ডেটিং এর জন্য কোন রাশির জাতক একেবারেই আপনার উপযুক্ত নন জানেন? রাশিফল অনুযায়ী দেখে নিন কিছু টিপস

ডেটিং এর জন্য কোন রাশির জাতক একেবারেই আপনার উপযুক্ত নন জানেন? রাশিফল অনুযায়ী দেখে নিন কিছু টিপস

প্রেমের ক্ষেত্রে যে কোনও ফর্মুলা সেভাব কার্যকরী হয়না, তা বলাই বাহুল্য। অঙ্ক কষে যে প্রেম করা যায় না তা সর্বজিন বিদিত। তবে বহু সময়ই প্রেমের একটা পর্যায়ে গিয়ে অনেকেই আচমকা ধাক্কা খান। আর সেই জায়গা থেকেই বিচ্ছেদের কষ্ট আরও বাড়তে থাকে। জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়, যে প্রেম ভেঙে যাওয়ার জন্য একেবারেই সব সময় যে দুটি মানুষ দায়ী থাকবেন, তা নয়, বরং তার সঙ্গে নেপথ্যে বহু জ্যোতিষ নির্ভর জিনিসও কার্যকরী ভূমিকা পালন করে। দেখে নেওয়া যাক ডেটিং নিয়ে জ্যোতিষশাস্ত্র কী বলছে? জ্যোতিষ মতে প্রেমের ক্ষেত্রে ডেটিং এর জন্য বিভিন্ন রাশির সঙ্গে অন্য রাশির বনিবনা একেবারেই হয় না! কোন রাশির জাতক কিম্বা জাতিকার জন্য অন্য কোন রাশির জাতক-জাতিকারা একেবারেই উপযুক্ত নন দেখে নেওয়া যাক।

আপনি যদি মেষ রাশির জাতক হন তাহলে..

আপনি যদি মেষ রাশির জাতক হন তাহলে..

পশ্চিমী রাশিফল অনুযায়ী, মেষ রাশির জাতক জাতিকারা মার্চের ২১ তারিখ থেকে এপ্রিল মাসের ১৯ তারিখের মধ্যে জন্ম নেন। এই রাশির জাতক বা জাতিকারদের সঙ্গে কর্কট রাশির জাতক কিম্বা জতিকাদের ডেটিং একেবারেই জমেনা জ্যোতিষ মতে। তবে এই জ্যোতিষ ফর্মুলা পেরিয়ে কেউ প্রেম জমালে তা নিশ্চিত বড় সাফল্য দুটি মানুষের জন্য! একদিকে, মেষ রাশির জাতক জাতিকারা মনে যা আসে তাই মন থেকে করে ফেলেন, অন্যদিকে, কর্কট রাশির জাতক জাতিকারা একটু উল্টো তার। ফলে জমেনা ডেটিং।

বৃষ রাশির জাতক কি আপনি?

বৃষ রাশির জাতক কি আপনি?

পশ্চিমী রাশিফল অনুযায়ী বৃষ রাশির জাতর বা জাতিকারা এপ্রিলের ২০ থেকে মে মাসের ২০ তারিখের মধ্যে জন্মগ্রহণ করেন। এই রাশির সঙ্গে সিংহ রাশির জাতক জাতিকাদের ডেটিং জমে না। জ্যোতিষ মতে, সিংহ রাশি একদিকে উত্তেজিত থাকে ডেটিং নিয়ে, অন্যদিকে বৃষ রাশির জাতকরা একটু কম উত্তজেনা নিয়ে শান্তভাবে ডেটিং এ আগ্রহী। ফলে তাল কেটে যায়! মত জ্যোতিষীদের।

মিথুন কি আপনার রাশি?

মিথুন কি আপনার রাশি?

মে মাসের ২১ তারিখ থেকে জুন মাসের ২০ তারিখের মধ্যে যাঁদের জন্ম তাঁরা পশ্চিমী জ্যোতিষ মতে মিথুন রাশির জাতক জাতিকা। এই রাশির জাতক জাতিকারা মীন রাশির জাতক জাতিকাদের সঙ্গে সেভাবে ডেটিং এ গিয়ে মজা পান না, বলে মত জ্যোতিষীদের। একদিকে মিথুন রাশির জাতকরা কথা বলতে ভালোবাসেন, অন্যদিকে, মীন রাশির জাতক জাতিকারা একটু মেঝা বা বুদ্ধিদীপ্ত ,শান্ত ভাবনা নিয়ে ডেটিং পছন্দ করেন। ফলে কোথাও গিয়ে ব্যাপারটা জমে না!

 আপনি কি কর্কট রাশির জাতক?

আপনি কি কর্কট রাশির জাতক?

