১৫০০ বছর পর তৈরি হচ্ছে দুর্লভ শুভ যোগ, এইদিনে কেনাকাটা করুন জমিয়ে, সুখ–সমৃদ্ধি আসবে ঘরে

বৈদিক জ্যোতিষে ২৭টি নক্ষত্রের বর্ণনা পাওয়া যায়। যার মধ্যে কিছু নক্ষত্রকে খুবই শুভ বলে মানা হয়। যার মধ্যে একটি হল গুরু পুষ্য যোগ। অর্থাৎ যদি পুষ‌্য নক্ষত্র রবিবার বা বৃহস্পতিবার আসে তবে এটি খুবই শুভ বলে মনে করা হয়। এই বছর ২৫ অগাস্ট বৃহস্পতিবার পুষ্য নক্ষত্র তৈরি হচ্ছে। প্রায় ১৫০০ বছর পর এই দুর্লভ যোগের সৃষ্টি হচ্ছে তাই এই যোগে সোনা-রূপো কেনা খুব শুভ বলে মনে করা হয়। এটি একটি অবুঝ মুহূর্ত। তবে এই ২৫ অগাস্ট আরও কয়েকটি বিশেষ যোগ তৈরি হতে চলেছে। আসুন জেনে নেওয়া যাক।

কবে পর্যন্ত থাকবে গুরু পুষ্য যোগ

কবে পর্যন্ত থাকবে গুরু পুষ্য যোগ

বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে ২৫ অগাস্ট গুরু পুষ্য যোগ সূর্য উদয়ের পর বিকেল ৪টে ১৫ মিনিট পর্যন্ত থাকবে। বৈদিক জ্যোতিষে গুরু পুষ্য যোগকে সুখ-সমৃদ্ধির জন্য খুবই শুভ বলে মনে করা হয়। এইদিন যদি আপনি সোনা, বাড়ি, বাহন কেনাকাটা করেন তবে তা খুবই শুভ হবে। এর পাশাপাশি যদি এইদিন কিছু নতুন ব্যবসা শুরু করতে চান তবে সেই ব্যবসা খুব ভালো চলবে এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাওয়া যাবে। এই যোগে আপনি গৃহপ্রবেশও করতে পারেন। যদিও এই যোগে বিয়ের মতো মাঙ্গলিক কাজ করা হয় না কারণ এই যোগে ব্রহ্মাজির অভিশাপও রয়েছে। তবে জ্যোতিষ শাস্ত্র মতে, পুষ্য নক্ষত্রকে সব নক্ষত্রের রাজা বলা হয়ে থাকে।

তৈরি হচ্ছে সর্বার্থ সিদ্ধি যোগ

তৈরি হচ্ছে সর্বার্থ সিদ্ধি যোগ

জ্যোতিষ পঞ্চাঙ্গ অনুসারে এইদিন সর্বার্থ সিদ্ধি যোগও তৈরি হচ্ছে। এই যোগ সূর্যোদয় থেকে বিকেল ৪টে ১৫ মিনিট পর্যন্ত থাকবে। এই যোগে করা কাজ সিদ্ধ হয়ে যায়। যদি আপনি এই যোগে ব্যবসা শুরু করেন তাহলে সেটায় সফলতা পাওয়া যাবে।

অমৃত সিদ্ধি যোগ

অমৃত সিদ্ধি যোগ

পঞ্চাঙ্গ অনুসারে, ২৫ অগাস্ট অমৃত সিদ্ধি যোগও তৈরি হচ্ছে। এই যোগে পুজো করলে তার দ্বিগুণ ফল পাওয়া যাবে। এই যোগে দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পুজো করার বিধান রয়েছে।

তৈরি হচ্ছে কলাত্মক যোগ

তৈরি হচ্ছে কলাত্মক যোগ

এইদিন চন্দ্রমা তার স্বরাশি কর্কটে বিদ্যমান থাকবে। যা খুবই শুভ বলে মনে করা হচ্ছে। আরণ চন্দ্রমার সঙ্গে মা লক্ষ্মীর সম্বন্ধ রয়েছে এবং চাঁদকে মা লক্ষ্মীর ভাই বলা হয়ে থাকে। অন্যদিকে এইদিন কর্কট রাশিতে শুক্র গ্রহ বিরাজ করবে। যার ফলে কলাত্মক যোগের সৃষ্টি হবে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+