Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দরজায় কড়া নাড়ছে অগাস্ট মাস, কেমন যাবে মেষ রাশির জাতকদের আগামী মাস জেনে নিন

আর মাত্র কিছুদিন পরই অগাস্ট মাস শুরু হতে চলেছে।‌ প্রত্যেকটি নতুন মাস প্রতিটি রাশির জন্য কিছু ভালো আবার কিছু মন্দ সময় নিয়ে আসে। তবে নিরাশ না হয়ে বরং চ্যালেঞ্জের সঙ্গে প্রতিকূলতাকে জয় করতে হবে। প্রত্যেক রাশির জাতকরাই নতুন মাসের থেকে আশা-প্রত্যাশা করে থাকেন। এই অগাস্ট মাস মেষ রাশির জন্য কেমন যাবে জেনে নিন।

সাধারণ ভবিষ্যদ্বাণী

সাধারণ ভবিষ্যদ্বাণী

মেষ রাশির যে সব জাতক চাকরি খুঁজছেন তাঁরা মাসের মধ্যভাগে চাকরির প্রস্তাব পেতে পারেন। এই রাশির লোকদের কেরিয়ারে কঠোর পরিশ্রম করতে হবে। যে কাজগুলি আটকে রয়েছে সেগুলি করার পাশাপাশি হাতে থাকা কাজও করে নিতে হবে। অফিসে মাথা নীচু করে কাজ করবেন তো আপনার জন্য খুব ভালো হবে। নিজের কাজ অন্যকে দেওয়া আপনার কুণ্ডলীর গ্রহের অপছন্দ। অতিরিক্ত কাজের চাপের ফলে মনে হবে যে চাকরি ছেড়ে দিই কিন্তু এই ভুল করবেন না পরে পশ্চাতাপ করবেন।

বিবাদ থেকে দূরে থাকুন

বিবাদ থেকে দূরে থাকুন

মেষ রাশির জাতকরা ২০২২ সালের অগাস্ট মাসের উচ্চাধিকারিদের সঙ্গে বিবাদ করবেন না এই সময়। আপনার ভুল না হলেও আপনাকে এই পরিস্থিতি এড়িয়ে চলতে হবে। এই মাসে আপনার কেরিয়ারে পরিবর্তনের যোগও দেখা যাচ্ছে। কর্মাধিপতি শনিদেবের যোগ আপনার কেরিয়ারে দেখা যাচ্ছে এবং শনি বক্রী গতিতে চলছে। কাজ এড়িয়ে যাওয়া শনিদেবের অপছন্দ। তাই কড়া পরিশ্রম করুন সফলতা অবশ্যই পাবেন।

ব্যবসায় লাভ হবে

ব্যবসায় লাভ হবে

ব্যবসার ক্ষেত্রে অগাস্ট মাসে কাজ বাড়বে, কাজের বোঝা বাড়ার সঙ্গে অশান্তও বাড়বে কিনতু এর পাশাপাশি অর্থ বৃদ্ধি হবে, যা আপনার কাজের চাপ ও অশান্তি এই দু'‌টিকেই শান্ত করে দেবে। পরের আধা মাসে আপনার ভালো আর্থিক লাভ হবে। কিন্তু কাউকে লিখিত ছাড়া টাকা পয়সা দেবেন না, কারণ লিখিত ছাড়া অর্থ দিলে তা না পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বিদ্যার্থীদের পরিশ্রম করতে হবে লক্ষ্য অর্জনের জন্য

বিদ্যার্থীদের পরিশ্রম করতে হবে লক্ষ্য অর্জনের জন্য

শিক্ষার্থীদের জন্য মাসের দ্বিতীয় সপ্তাহটি ভালো যাবে। শিক্ষার্থীদের লক্ষ্য অর্জনের জন্য আরও কঠোর পরিশ্রম করতে হবে। অলস শিক্ষার্থীদের ভুগতে হবে। তরুণরা তাদের গোপন কথা তাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন না, কাউকে বিশ্বাস করা মারাত্মক হতে পারে। যাদের প্রেমের সম্পর্ক চলছে তাদের জন্য এই মাসটি ভালো যাবে।

নতুন ঘর নিতে পারেন মেষ রাশির লোকেরা

নতুন ঘর নিতে পারেন মেষ রাশির লোকেরা

মেষ রাশির জাতকরা নতুন বাড়ি নেওয়া নিয়ে পরিকল্পনা করতে পারেন। আপনি একটি নতুন বাড়িও নিতে পারেন, সম্পত্তি সংক্রান্ত কাজ এই মাসে সম্পন্ন হবে। ১৫ অগাস্ট পর্যন্ত পারিবারিক সম্পত্তি আসতে পারে। পরিবারের লোকজন এই সময় আনন্দে থাকবেন। বাড়িতে বাবার সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন। পরিবারের কোনো সদস্যের সঙ্গে কড়া কথা বলবেন না। আপনার হয়তো শ্বশুরবাড়ি অর্থাৎ জীবনসঙ্গীর পরিবারের সঙ্গে মতবিরোধ হতে পারে। বয়স্ক মানুষরা তাদের বাড়ির ছোট বাচ্চাদের সঙ্গ উপভোগ করবেন। বাচ্চাদের ইগো বাড়বে, বাচ্চাদের সব কিছুতে হস্তক্ষেপ করা উচিত নয়। বাচ্চারা বড় হলে অহেতুক মতামত দেওয়া থেকে বিরত থাকতে হবে।

অসুস্থতা থেকে দূরে থাকুন

অসুস্থতা থেকে দূরে থাকুন

আগামী মাসে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা ও দুর্ঘটনা থেকে দূরে থাকতে হবে, যান চালানোর সময় নিজের গতির ওপর সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ রাখা খুব জরুরি। ইন্দ্রিয়ের সমস্যা ও যে কোনও আঘাত যাতে না লাগে খেয়াল রাখবেন।

আর্থিক পরিস্থিতি

আর্থিক পরিস্থিতি

আর্থিক পরিস্থিতি একটু খারাপ থাকার জন্য কারোর থেকে এই সময় ধার নিতে পারেন। তবে মনে রাখবেন যে আপনাকে এই মাসে ঋণ দেওয়া থেকে দূরে থাকতে হবে, অর্থাৎ, কেউ যদি আপনার কাছে ঋণ চায়, তবে তাদের স্পষ্টভাবে প্রত্যাখ্যান করুন, তবে নিজে যদি ঋণ নেন তবে ভাল হবে। মাসের শেষ সপ্তাহে কোনও গুরুত্বপূর্ণ নথিতে ‌সই করা এড়িয়ে চলুন, আপনি এটি পিছিয়ে দিলে ভাল হবে। তবে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে এই সময়।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+