August Horoscope 2023: অগাস্টে কেরিয়ারে উন্নতি, অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কোন রাশির ব্যক্তিদের

August Horoscope 2023: জ্যোতিষশাস্ত্র (astrology) অনুসারে প্রত্যেকটি গ্রহই নিজের সময় মতন ঘর পরিবর্তন করে থাকে। বেশিরভাগ গ্রহ প্রায় প্রত্যেক মাসেই ঘর পরিবর্তন করে থাকে, তবে শনি গ্রহ কিন্তু প্রত্যেক মাসে ঘর পরিবর্তন করেন না, তিনি আড়াই বছর অন্তর অন্তর তার স্থান পরিবর্তন করেন।

আগামী মাসে অর্থাৎ অগাস্ট মাসের শুক্র, মঙ্গল, সূর্য ও বুধ গ্রহ তার ঘর পাল্টাতে চলেছেন। এসময় সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব পড়বে, কিছু রাশির ব্যক্তিদের জীবনের সাফল্য আসবে। এই চার গ্রহের বিশেষ শুভ প্রভাব পড়বে এই তিন রাশির ব্যক্তিদের উপর, জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

August Horoscope 2023


মিথুন রাশি

মিথুন রাশির (Gemini) জাতক-জাতিকাদের জন্য খুব ভালো সময় শুরু হবে। এসময় আপনি যে কাজে হাত দেবেন সে কাজেই সফলতা মিলবে আপনার। মানসিক চাপ অনেকটাই কমবে। যদি কোনও কাজের পরিকল্পনা করেন, তা বাস্তবায়িত হবে। তাছাড়াও যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে আপনি সুখের মুখ দেখবেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে আপনার।

সিংহ রাশি

আগামী মাসে সিংহ রাশির (leo) জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এই সময় আপনার আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে আপনার। জীবনে কোনও অসুবিধাই থাকবে না। যেকোনও প্রতিযোগিতামূলক পরীক্ষা দিলে সেখানে সফলতা মিলবে আপনার। শরীর আপনার ভালোই যাবে, বাবা-মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকবে আপনার। দাম্পত্য জীবনে আপনার সুখ লেগেই থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে।

August Horoscope 2023

ধনু রাশি

অগাস্ট মাসে ধনু রাশির (Sagittarius) জাতক-জাতিকাদের শুভ সময় শুরু হবে। এই সময় ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন এই রাশির ব্যক্তিরা। যারা চাকরিজীবী রয়েছেন তারা কঠোর পরিশ্রম করলে জীবনে সফলতা মিলবে, যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা সরকারি চাকরিতে যুক্ত তাদের ইনক্রিমেন্ট হতে পারে। তাছাড়াও এই সময় আপনার প্রেম জীবনেও বেশ সফল আসবে। এই সময়ে সকল কাজে এগিয়ে যেতে পারবেন। কেরিয়ারে উন্নতি করতে পারবেন আপনি, তবে সব কাজ কিন্তু খুব মাথা ঠান্ডা রেখে করার চেষ্টা করবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+