জুনের ২১ থেকে জুলাই মাসের ২২ তারিখের মধ্যে যাঁদের জন্ম , তাঁরা পশ্চিমী জ্যোতিষ মতে কর্কট রাশির জাতক জাতিকা। আগেই যেমনটা বলা হয়েছে যে, মেষ রাশির সঙ্গেই একমাত্র এঁদের ডেটিং ভাবনা চিন্তা ম্যাচ করে না।

আপনি কি সিংহ রাশির জাতক?

আপনি কি সিংহ রাশির জাতক?

জুলাই মাসের ২৩ তারিখ থেকে অগাস্টের ২২ তারিখের মধ্যে যাঁদের জন্ম , তাঁরা সিংহ রাশির জাতক বলে মনে করে পশ্চিমী রাশিফল। আগেই আলোচনা করা হয়েছে যে কেন এঁদের সঙ্গে বৃষ রাশির জাতক জাতিকাদের ডেটিং ভালোভাবে কাটে না। বৃষ যতই ডেটিং বা প্রেমকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে পছন্দ করেন, ততই সিংহ রাশির জাতিক জাতিকরা তা দ্রুততরভাবে এগোতে চান। সমস্যা এখানেই!

আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন!

আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন!

অগাস্টের ২৩ তারিখ থেকে সেপ্টেম্বরের ২২ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কন্যা রাশির জাতক জাতিকারা জন্মে থাকেন বলে মত পশ্চিমী রাশিফলের। কন্যা রাশির সঙ্গে ধনু রাশির জাতক কিম্বা জাতিকারা ডেটিং জমেনা।

তুলা রাশির ক্ষেত্রে

তুলা রাশির ক্ষেত্রে

সেপ্টেম্বরের ২৩ থেকে অক্টোবর মাসের ২২ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে তুলা রাশির জাতক জাতিকারা জন্মে থাকেন বলে মত পশ্চিমী রাশিফলের। সেই মতো তুলা রাশির জাতক জাতিকাদের সঙ্গে মকর রাশির জাতক কিম্বা জাতিকার ডেটিং জমে না। তুলা রাশির পছন্দের আভিজাত্য বা সম্ভ্রম যদি ডেটিং এ মকর রাশির না জোগাতে পারে, তাহলেই সমস্যা!

বৃশ্চিক রাশির জন্য

বৃশ্চিক রাশির জন্য

অক্চোব্র মাসের ২৩ থেকে নভেম্বর মাসের ২১ তারিখের মধ্যে যদি জাতক জাতিকা জন্মান তাহলে তিনি পশ্চিমী জ্যোতিষ শাস্ত্র মতে বৃশ্চিক রাশির জাতক। এঁদের সঙ্গে কুম্ভ রাশির ডেটিং ফ্লপ হয়!

আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন

আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন

নভেম্বর মাসের ২২ থেকে ডিসেম্বর মাসের ২১ তারিখের মধ্যে যদি আপনি জন্মে থাকেন, তাহলে পশ্চিমী রাশিফল গণনা অনুযায়ী আ পনি ধনু রাশির জাতক। এঁদের সঙ্গে কন্যা রাশির ডেটিং ব্যাপকভাবে খারাপ কাটে! ধনু রাশির যতটা খোলামেলা কন্যা ততটাই বিচার বুদ্ধি দিয়ে বিষয়টি বিশ্লেষণ করেন। ফারাক এখানেই!

মকর কি আপনার রাশি?

মকর কি আপনার রাশি?

ডিসেম্বর মাসের ২২ থেকে জানুয়ারী মাসের ১৯ তারিখের মধ্যে যাঁদের জন্ম তাঁরা মকর রাশির জাতক। এঁদের সঙ্গে তুলা রাশির ডেটিং জমে না।

কুম্ভ যদি আপনার রাশি হয়

কুম্ভ যদি আপনার রাশি হয়

আপনার রাশি হয় যদি কুম্ভ তাহলে অবশ্যই অন্য কুম্ভ রাশির জাতক কিম্বা জাতিকাদের সঙ্গেই ডেটিং এর সমস্যা হতে পারে। এমনই বসছে জ্যোতিষ শাস্ত্র। কুম্ভ রাশির জাতকরা সবচেয়ে কম মিশতে পারেন অন্য় কুম্ভ রাশির জতকদের সঙ্গে। জানুয়ারি মাসের ২০ থেকে ফেব্রুআরি মাসের ১৮ তারিখ হল কুম্ভ রাশির জাকজাতিকাদের জন্মের সময়, বলছে পশ্চিমী রাশিফল।

মীন

মীন

ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখ থেকে মার্চ মাসের ২০ তারিখের মধ্যে যাঁরা জন্মান তাঁরা মীন রাশির জাতক জাতিকা। এঁদের সঙ্গে মিথুন রাশির জাকজাতিকাদের মিল হয় না।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+