বসন্ত পঞ্চমীর আগেই স্থান বদল করবে এই গ্রহরা, ভাগ্যের দ্বার খুলতে চলেছে কাদের

হিন্দুধর্মে বসন্ত পঞ্চমী বিশেষ গুরুত্ব রয়েছে। এই বিশেষ দিনের জন্য অপেক্ষা করে থাকেন পড়ুয়ারা। বসন্ত পঞ্চমীর আগেই পাঁচটি গ্রহ তার ঘর বদল করবে। ২৮ জানুয়ারি মঙ্গলবার শুক্র মীন রাশিতে প্রবেশ করবে, ৩০ জানুয়ারি বৃহস্পতিবার বুধ তার ঘর বদল করবে। ৩১ জানুয়ারি সূর্য ও বৃহস্পতি ১২০ ডিগ্রী অবস্থান থেকে নবপঞ্চম যোগ গঠিত করবে।

সেই সঙ্গে বসন্ত পঞ্চমীর একদিন আগে শনিবার পয়লা ফেব্রুয়ারি শুক্র তার গতি পরিবর্তন করে শনির রাশিতে প্রবেশ করবে। এসময় কিছু রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। চাকরি থেকে ব্যবসাতেও আসবে সফলতা। ভাগ্যের দ্বার খুলবে, তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন?

job

  • ধনু রাশি

ধনু রাশির জাতক জাতিকাদের শুভ প্রভাব পড়বে। এই সময় কোনও কাজেই আপনারা পিছিয়ে পাওয়া যাবেন না। নতুন যানবাহন, সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। আর্থিকদিকে লাভ হবে। ব্যবসাতে সুযোগ বাড়বে। কঠোর পরিশ্রম করলে জীবনে সফলতা অর্জন করতে পারবেন। এসময় মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। সমাজে সম্মান বাড়তে থাকবে। যারা রাজনীতি করছেন, তাদের জীবনেও শুভ সময়। এসময় নিজেকে শান্ত রেখে প্রত্যেকটি কাজ করুন। দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন।

  • বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকাদের পরিবেশ এসময় অনুকূলে থাকবে। এসময় যারা বেসরকারি চাকরি করছেন, তাদের অত্যন্ত শুভ সময়। তাছাড়া জীবনে সফলতা অর্জন করতে পারবেন। সূর্যের প্রভাবে আপনার জীবনে সফলতা আসবে। এই সময় অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে লাভের মুখ দেখবেন। মনের ইচ্ছা পূরণ হবে। আপনি মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। কোনও কাজেই পিছিয়ে পড়বেন না। তাছাড়া আপনি যদি নতুন কোনও ব্যবসায় বিনিয়োগ করতে চান করতে পারেন। সেখান থেকেও লাভ হবে।

  • মীন রাশি

মীন রাশির জাতক-জাতিকাদের ওপর এই গ্রহের শুভ প্রভাব পড়বে আপনার। সাহস, বীরত্ব বাড়তে থাকবে। ব্যবসায়ীদের শুভ সময় শুরু হবে। যারা বেসরকারি চাকরি করছেন, তাদের লাভের সময়। এসময় নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে আপনি খুব সুখী হবেন। এসময় বড় কোনও ব্যবসায় বিনিয়োগ করার আগে সাবধান হোন আপনি। তাছাড়া নতুন ব্যবসা শুরু করার আগে বাবা-মায়ের বিশেষ পরামর্শ নেবেন। মাথা ঠান্ডা রেখে চলবেন আপনি।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+