ভ্যালেন্টাইন্স ডে-র মরশুমে আপনার প্রেমভাগ্য কেমন কাটবে! জেনে নিন
সামনেই প্রেমের দিন। সরস্বতী পুজো থেকে ভ্যালেন্টাইন্স ডে ঘিরে একাধিক উৎসবে মাতোয়ারা হতে চলেছে বাঙালি। প্রেমের মাসে ,প্রেম পর্ব কেমন জমবে তা জানতে আগ্রহী অনেকে।
সামনেই প্রেমের দিন। সরস্বতী পুজো থেকে ভ্যালেন্টাইন্স ডে ঘিরে একাধিক উৎসবে মাতোয়ারা হতে চলেছে বাঙালি। প্রেমের মাসে ,প্রেম পর্ব কেমন জমবে তা জানতে আগ্রহী অনেকে। চটজলদি দেখে নেওয়া যাক কোন রাশির জাতক জাতিকাদের জন্য প্রেম ঘিরে কোন সুসংবাদ লুকিয়ে রয়েছে।

মেষ
যাঁর সঙ্গে ফ্লার্টে মগন আপনি,তিনিই হয়তো আপনার জীবনসঙ্গী হয়ে উঠতে পারেন। সম্পর্ক খুব ক্যাজুয়ালি নিলেও , এই মুহূর্তে তা গড়িয়ে যেতে পারে অনেক দূর।

বৃষ
আপনি কি সিঙ্গল? খুব শিগগির আপনার জন্য সুখবর আসতে চলেছে। আপনার সঙ্গে প্রেমে হয়তো গোপনে কেই হাবুডুবু খাচ্ছে! খোঁজ নিন চটজলদি!

মিথুন
পছন্দের মানুষের সঙ্গে সম্পর্কের গভীরতায় মিশে যেতে পারেন আপনি! এমনই সম্ভাবতা রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের ঘিরে।

কর্কট
রোম্যান্সের মুডে আপনি থাকতে চলেছেন এই গোটা মাস। ফলে খুব সম্ভবত প্রেম আরও গভীরতা পেতে চলেছে এই সময়ে। যাঁকে আকর্ষণীয় বলে মনে মনে ভেবে ফেলেছেন তাঁকে মনের কথা বলেই ফেলুন!

সিংহ
রোম্যান্স, প্রেম আর প্রেমের গভীরতা মিলিয়ে মিশিয়ে ফেব্রুয়ারি মাস কেবলমাত্র আপনার! সিংহ রাশির জাতক জাতিকারা এই সময়ে বেশ জাঁকিয়ে প্রেম করবেন বলেই পশ্চিমী জ্যোতিষশাস্ত্রের দাবি।

কন্যা
কারোর সঙ্গে দেখা করতে আগ্রহী?চটজলদি ডেটিং পর্ব সেরে ফেলুন । আসন্ন সময়ে আপনার প্রেম কেউ রুখে রাখতে পারেব না।

তুলা
বসন্ত এসে গেছে!আর দেরি নয় ! বহুদিন ধরে যাঁকে বলব বলেও বলতে পারেননি ,তাঁকে ফেব্রুয়ারি মাসের মধ্যেই বলে ফেলুন। সিঙ্গলদের বলে রাখা ভালে.. বন্ধুদের মধ্যে থেকেই সেই সামওয়ান স্পেশ্যাল কেউ উঠে আসতে পারেন। ফলে, .. তৈরি থাকুন!

বৃশ্চিক
আর দেরি করে লাভ কী? মনে মনে তো সেই মানুষটিকে ভালোবেসেই ফেলেছেন, এবার শুধু বলে দেওয়ার পালা! ফলে আসন্ন ভ্যালেন্টাইন্স ডে থেকে নিজের 'সিঙ্গল' তকমা এবার ঘুচিয়ে ফেলুন!

ধনু
এই মাসে আপনার এমন কাউকে চাই, যিনি একটু হালকা মেজাজে বসে আপনার দুঃখ , সুখগুলোকে ভাগ করে নেবেন। চিন্তা নেই । ঈশ্বর সম্ভবত আপনার প্রার্থনা শুনতে চলেছেন!

মকর
এতদিন যে সম্পর্ককে নিয়ে সেভাবে গুরুত্ব দেননি, এবার তাকেউ গুরুত্ব দেওয়ার পালা! প্রেমর পরিণতির দিকে এগিয়ে যাওয়ার সবচেয়ে ভালো সময় আসন্ন ফেব্রুয়ারি মাস।

কুম্ভ
একটপ রহস্য সঙ্গে নিয়ে আসতে চলেছে ফেব্রুয়ারি মাসের ভ্যালেন্টাইন্স ডে। আসন্ন মাসে আপনি প্রেমে পড়তে পারেন! এমনই দাবি পশ্চিমী জ্য়োতিষশাস্ত্রবিদদের।

মীন
সময়টা বন্ধুদের সঙ্গে কাটান। মন ভালো থাকবে। তবে এই বন্ধুদের মধ্যেই সম্ভবত কেই আপনার কাছাকাছি এসে যেতে পারে! ফলে বসন্তের রঙ এবার আরও গাঢ় হতে চলেছে।












Click it and Unblock the Notifications