২০২৩-এর ভবিষ্যদ্বাণী, যা ২৫ বছর আগে করে গিয়েছিলেন ভবিষ্যৎ-দ্রষ্টা বাবা ভাঙ্গা
২০২৩-এর ভবিষ্যদ্বাণী, যা ২৫ বছর আগে করে গিয়েছিলেন ভবিষ্যৎ-দ্রষ্টা বাবা ভাঙ্গা
বাবা ভাঙ্গার করা দুটি ভবিষ্যদ্বাণী সম্প্রতি সত্যি হয়েছে। আসন্ন ২০২৩ সালে নিয়েও তিনি ভবিষ্যদ্বাণী করে যান। সেই ভবিষ্যদ্বাণী ভাবিয়ে তুলেছে গোটা বিশ্বকে। তা কি সত্যি হবে? বিশ্বের অনেক বিষয়েই তাঁর ভবিষ্যদ্বাণী এযাবৎ কাল মিলে গিয়েছে, এবার ২০২৩ সাল নিয়ে তাঁর ভবিষ্যদ্বাণী নিয়ে বছর শেষে জোরদার চর্চা চলছে।

সবাই ভাবতে শুরু করেছে ২০২৩ নিয়ে
বিখ্যাত রহস্যবাদী এবং ভাববাদী ভবিষ্যৎ-দ্রষ্টা বাবা ভাঙা ২০২৩ সাল নিয়ে ভবিষ্যদ্বাণী করেন। জৈব অস্ত্র থেকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ নিয়ে নতুন বছরের জন্য জঘন্য পূর্বাভাস রয়েছে তাঁর ভবিষ্যদ্বাণীতে। ২০২২ নিয়ে তিনি যা বলেছিলেন, তা সত্যি হয়েছে। তাই সবাই ভাবতে শুরু করেছে ২০২৩ নিয়েও তাঁর ভবিষ্যদ্বাণী সত্যি হতেই পারে।

২০২৩ সম্পর্কে ভালো কিছু অপেক্ষা করছে, নাকি...
২০২২ একেবার শেষলগ্নে পৌঁছে গিয়েছে। তাই নতুন বছরে বিশ্ববাসীর জন্য কী অপেক্ষা করে রয়েছে বা কী উপহার পেতে চলেছেন মানুষ, তা জানতে মুখিয়ে রয়েছেন সবাই। সবাই আগামী বছরের জন্য নতুন আশা ও নতুন ভরসার জন্য প্রার্থনা করছেন। কিন্তু বাবা ভাঙ্গা যে ভবিষ্যদ্বাণী করেছেন, তাতে ২০২৩ সম্পর্কে ভালো কিছু অপেক্ষা করে থাকছে না বলেই মনে করা হচ্ছে।

বুলগেরিয়ার এক মহিলা বাবা ভাঙ্গার অন্তর্দৃষ্টি লাভ
বাবা ভাঙ্গা ছিলেন বুলগেরিয়ার একজন অন্ধ মহিলা। তিনি ১২ বছর বয়সে তাঁর দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। কথিত আছে, অন্ধ হয়ে যাওয়ার পরই তিনি অন্তর্দৃষ্টি পান। ভগবান তাঁকে ভবিষ্যৎ দ্রষ্টা হয়ে ওঠার জন্য ঐশ্বরিক দৃষ্টিশক্তি দান করেন। সেই অন্তর্দৃষ্টি থেকেই তিনি বিশ্ব সম্পর্কে অনেক ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন। তার অনেকগুলিই সত্যি বলে প্রমাণিত হয়েছে। আবার অনেক ভবিষ্যদ্বাণী সত্যি প্রমাণিত হয়নি। তিনি ১৯৯৬ সালের ১১ অগাস্ট মারা যান। তিনি ৫০৭৯ সাল পর্যন্ত ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন।

১৯৫০-এর দশকের পর সবথেকে খারাপ ঘটনা
বাবা ভাঙ্গা ২০২২ সালে এখন পর্যন্ত অনেকগুলি ভবিষ্যদ্বাণী করেছেন। তার মধ্যে এখন পর্যন্ত দুটি ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছে। একটি ছিল, অস্ট্রেলিয়ায় ভয়াবহ বন্যা। তা মিলে গিয়েছে। অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে বছরের শুরুতেই প্রবল বৃষ্টির জেরে ভয়াবহ বন্যা হয়েছিল। আর একটি ভবিষ্যদ্বাণী করেছিলেন বড় শহরগুলিতে খরা হবে। এই ভবিষ্যদ্বাণী এখন ইউরোপে সত্য প্রমাণিত হচ্ছে। ব্রিটেন, ইতালি ও পর্তুগাল হিমবাহ ও জল দ্বারা বেষ্টিত হয়েও তীব্র খরার কবলে পড়েছে। ১৯৫০-এর দশকের পর সবথেকে খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়েছে ইতালি ও পর্তুগালও।

