শীতকালে তুলসী পাতা ঝরে যায়, পাতা সবুজ ও সতেজ রাখতে কী করবেন, জানুন

প্রায় প্রত্যেকটি হিন্দু বাড়িতেই তুলসী গাছ থাকে। তুলসী গাছ বাড়িতে থাকা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই তুলসী গাছ বাড়িতে থাকলে জীবনে সফলতা লেগেই থাকে। তবে, শীতকালে এই গাছের সব পাতা ঝরে যায়।

অনেক সময় গাছ শুকিয়ে যায়, যা কিন্তু অত্যন্ত অশুভ। তাই তুলসী গাছের জল কম দিতে হয় এই সময়। সূর্যালোক খুব ভালো থাকলে তুলসী গাছ কিন্তু কখনও শুকিয়ে যাবে না। এমনকি তুলসী পাতা ঝরে যাবে না, তাজা থাকবে। তার জন্য কী কী করবেন, জানুন।

tulsi gach

  • লাল কাপড় দিয়ে ঢেকে দিন

শীতকালের রাতে তুলসী গাছের উপর লাল কাপড় ঢাকা দিয়ে দিন। যাতে ঠান্ডা বাতাস সরাসরি গাছের ওপর না পড়ে। এতে কিন্তু আপনার তুলসী গাছের পাতা ঝরে যাবে না, গাছ সহজে শুকিয়ে যাবে না।

  • প্রচুর জল দেবেন না

অতিরিক্ত আর্দ্রতা তুলসী গাছের জন্য ভালো নয়। গাছে অতিরিক্ত জল দেবেন না। এতে পাতা ঝরে যায়, গাছ শুকিয়ে যেতে থাকে। একটি পাত্রে তুলসী গাছ রেখে কুড়ি সেন্টিমিটার গভীরে তাকে খুড়ে রাখুন। শিকড় আদ্র হয়ে গেলে শুকনো মাটি ও বালি দিয়ে তা পূরণ করে দেবেন। এতে দেখবেন তুলসী গাছ সতেজ থাকবে।

  • নিমপাতা দিন

যেকোনও কারণে তুলসী গাছ শুকিয়ে যেতে পারে। একটি নিম পাতাই পাতাই পারে তুলসী গাছ সবুজ রাখতে। তারজন্য প্রথমে নিমপাতা শুকিয়ে গুড়ো করে নিন। তারপর তুলসী গাছে শিকড়ে দু’ চামচ দিয়ে দিন। এতে কয়েকদিনের মধ্যেই দেখবেন নতুন পাতা গজাতে শুরু করবে। আর সহজে গাছ থেকে পাতা ঝরে যাবে না।

  • ধোঁয়া ও তেল থেকে দূরে রাখুন

তুলসী গাছকে ধোঁয়া ও তেল থেকে দূরে রাখুন। প্রত্যেকদিন তুলসী গাছ থেকে পাতা তুলবেন না। পুজোর সময় প্রদীপ, ধূপকাঠি রাখলে গাছের ক্ষতি হতে পারে। তাই একদমই গাছের কাছাকাছি না রেখে একটু দূরে রাখুন। না হলে গাছের পাতা দ্রুত ঝরে রাখুন।

  • ছোট্ট ছিদ্র রাখুন

গাছের জন্য এমন একটি পাত্র বাঁচুন, যাতে একটি ছোট্ট ছিদ্র থাকে। যেখান দিয়ে জল বেরোতে পারবেন। নাহলে মাটি আলগা হয়ে যাবে। তাহলেও কিন্তু গাছ অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। আবার শুকিয়ে যেতে পারে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+