বসন্ত পঞ্চমীতে রাজযোগ: শিক্ষা ও চাকরিতে উন্নতি করতে চাইলে সরস্বতী পুজোর দিন করুন এই কাজ

সামনেই সরস্বতী পুজো। বসন্ত পঞ্চমী প্রত্যেক বছর মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চম তিথিতে অনুষ্ঠিত হয়। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, এই বছরের সরস্বতী পুজো অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি। সেই দিনটি আবার ভ্যালেন্টাইন্স ডে। ফলে দুদিক থেকেই দিনটি সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এখানে তিথি মেনে হতে চলা সরস্বতী পুজো নিয়ে আলোচনা করা হয়েছে।

মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে যিনি নিষ্ঠার সঙ্গে দেবী সরস্বতীর আরাধনা করেন তার জ্ঞান এবং সমৃদ্ধি কেউ আটকাতে পারে না। এই দিনে উপনয়ন এবং শিশুদের হাতেখড়ির ব্যবস্থাও করা হয়। এবছরের বসন্ত পঞ্চমীর দিনটি গুরুত্বপূর্ণ, কারণ ৩০ বছর পরে শশ মহাপুরুষ রাজযোগ তৈরি হতে চলেছে। সেই জন্যই দিনটির গুরুত্ব আরও বেড়ে গিয়েছে।

Saraswati Puja 2024

শশ মহাপুরুষ রাজযোগ তৈরির ফলে জ্যোতিষ শাস্ত্র মেনে কিছু আচার পালন করলে কর্মক্ষেত্র এবং শিক্ষা ক্ষেত্রে দারুণ সুফল পাওয়া যেতে পারে। অর্থাৎ কয়েক দশক পরে তৈরি হতে চলা এই রাজযোগে বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের সামনে সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে।

আপনার সন্তান যদি শিক্ষায় কিছুটা দুর্বল হয় তাহলে অভাবী দরিদ্রদের কিছু দান-ধ্যান করুন। এতে মা সরস্বতী প্রসন্ন হবেন। মা সরস্বতীর কাছ থেকে বিদ্যাবুদ্ধি পেতে চাইলে বসন্ত পঞ্চমীর দিন সকালে স্নান করে হলুদ পোশাক পরে মায়ের পুজো করুন। সরস্বতী মন্ত্র উচ্চারণ করুন। দেবী সরস্বতীকে হলুদ ফুল ও হলুদ মিষ্টি সহযোগে পুজো করুন।

শিক্ষা এবং কর্মে উন্নতি পেতে চাইলে আপনার কাজের অথবা পড়াশোনা টেবিলে মা সরস্বতীর ছবি রাখুন, মা সরস্বতীর মন্ত্র জপ করুন। মা সরস্বতীকে মনে করে আপনার পড়াশোনা শুরু করবেন অথবা কাজ শুরু করবেন। তাহলে দেবী সরস্বতীর কৃপা আপনার উপর বজায় থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+