মাথায় কাকের ঠোকর খেলে সাবধান! বড়সড় বিপদের সঙ্কেত হতে পারে এটি
আমাদের জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনাকে শুভ এবং অশুভ লক্ষণের সঙ্গে সংযুক্ত করতে দেখা যায়। শাস্ত্রে এমন কিছু কথা বলা হয়েছে যা শুভ ও অশুভ নির্দেশ করে। হিন্দু ধর্মে, কাককে যমের দূত হিসাবে বিবেচনা করা হয়। ধারণা করা হয়, কাক এমন একটি পাখি যা যে কোনও ঘটনার আগে থেকেই ধারণা পেয়ে যায়। শকুন শাস্ত্রে কাক সম্পর্কিত অনেক লক্ষণ বলা হয়েছে যা অশুভ ফল দেয়। কাকের কাছ থেকে আসা এই সংকেতগুলিকে একেবারেই উপেক্ষা করা উচিত নয়। আসুন জেনে নিই কাকের সঙ্গে জড়িত শুভ ও অশুভ লক্ষণ সম্পর্কে।

কাকের থেকে পাওয়া অশুভ সঙ্কেত
যদি কোনও কাক দক্ষিণ দিকে মুখ করে ডাকে, তবে এটি কাকের অশুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয়। কথিত আছে, এইভাবে কাক বাড়ির কোনও সদস্যকে কোনও বড় অসুখের পূর্বে খবর দেয়। এটি বাড়ির সদস্যের সঙ্গে একটি বড় দুর্ঘটনার একটি অশুভ লক্ষণও নির্দেশ করে। বাড়ির ছাদে কাকের পাল চিৎকার করাও খুব অশুভ। এটা কোনও সঙ্কট আসার লক্ষণ। এমতাবস্থায় ইশ্বরের কাছে প্রার্থনা করা উচিত যাতে সেই বড় সঙ্কট থেকে মুক্তি পাওয়া যায়।

কাক যদি মাথার ওপর মল ত্যাগ করে
যদি কাক আপনার ওপর মলত্যাগ করে তবে তাকে অশুভ লক্ষণ বলে মনে করা হয়। এটা আপনার কোনও কষ্টের পূর্ব সঙ্কেত। এই কষ্ট শারীরিক বা আর্থিকও হতে পারে। কাক আপনার মাথা ছুঁয়ে বেরিয়ে গেলেও তা অশুভ হয়। বিশ্বাস করা হয় যে আপনি হঠাৎ করে কোনও সমস্যায় ফেঁসে যেতে পারেন এবং আপনাকে সাবধান থাকতে হবে।

বাড়ির ছাদে দক্ষিণ দিকে বসলে
তবে বাড়ির ছাদে এসে দক্ষিণ দিকে মুখ করে কাক ডাকলে তা অশুভ সঙ্কেত বহন করে। মনে করা হয়, সেই বাড়ির কোনও সদস্য শীঘ্র মৃত্যুতুল্য কষ্ট ভোগ করতে পারেন।

শুভ সংবাদও বহন করে আনে কাক
ভোরবেলা ঘরে, বারান্দায় বা ছাদে কাক এলে এটি একটি শুভ লক্ষণ বলে মনে করা হয়। এটি বাড়িতে অতিথির আগমন নির্দেশ করে। রুটির টুকরো মুখে চেপে যদি কাককে উড়তে দেখা যায়, তবে এটি আপনার বড় ইচ্ছা পূরণের একটি শুভ লক্ষণ। শাস্ত্রে দুপুরবেলায় উত্তরদিকে কাকের ডাককে শুভ বলে মনে করা হয়। কোনও কাকের জল পান করার অর্থ হল আপনি শীঘ্রই টাকা পেতে পারেন।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications