোগের সময় সকাল ৬ টা ৫০ মিনিট। এরপর সকাল ১০ টার কিছু সময় পর থেকে শুরু হবে হালখাতা লেখার ভালো ক্ষণ। ১০ টা ১৬ মিনিট থেকে ১২ টা ৫১ মিনিট পর্যন্ত এই শুভ সময় চলবে। এছাড়াও রয়েছে অমৃত যোগের সময়। সেটি রাত ১২ টা ৪২ মিনিট থেকে রাত ২:৫৬ মিনিট পর্যন্ত চলবে।

ধনলক্ষ্মী আরাধনা
নববর্ষের শুভ সময়ে ধনলক্ষ্মীর আরাধনা কোথাও হয়, আবার কোথাও মা শক্তির আরাধনায় বহু জায়গায় দুর্গা ও কালীশক্তিকে পুজো করা হয়। তবে ব্যবসায় গতি আনতে গণেশের সঙ্গে মা লক্ষ্মীর পুজোর রীতিই নববর্ষের সকালে বেশি প্রচলিত।

লক্ষ্মী-গণেশ পুজোর সময়
মূলত, মাহেন্দ্র যোগের সময় থেকে বেলার দিকে শুভ সময় ধরেই লক্ষ্মী ও গণেশের পুজোপাঠ হয়। ফলে ১ লা বৈশাখ ৬ টা ৫০ মিনিট থেকে ১০ টা ১৬ মিনিট থেকে ১২ টা ৫১ মিনিট পর্যন্ত এই শুভ সময়ের মধ্যে পুজোপাঠ সম্পন্ন করলে তা মঙ্গল ফল দেয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications