ভাইকে রাখি পরানোর শ্রেষ্ঠ মুহূর্ত কোনটি, জানুন রাহুর দশাই বা কখন
একনজরে দেখে নেওয়া যাক কোন কোন সময়ে শুভ ও অশুভ মুহূর্ত রয়েছে।
রবিবার সারা দেশে পালিত হবে রাখি উৎসব। এবছর ছুটির দিনে পড়ায় অনেক বেশি উৎসাহ চোখে পড়ছে। কারণ অনেক রাজ্যেই রাখি উৎসবে অফিস ছুটি থাকে না। ফলে এবার রাখি পরে ও পরিয়ে আনন্দের মধ্যে দিয়ে ভাইবোনের সময় কাটতে চলেছে।

এবছর চার বছর পরে রাখির দিনে তৈরি হচ্ছে দারুণ রাজযোগ। ফলে জ্যোতিষ মতে এবারের রাখির সময় খুব শুভ। পূর্ণিমা থাকবে সকাল ৬ টা ০৭ মিনিট থেকে শুরু করে বিকেল ৫টা ২৬ মিনিট পর্যন্ত। ফলে সারাদিনই রাখির উৎসব পালন করা যাবে। দিনের দুই একটি সময় রয়েছে যেই সময়ে রাখি পরানো জ্যোতিষ মতে উচিত কাজ হবে না। একনজরে দেখে নেওয়া যাক কোন কোন সময়ে শুভ ও অশুভ মুহূর্ত রয়েছে।
কোন মুহূর্তে কী
- সকাল ৭টা ৪৫ থেকে ৯টা ২০ মিনিট পর্যন্ত সময় - গতিশীল
- সকাল ৯টা ২১ মিনিট থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত সময় - লাভ
- সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ১২টা ২৮ মিনিট পর্যন্ত সময় - অমৃত
- দুপুর ১২টা ০৩ থেকে দুপুর ১২টা ৫৪ মিনিট পর্যন্ত সময় - অভিজিৎ মুহূর্ত
- দুপুর ২টো ০৩ মিনিট থেকে ৩টে ৩৮ মিনিট পর্যন্ত সময় - শুভ
- বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা ৪৬ মিনিট পর্যন্ত সময় - রাহু কাল বা অশুভ সময়












Click it and Unblock the Notifications