প্রেম হোক বা দাম্পত্য জীবন, এই নিয়মগুলি মেনে চললে সম্পর্ক থাকবে সর্বদা মধুর
শাস্ত্রে বলা কথা বর্তমান জীবনের সঙ্গে হুবহু মিলে যায়। অনেকেই আছেন যাঁরা শাস্ত্র মেনে কাজ করেন এবং জীবনে সফলতা পেয়ে থাকেন। শাস্ত্রে অর্থনীতি, কূটনীতি ও রাজনীতি নিয়ে বহু কথাই বলা হয়েছে যা আজকের যুগে বিশেষভাবে প্রযোজ্য। এইসব নীতিকথা মানুষকে প্রেরণা দেয়। শাস্ত্রে বলা নিয়ম মেনে চললে আপনি যে কোনও জিনিস অর্জন করতে পারবেন। শাস্ত্রে প্রেম ও সম্পর্ক নিয়েও বহু উপদেশ দেওয়া হয়েছে। শাস্ত্রে বলা হয়েছে যে কিছু কারণের জন্য সম্পর্কে তিক্ততা ও দুরত্ব চলে আসে। আসুন জেনে নিন সেই সব নিয়মের বিষয়ে যেগুলিকে অনুসরণ করলে প্রেমের সম্পর্ককে আরও মধুর করে তোলা যাবে।

সম্মান
যে কোনও সম্পর্কে একে-অপরের প্রতি সম্মান রাখা খুবই জরুরি। প্রত্যেক মানুষ চায় যে সকলে তাঁকে সম্মানের দৃষ্টি দিয়ে দেখুক। এরকম অবস্থায় যদি আপনার সঙ্গী আপনার কারণে অসম্মানিত বোধ করে তবে তিনি ভেতর থেকে ভেঙে যেতে পারেন। এরকম অবস্থায় আপনার সম্পর্ক দুর্বল হয়ে যেতে পারে। তাই সম্পর্কে সর্বদা একে-অপরকে সম্মান দেওয়া উচিত।

অহংকার
শাস্ত্রে বলা হয়েছে যে প্রেমের সম্পর্কে কখনও কোনও অহংকার আনা উচিত নয়। অহংকার বিনাশের সঙ্কেত। যখন কোনও সম্পর্কের মধ্যে অহংকার চলে আসে, তখন সেই সম্পর্কে চিড় ধরতে শুরু করে দেয়। যখন আপনি আপনার সঙ্গীর যোগ্যতাকে কম বলে মনে করতে শুরু করেন, তখন সে নিজেকে দুর্বল ভাবতে শুরু করে দেয়। এতে সম্পর্কে দুরত্বের সৃষ্টি হয়।

একে–অপরকে মন খুলে বাঁচতে দিন
শাস্ত্রে বলা হয়েছে যে কোনও সম্পর্কে স্বাধীনতা ও ভরসা থাকা খুবই জরুরী। যদি সম্পর্কে বেশি বন্ধন চলে আসে তখন একটা সময়ের পর সেই সম্পর্কে দম আটকে যেতে পারে। এরকম পরিস্থিতিতে কিছু সময়ের মধ্যেই তাঁর সেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে ইচ্ছা করবে। তাই সম্পর্কে থাকাকালীন নিজের সঙ্গীকে স্বাধীনতা দিন এবং তাঁর ওপর ভরসা করুন।

সন্দেহ
যখনই কোনও সম্পর্কে সন্দেহের বীজ চলে আসে তখন ওই সম্পর্ককে বাঁচানো খুব মুশকিল হয়ে পড়ে। সন্দেহ যে কোনও সম্পর্ককে খারাপ করে দেওয়ার জন্য যথেষ্ট। তাই কখনও নিজের সঙ্গীকে সন্দেহ করবেন না। যদি কখনও কোনও সন্দেহ আসে মনে তবে সঙ্গীর সঙ্গে কথা বলে তা দূর করে নিন।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications