সুসময় আসার আগে মা লক্ষ্মী আমাদের এভাবেই দেন নানান ধরনের সঙ্কেত
কথিত আছে যে মানুষের ভাগ্য বদলাতে দেরি হয় না। কবে, কখন মা লক্ষ্মী আপনার ওপর কৃপা করবেন এবং আপনার ধন-সম্পদ বৃদ্ধি পাবে কেউ বলতে পারে না। যদিও ধর্ম শাস্ত্র অনুযায়ী এমন কিছু সঙ্কেত আছে, সেগুলির ওপর যদি একটু খেয়াল করা যায় তবে আসন্ন ভালো সময়ের বিষয়ে এরা আভাস দেয়। আসুন জেনে নেওয়া যাক সেই সঙ্কেতগুলি আসলে কী কী।

সকালে নারকেল দেখা শুভ সঙ্কেত
ধার্মিক মান্যতা অনুসারে, যদি সকাল-সকাল নারকেলের দর্শন পাওয়া যায় তাহলে তাকে খুব শুভ বলে মনে করা হয়। কথিত আছে, এরকম ইঙ্গিত দিয়ে মা লক্ষ্মী জানান দিচ্ছেন যে আপনার ভালো সময় এবার এসে গিয়েছে। অন্যদিকে, সকালে আপনার ডান দিকে বাঁদর দেখতে পেলে বুঝবেন আপনার দারিদ্র্যতা দূর হতে চলেছে।

কোনও গাছ যদি নিজে থেকে জন্মাতে শুরু করে
জ্যোতিষ মতে যদি আপনার বাড়ির সামনে কোনও গাছের চারা নিজে নিজে উঠতে শুরু করে দেয় তবে এটা আগামী শুভ সময় আসার সঙ্কেত। এটার অর্থ এই যে আপনার বাড়িতেও ধন-সম্পত্তি ধীরে ধীরে এবার বাড়তে শুকু করে দেবে এবং দরিদ্রতা চিরজীবনের জন্য শেষ হয়ে যাবে।

ঘোড়ার নাল দেখা শুভ
বাস্তুশাস্ত্র অনুসারে, রাস্তায় যদি কোনও ঘোড়ার নাল পড়ে থাকতে দেখা যায়, তবে তা ঈশ্বরের (মা লক্ষ্মী) চিহ্ন হিসাবে বিবেচিত হয়। এটি করার মাধ্যমে তিনি ইঙ্গিত দিচ্ছে যে আপনার বাড়িতে সবকিছু ভাল হতে চলেছে এবং অস্থির দিনগুলি কেটে যেতে চলেছে। আপনি যদি এমন একটি নাল দেখতে পান তবে আপনি এটি আপনার বাড়িতে নিয়ে আসতে পারেন। তবে মনে রাখবেন শনিবার এমন নাল ভুলেও আনবেন না।

প্রজাপতি দেখা
যদি আপনার জীবন ঝগড়া-অশান্তিতে ভরপুর হয়ে গিয়েছে। বাড়ির বিবাদ আপনার জীবনে কোলাহল তৈরি করেছে, মানসিক শান্তি চলে গিয়েছে তাহল এচিন্তা করবেন না। যদি আপনি দিনে নিজের চারপাশে রঙীন প্রজাপতি ঘুরে বেড়াতে দেখেন তাহলে বুঝবেন আপপনার ভালো সময় আসতে চলেছে এবং অশান্তিকর জীবন শেষ হওয়ার মুখে।

এই সঙ্কেত পেলে বুঝবেন কাজ সম্পূর্ণ হতে চলেছে
কোনও কাজে বাইরে যাওয়ার সময় যদি কোনও ব্যক্তির হাতে জলে ভরা ঘটি দেখতে পান তবে এটি একটি শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয়। এর মানে হল যে কাজটির জন্য আপনি বাড়ি থেকে বেরিয়েছেন তা শীঘ্রই শেষ হতে চলেছে। এ ছাড়া রাস্তায় গরুকে ঘাস খেতে দেখাও ইতিবাচক লক্ষণ হিসেবে বিবেচিত হয়।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications