ভারতের ভবিষ্যৎ নিয়ে কী বললেন বাবা ভাঙ্গা, আবার সত্যি হবে না তো সেই ভবিষ্যদ্বাণী

ভারতের ভবিষ্যৎ নিয়ে কী বললেন বাবা ভাঙ্গা, আবার সত্যি হবে না তো সেই ভবিষ্যদ্বাণী

বাবা ভাঙ্গার দুটি ভবিষ্যদ্বাণী এবার সত্যি হয়েছে। এবার তিনি ভারত সম্পর্কে একটি ভবিষ্যদ্বাণী করে বসলেন। সেই ভবিষ্যদ্বাণী শুনে ভয় পেতে শুরু করেছে দেশবাসী। এবার সত্যি হয়ে যাবে না তো ভারত নিয়ে করা তাঁর ভবিষ্যদ্বাণী! বিশ্বের অনেক বিষয়েই তাঁর ভবিষ্যদ্বাণী এযাবৎ কাল মিলে গিয়েছে, এবার ভারত নিয়ে তিনি কি ভবিষ্যদ্বাণী করলেন?

১২ বছর বয়সে দৃষ্টিশক্তি হারিয়ে অন্তর্দৃষ্টি পান

১২ বছর বয়সে দৃষ্টিশক্তি হারিয়ে অন্তর্দৃষ্টি পান

বাবা ভাঙ্গা বুলগেরিয়ার একজন অন্ধ মহিলা। তিনি ১২ বছর বয়সে তাঁর দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। কথিত আছে, অন্ধ হয়ে যাওয়ার পরই তিনি অন্তর্দৃষ্টি পান। ভগবান তাঁকে ভবিষ্যৎ দ্রষ্টা হয়ে ওঠার জন্য ঐশ্বরিক দৃষ্টিশক্তি দান করেন। সেই অন্তর্দৃষ্টি থেকেই তিনি বিশ্ব সম্পর্কে অনেক ভবিষ্যদ্বাণী করেছেন ইতিমধ্যে। তার অনেকগুলিই সত্যি বলে প্রমাণিত হয়েছে। আবার অনেক ভবিষ্যদ্বাণী সত্যি প্রমাণিত হয়নি।

ভারত সম্পর্কে ভবিষ্যদ্বাণী, বিশ্বব্যাপী নিরাপত্তাহীনতা

ভারত সম্পর্কে ভবিষ্যদ্বাণী, বিশ্বব্যাপী নিরাপত্তাহীনতা

সম্প্রতি ২০২২ সালের প্রথম মাস সম্পর্কে তিনি দু'টি ভবিষ্যদ্বাণী করেন, তা সত্য বলে প্রমাণিত হয়েছে। এই ২০২২ সালেই তিনি ভারত সম্পর্কে একটি বিপজ্জনক ভবিষ্যদ্বাণী করেছেন, যা নিয়ে বিশ্বব্যাপী নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছেন মানুষ। তাঁরা আশঙ্কাপ্রকাশ করছেন। কেন বাবা ভাঙ্গা ভারত নিয়ে এমন অনিশ্চয়তার কথা বললেন, তবে কি সত্যি হতে চলেছে তাঁর এই ভবিষ্যদ্বাণী! তার জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই।

যে দু’টি ভবিষ্যদ্বাণী এবার সত্য হয়েছে বাবা ভাঙ্গার

যে দু’টি ভবিষ্যদ্বাণী এবার সত্য হয়েছে বাবা ভাঙ্গার

বাবা ভাঙ্গা ২০২২ সালে এখন পর্যন্ত অনেকগুলি ভবিষ্যদ্বাণী করেছেন। তার মধ্যে এখন পর্যন্ত দুটি ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছে। একটি ছিল, অস্ট্রেলিয়ায় ভয়াবহ বন্যা। তা মিলে গিয়েছে। অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে বছরের শুরুতেই প্রবল বৃষ্টির জেরে ভয়াবহ বন্যা হয়েছিল। আর একটি ভবিষ্যদ্বাণী করেছিলেন বড় শহরগুলিতে খরা হবে। এই ভবিষ্যদ্বাণী এখন ইউরোপে সত্য প্রমাণিত হচ্ছে। ব্রিটেন, ইতালি ও পর্তুগাল হিমবাহ ও জল দ্বারা বেষ্টিত হয়েও তীব্র খরার কবলে পড়তে চলেছে, জল সংরক্ষণের ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে ব্রিটেনে ক্ষরা ঘোষিত হয়েছে। ১৯৫০-এর দশকের পর সবথেকে খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়েছে ইতালি ও পর্তুগালও।

সাইবেরিয়ার বিপজ্জনক ভাইরাস নিয়ে ভবিষ্যদ্বাণী

সাইবেরিয়ার বিপজ্জনক ভাইরাস নিয়ে ভবিষ্যদ্বাণী

বাবা ভাঙ্গা এই বছর আরও দুটি ভবিষ্যদ্বাণী করেছেন। তার মধ্যে একটি হল রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে একটি বিপজ্জনক ভাইরাস শনাক্ত হবে। করোনা ভাইরাসের পর বিশ্বে নতুন করে এই বিপজ্জনক ভাইরাস ছড়িয়ে পড়বে। যা মহামারীর আকার নেবে ফের। এবং এর ফলে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হবে বিশ্বব্যাপী। অর্থাৎ ফের এক প্যানডামিকের মুখে পড়বে বিশ্ব। এই ভবিষ্যদ্বাণীও কাঁটার মতো বিঁধছে গোটা বিশ্বের মানুষের কাছে। কারণ এখনও বিশ্ব পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি করোনা মহামারী।

ভারত নিয়ে কী ভবিষ্যদ্বাণী বাবা ভাঙ্গার

ভারত নিয়ে কী ভবিষ্যদ্বাণী বাবা ভাঙ্গার

এ বছর আর একটি যে ভবিষ্যদ্বাণী করেছেন বাবা ভাঙ্গা, তা ছিল ভারত নিয়ে। এ বার বিশ্বের তাপমাত্রা যখন কমতে শুরু করবে, তখন পঙ্গপালের প্রকোপ বাড়বে। ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল ভারতের দিকে ধেয়ে আসবে। তার ফলে সবুজ ধ্বংস হবে। খাদ্যশস্য নষ্ট হবে। পঙ্গপালের আক্রমণে ফসলের মারাত্মক ক্ষতি হবে ভারতে, যা দেশে দুর্ভিক্ষ সৃষ্টি করবে বলে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী। ভারতের দু্র্ভিক্ষেপর খবরে বিশ্বব্যাপী বহু দেশেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই ভবিষ্যদ্বাণীর জেরে।

বাবা ভাঙ্গা মৃত্যুর আগে যে সব কথা বলে গিয়েছিলেন

বাবা ভাঙ্গা মৃত্যুর আগে যে সব কথা বলে গিয়েছিলেন

বাবা ভাঙ্গা এখন আর বেঁচে নেই। তাই এইসব ভবিষ্যদ্বাণী তিনি নিজে মুখ করেননি এখন। এই বাবা ভাঙ্গার আসল নাম ভ্যাঙ্গেলিয়া পান্ডেভা গুশতেরোয়া মারা যায় ১৯৯৬ সালে। মারা যাওয়ার আগে তিনি মোট ৫০৭৯টি ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন। তা পর্যাযক্রমে মিলে যাচ্ছে বেশিরভাগই। ব্রিটেনে যুবরানি ডায়ানার মৃত্যু, আমেরিকায় ৯/১১ হামলা, বারাক ওবামার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ইত্যাদি ভবিষ্যদ্বাণী সত্য প্রমাণিত হয়েছে।

বাবা ভাঙ্গার অনেক ভবিষ্যদ্বাণী সত্য হয়নি

বাবা ভাঙ্গার অনেক ভবিষ্যদ্বাণী সত্য হয়নি

বাবা ভাঙ্গার যেমন অনেক ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছে, তেমনই অনেক ভবিষ্যদ্বাণী মেলেওনি। বাবা ভাঙ্গা ভবিষ্যদ্বাণী করেছিলেন ২০১৬ সালে ইউরোপে একটি বড় যুদ্ধ হবে। সেই যুদ্ধ সমগ্র মহাদেশকে নিশ্চিহ্ন করে দেবে। তা হয়নি। ২০১০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত বিশ্বে ভয়ঙ্কর পারমাণবিক যুদ্ধ হবে। তাতেও একটি বড় অংশ নিশ্চিহ্ন হয়ে যাবে। তাও সত্যি হয়নি। অতএব বলাই যায়, বাবা ভাঙ্গার সমস্ত ভবিষ্যদ্বাণীই যে সত্যি হবে, এমন কোনও গ্যারান্টি নেই। সেই আশায় বুক বাঁধছে ভারত, বিশ্বের বিভিন্ন দেশও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+