Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ধনতেরাসের আগেই ৬০ বছর পর আসছে বিশেষ শুভ যোগ! কেনাকাটা করতে পারেন এই জিনিসগুলি

ধনতেরাসের আগেই ৬০ বছর পর আসছে বিশেষ শুভ যোগ! কেনাকাটা করতে পারেন এই জিনিসগুলি

দিওয়ালির মরশুমে ভারতে ধনতেরসে জমিয়ে কেনাকাটা করতে থাকেন অনেকেই। তবে খরিদারি দিওয়ালির আগে দেখা যায় দুর্গাপুজোতে। মূলত এই উৎসবের মরশুমগুলিতেই কেনাকাটা সম্পন্ন হয় বিভিন্ন জনের। তবে ধনতেরাসের কৃষ্ণা ত্রয়োদশীতে বিশেষ মুহূর্তে কেনাকাটা করলে ঘরে লক্ষ্মীর প্রবেশ হয় বলে বিশ্বাস রয়েছে অনেকের। তবে ২০২১ সালে শুধুমাত্র ধনতেরাসেই নয়, ধনতেরাসের আগেও রয়েছে বিশেষ ধরনের শুভ যোগ। এই শুভ যোগের মধ্যে কেনাকাটা করলে সংসারে সুখ , শান্তির সঙ্গে সম্পত্তি , সমৃদ্ধি বৃদ্ধি হয় বলে জানা যায়। একনজরে দেখে নেওয়া যাক, কোন সেই দিন ,যেদিন এমন শুভ যোগ রয়েছে?

৬০ বছর পর শুভ যোগ

৬০ বছর পর শুভ যোগ

ধনতেরাসরে আগে তথা দিওয়ার আগে প্রায় ৬০ বছর পর এক বিশেষ শুভ যোগ দেখা যাচ্ছে। জানাচ্ছেন, জ্যোতিষবিদরা। দিওয়ালির আগে কোনও কেনা কাটা করতে হলে এই বিশেষ যোগ সম্পন্ন দিনটি গুরুত্বপূর্ণ হতে পারে। মূলত ২৮ অক্টোবর পড়েছে এই দিনটি। যেদিন দিওয়ালির আগে ৬০ বছর পর আসছে এমন গুরুত্বপূর্ণ যোগ।

 রাত পাহালেই শুভ যোগ!

রাত পাহালেই শুভ যোগ!

বলা হচ্ছে, ২৮ অক্টোবর শুভ যোগের হাত ধরে ধনতেরাসের খরিদারি সম্পন্ন হচ্ছে। এমন দিনে গুরুপুষ্প যোগ তৈরি হচ্ছে। এই বিশেষ নক্ষত্র যোগ তৈরি হলে,তা খুবই শুভ ফল দিতে পারে বলে মনে করা হচ্ছে। ২৮ অক্টোবর ভোর ৬ টা ৩৩ মিনিট থেকে রাত ৯ টা ৪২ মিনিট পর্যন্ত রয়েছে এই বিশেষ গুরু পুষ্প যোগ। এমন দিনে ভালো কোনও জিনিসের খরিদারি করে তা ঘরে আনলে মেলে শুভ ফল। এমনই দাবি করছেন জ্যোতিষবিদরা।

কেমন এই যোগ

কেমন এই যোগ

জ্যোতিষশাস্ত্র মতে, গ্রহ গোচরে পুষ্প নক্ষত্রের স্বমী ও উপস্বামীর যুতি প্রায় ৬০ বছর পর আসবে। এর আগে এমন শুভ সময় ১৯৬১ সালে আসতে শুরু করছে। এমন সময় শনির বিশেষ কৃপা মানুষের ওপর বর্ষিত হয়। ফলে মিলতে পারে কাঙ্খিত সাফল্য। ২৮ অক্টোবর মূলত পুষ্প নক্ষত্রের দিন। এমন দিনে যদি কেনা কাটা করে ঘরে আনেন, তাহলে তা রীতিমতো কার্যকরী ফল দেয়।

 কোন কোন জিনিস কিনলে তা ফলদায়ী হয়?

কোন কোন জিনিস কিনলে তা ফলদায়ী হয়?

সনাতন ধর্ম অনুযায়ী, এই পুষ্প নক্ষত্রের সময়ে কোনও নতুন কাজ করলে তা খুবই ভালো ফল দেয়। এমন দিনে নতুন কলম, বই , খাতা কিনে তা ব্যবহার করলে তা ফল ভালো হয়। এছাড়াও ধনতেরাসের আগে এই দিনে যদি সোনা বা রুপো কেনাকাটা করেন , তাহলে তা খুবই ভালো ফল দেবে বলে জানাচ্ছেন জ্যোতিষবিদরা। এমন দিনে জমি, বাড়ি কেনাও খুবই শুভ মনে করা হয়। এমন দিনে বীমা পলিসি, শেয়ার মার্কেটে কেনা কাটাও খুবই শুভ বলে মনে করা হচ্ছে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+