কবে পড়েছে সরস্বতী পুজো, বসন্ত পঞ্চমীর দিন কোন কোন কাজ করবেন না
হিন্দুধর্মে বসন্ত পঞ্চমীর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী পালিত হয়। এই বিশেষ দিনে মা সরস্বতীর আরাধনা করে থাকেন সকলে। সরস্বতী হলেন বিদ্যার দেবী। এদিন সরস্বতীকে হলুদ রঙের ফুল, ফল, কাপড়, নৈবেদ্য দেওয়া হয়।
আর বসন্ত পঞ্চমীতে প্রয়াগরাজে মহাকুম্ভের চতুর্থ অমৃত স্থান অনুষ্ঠিত হবে। এখানে কোটি কোটি ভক্ত সঙ্গমে ডুব দেবেন। চলতি বছর কবে পড়েছে বসন্ত পঞ্চমী। বিশেষ দিনে ভুলেও এই ভুলগুলি করবেন না। এতে কিন্তু মা সরস্বতী খুব রেগে যাবেন। এতে আপনার জীবনে বড় ক্ষতি হবে, জানেন কী কী করবেন না, জানুন।

- কবে পড়েছে এই পুজো
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, পঞ্চমী তিথি শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসের ২ তারিখ রবিবার থেকে। যা বসন্ত পঞ্চমীর উৎসব নামে পরিচিত। বসন্ত পঞ্চমীর দিন জ্ঞানের দেবী সরস্বতীর পুজো করা হয়। মা সরস্বতী শিল্প, বুদ্ধি, সংগীতের দেবী।
দেবীর এক হাতে বীণা, অন্য হাতে বই, তৃতীয় হতে জপ মালা আছে, বর দেওয়ার ভঙ্গি থাকে দেবীর। যে ব্যক্তি বসন্ত পঞ্চমীর দিন মা সরস্বতীর পুজো করেন, তার জীবনে সফলতা লেগেই থাকে। আর্থিক দিকেও তার খুব লাভ হয়। তার খুব মন বসে পড়াশুনায়।
- কী কী নিয়ম মানবেন
বসন্ত পঞ্চমীর দিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করুন। তারপর হলুদ বস্ত্র পরুন। আচার নিয়ম মেরে দেবী সরস্বতীর পুজো করুন। পুজোর সময় মা সরস্বতীকে হলুদ রঙের বস্ত্র, খাদ্য, ফুল নিবেদন করুন। মা সরস্বতীর হলুদ রঙ খুব পছন্দ করেন। ভোগ হিসেবে তাকে হলুদ মিষ্টি নিবেদন করুন। আপনি চাইলে জাফরান তৈরি ক্ষীর তৈরি করে দিতে পারেন।
- কী করবেন না
পুজোর সময় মা সরস্বতীর সামনে খাতা, পেন, পেন্সিল ইত্যাদি রাখুন। বসন্ত পঞ্চমীর দিন ভুল করেও গাছ কাটবেন না। এদিন বসন্ত ঋতু শুরু হয়, যা কিন্তু প্রকৃতিকেই উৎসর্গ করা হয়। এদিনে গাছ কাটলে মা সরস্বতী রেগে যান। বসন্ত পঞ্চমীর দিন ভুলেও মাংস খাবেন না। এটি খুব অশুভ। এদিন উপোস করুন এবং নিরামিষ খাবার খান। কথাবার্তা সংযমে রেখে বলুন। কারোর সঙ্গে খারাপ কথা বলবেন না। কারোর মনে আঘাত দিয়েও কোনও কথা বলবেন না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications