সূর্য গোচরের খারাপ প্রভাব পড়বে এইসব রাশির উপর, সতর্ক হয়ে যান এখনই

সূর্য গোচরের খারাপ প্রভাব পড়বে এইসব রাশির উপর, সতর্ক হয়ে যান এখনই

জ্যোতিষশাস্ত্র অনুসারে, যখন কোনও গ্রহ তার অবস্থান পরিবর্তন করে, তখন এর প্রভাব সরাসরি ১২টি রাশির জাতক জাতিকাদের জীবনেই পড়তে দেখা যায়। এই প্রভাব ভালো বা খারাপ যে কোনও রকমের হতে পারে। গ্রহদের অধিপতি সূর্য প্রতি মাসেই নিজের অবস্থান পরিবর্তন করে থাকেন। আগামী ১৫ জুন সূর্য বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে। কয়েকটি রাশির জাতক জাতিকারা সূর্যের এই অবস্থান পরিবর্তনে বেশ লাভবান হবেন। কিন্তু সেই সঙ্গে কিছু কিছু রাশির জাতক জাতিকারা এই সময়ে নানা রকম ভাবে আর্থিক সমস্যার মুখোমুখি হতে চলেছেন। জেনে নেওয়া যাক কোন কোন রাশিতে সূর্য গোচরের অশুভ প্রভাব দেখা যাবে।

মেষ রাশি

মেষ রাশি

এই রাশির জাতক জাতিকারা সূর্যের এই অবস্থান পরিবর্তনের ফলে মিশ্র প্রভাব পাবেন। এই রাশির জাতক জাতিকারা যদি এই সময়ের মধ্যে একটি বড় বিনিয়োগ করার কথা ভাবছেন, তবে অবশ্যই তা এড়িয়ে চলা ভালো। কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় বড়দের পরামর্শ নেওয়া জরুরী। তবে এই সময় পারিবারিক পরিবেশ স্বাভাবিক থাকবে। এ সময় ভাইবোনের মধ্যে বিবাদ হতে পারে। নিজেদের রাগ নিয়ন্ত্রণে রাখুন। এছাড়াও, এই সময়ের মধ্যে কাউকে ধার দেবেন না বা নেবেন না, নাহলে সেই টাকা ফেরত পাওয়া যাবে না।

কর্কট রাশি

কর্কট রাশি

সূর্যের অবস্থান পরিবর্তনের ফলে এই রাশির জাতক জাতিকাদের মানসিক চাপের সম্মুখীন হতে পারে। এই সময় কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে ব্যর্থতা আসবে, যার কারণে বিরক্ত ও চিন্তিত হতে পারেন। কাউকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন, অন্যথায় ক্ষতির সম্মুখীন হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য শিক্ষার্থীদের অনেক পরিশ্রমের প্রয়োজন হবে। দাম্পত্য জীবনেও এই সময়ে নানা রকম বিষয়ে উত্থান পতন আসতে পারে। তাই একে অপরকে বোঝার চেষ্টা করুন।

বৃষ রাশি

বৃষ রাশি

বর্তমানে সূর্য বৃষ রাশিতে অবস্থান করছেন। কিন্তু আগামী ১৫ তারিখ সূর্যদেব মিথুন রাশিতে গমন করতে চলেছেন। আর এই অবস্থান পরিবর্তনের কিছু প্রভাব বৃষ রাশির জাতকদের উপরও দেখা যাবে। বেশি খরচ হওয়ার কারণে এই রাশির জাতক জাতিকাদের আর্থিক সংকটে পড়তে হতে পারে। সন্তানকে নিয়ে কোনও চিন্তা হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। এই সময়ে, কঠোর পরিশ্রমের পরেও কোন ফল হবে না। অতিরিক্ত অর্থ ব্যয়ের কারণে মন বিচলিত থাকবে।

 প্রতিকার

প্রতিকার

তবে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, সকল সমস্যারই নির্দিষ্ট প্রতিকার আছে। জুন মাসে সূর্যের অবস্থান পরিবর্তনের ফলে যে সকল অশুভ প্রভাব সৃষ্টি হতে চলেছে তার সুন্দর প্রতিকার হিসেবে সামান্য কিছু কাজ করলেই মিলবে শুভ ফল। প্রতিদিন সকালে স্নান করে ভগবান সূর্যকে জল অর্পণ করা খুব শুভ ফল দান করবে। এছাড়াও লাল আবির ও জবা ফুল দিয়ে সূর্যকে অর্ঘ্য দান করলেও ভালো ফল পাওয়া যায়। 'ওম জবাকুসুম, সঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম্ খন্তারিং সর্ব পাপঘ্ন প্রণতোহস্মি দিবাকরম্' মন্ত্র জপ করলেও ভালো ফল লাভ হয়। এছাড়া সকল অশুভ প্রভাব দূর করতে শিবের উপাসনা করাও খুব শুভ হবে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+