August Planet Transit: অগাস্টে ঘর পাল্টাবে এই গ্রহরা, ভাগ্যের দ্বার খুলবে কাদের

August Planet Transit: জ্যোতিষশাস্ত্রে (astrology) মোট বারোটি রাশি ও নয়টি গ্রহের উল্লেখ রয়েছে। গ্রহরা প্রতি মাসে নিজেদের স্থান পরিবর্তন করে, তবে শনি গ্রহ কিন্তু আড়াই বছর অন্তর অন্তর তার ঘর পরিবর্তন করে থাকে, গ্রহরা স্থান পরিবর্তন করায় বারো রাশির উপরে নানান প্রভাব ফেলে। যেটি কারোর জন্য শুভ হতে পারে।

আবার কারোর জন্য অশুভ হতে পারে। আগামী মাসে, অগাস্ট মাসে অনেক বড় গ্রহ কিন্তু তার ঘর পরিবর্তন করবে। দেখুন কোন কোন গ্রহ, কবে ঘর পরিবর্তন করবে, কাদের ভাগ্য বা খুলবে।

August Planet Transit

শুক্র কবে স্থান পরিবর্তন করবে

শুক্র গ্রহ অগাস্ট মাসের ৭ তারিখ শুক্র কর্কট রাশিতে প্রবেশ করবে। তারপর বিপরীতমুখী হবে। ওই রাশিতে শুক্র ৪ অক্টোবর পর্যন্ত বিপরীতমুখী অবস্থায় থাকবে। আবার ৪ সেপ্টেম্বর মার্গী হবে শুক্র। এই গ্রহ ঘর পরিবর্তন করায় ২৩ দিন কিছু রাশির ব্যক্তিদের খুব সাবধানে থাকতে হবে। আবার শুক্র মীন ও তুলা রাশির অধিপতি। এসময় কিছু জাতক জাতিকাদের জীবনে সাফল্য আসবে। বৃশ্চিক ও মীন এবং কর্কট রাশির ব্যক্তিদের জীবনের সাফল্য আসবে।

কোন রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে

৭ অগাস্ট কর্কট রাশিতে প্রবেশ করবে শুক্র। তারপর ৪ অগাস্ট পর্যন্ত একই রশিতে থাকবে। এই গ্রহ এই সময়ে অনেক রাশির জাতক-জাতিকাদের জীবনে সাফল্য আনবে। তবে কর্কট রাশির ব্যক্তিরা সব থেকে বেশি জীবনের সাফল্য পাবেন।

সূর্য স্থান পরিবর্তন করবে

গ্রহের রাজাই হল সূর্য। সূর্য কিন্তু বর্তমানে সিংহ রাশিতে রয়েছে। ১৭ অগাস্ট ১ টা ২৩ মিনিটে সিংহ রাশিতে প্রবেশ করবে। এই সময়ে কিছু রাশির ব্যক্তিদের জীবনে সাফল্য আসবে। সমাজ সম্মান আরও বাড়বে আপনার। ব্যবসায় আপনারা অনেক উন্নতি লাভ করতে পারবেন। মিথুন ও বৃষ রাশির ব্যক্তিরা এসময় তারা সকল কাজে এগিয়ে যেতে পারবেন। জীবনে সাফল্য আসবে মিথুন, কর্কট, মেষ রাশির ব্যক্তিদের। কোন কাজেই তারা পিছিয়ে পড়বেন না।

August Planet Transit

মঙ্গল অগাস্ট মাসে ঘর পরিবর্তন করবে

১৮ অগাস্ট মঙ্গল বিকেল ৩টে ১৪ মিনিটে কন্যা রাশিতে প্রবেশ করবে মঙ্গল। এই গ্রহ ঘর পরিবর্তন করায় মেষ, মিথুন, কর্কট, বৃশ্চিক রাশির ব্যক্তিদের জীবনে সাফল্য আসবে। এই সময় আপনারা ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে আর্থিক লাভ হবে। শুধু তাই নয়, এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখের মুখ দেখবেন।

কবে শুক্র অস্ত যাবে

১৮ অগাস্ট সন্ধ্যা ৭ টা ১৭ মিনিটে শুক্র অস্ত যাবে কর্কট রাশিতে, এসময় কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনের সাফল্য আসবে। তারা আর্থিক দিকে খুব উন্নতি করতে পারবেন। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। এই সময় তারা যদি অংশীদারিত্ব ব্যবসার বিনিয়োগ করেন, তাহলে জীবনে সাফল্য আসবে।

কবে বুধ বিপরীতমুখী হবে

২৪ অগাস্ট রাত ১২ টা ৫২ মিনিটে সিংহ রাশিতে পিছিয়ে যাবে বুধ গ্রহ। এসময় বিপরীতমুখী অবস্থার কারণে ১২ রাশির ব্যক্তিদের ওপর নানান প্রভাব ফেলবে। তবে সিংহ, কর্কট, মীন রাশির ব্যক্তিদের জীবনের শুভ প্রভাব পড়বে। তারা সকল কাজে খুব এগিয়ে যেতে পারবেন। জীবনে আসবে সাফল্যও।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+