২০২২ সালে বাবা ভাঙ্গার আরও দুটি ভবিষ্যদ্বাণী
বাবা ভাঙ্গা ২০২২ সালে আরও দুটি ভবিষ্যদ্বাণী করেছিলেন। তার মধ্যে একটি হল রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে একটি বিপজ্জনক ভাইরাস শনাক্ত হবে। করোনা ভাইরাসের পর বিশ্বে নতুন করে এই বিপজ্জনক ভাইরাস ছড়িয়ে পড়বে। যা মহামারীর আকার নেবে ফের। এবং এর ফলে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হবে বিশ্বব্যাপী। অর্থাৎ ফের এক প্যানডামিকের মুখে পড়বে বিশ্ব। বিশ্বে পুরোপুরি করোনা মহামারী না কাটলেও ফের চিন, আমেরিকা, ব্রাজিল, জাপান ও কোরিয়ায় শুরু হয়েছে নয়া স্ট্রেনের প্রকোপ।

ভারত নিয়েও ভবিষ্যদ্বাণী করেন বাবা ভাঙ্গা
এ বছর আর একটি যে ভবিষ্যদ্বাণী করেছেন বাবা ভাঙ্গা, তা ছিল ভারত নিয়ে। এ বার বিশ্বের তাপমাত্রা যখন কমতে শুরু করবে, তখন পঙ্গপালের প্রকোপ বাড়বে। ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল ভারতের দিকে ধেয়ে আসবে। তার ফলে সবুজ ধ্বংস হবে। খাদ্যশস্য নষ্ট হবে। পঙ্গপালের আক্রমণে ফসলের মারাত্মক ক্ষতি হবে ভারতে, যা দেশে দুর্ভিক্ষ সৃষ্টি করবে বলে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী। কিন্তু এই ভবিষ্যদ্বাণী এখনও সত্যি হয়নি।

বাবা ভাঙ্গা ২০২৩ নিয়ে যে ভবিষ্যদ্বাণী করেন
বাবা ভাঙ্গা ২০২৩ নিয়ে ভবিষ্যদ্বাণী করেন। এই ভবিষ্যদ্বাণী অনুসারে ল্যাবে শিশুদের বিকাশ করা হবে। এছাড়াও তিনি জানান, পিতামাতারা তাদের সন্তানের লিঙ্গ এবং রঙ নির্ধারণ করতে সক্ষম হবেন। বাবা ভাঙ্গা ভবিষ্যদ্বাণী করেন, একটি 'বড়' দেশ অন্যদের উপর জৈব অস্ত্র পরীক্ষা করতে পারে। এই হামলায় হাজার হাজার মানুষের মৃত্যু হতে পারে। তিনি আরও ভবিষ্যদ্বাণী করেন, ২০২৩ সালে এশিয়া মহাদেশে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ হতে পারে। এই বিস্ফোরণ ভারতেও প্রভাব ফেলতে পারে।

বাবা ভাঙ্গার যেসব ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছিল, যা মেলেনি
বাবা ভাঙ্গার আসল নাম ভ্যাঙ্গেলিয়া পান্ডেভা গুশতেরোয়া। তিনি মারা যান ১৯৯৬ সালে। মারা যাওয়ার আগে তিনি মোট ৫০৭৯টি ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন। তা পর্যায়ক্রমে মিলে যাচ্ছে বেশিরভাগই। ব্রিটেনে যুবরানি ডায়ানার মৃত্যু, আমেরিকায় ৯/১১ হামলা, বারাক ওবামার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ইত্যাদি ভবিষ্যদ্বাণী সত্য প্রমাণিত হয়েছে। আবার অনেক ভবিষ্যদ্বাণী মেলেওনি। বাবা ভাঙ্গা ভবিষ্যদ্বাণী করেছিলেন ২০১৬ সালে ইউরোপে একটি বড় যুদ্ধ হবে। সেই যুদ্ধ সমগ্র মহাদেশকে নিশ্চিহ্ন করে দেবে। তা হয়নি। ২০১০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত বিশ্বে ভয়ঙ্কর পারমাণবিক যুদ্ধ হবে। তাতেও একটি বড় অংশ নিশ্চিহ্ন হয়ে যাবে। তাও সত্যি হয়নি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications