রাহু ও শুক্রের সংমিশ্রণে তৈরি হচ্ছে 'ক্রোধ যোগ', এইসব রাশির উপর ফেলবে বিশেষ প্রভাব
রাহু ও শুক্রের সংমিশ্রণে তৈরি হচ্ছে 'ক্রোধ যোগ', এইসব রাশির উপর ফেলবে বিশেষ প্রভাব
জ্যোতিষশাস্ত্র অনুসারে, যখনই কোনও গ্রহ রাশি পরিবর্তন করে বা অন্য কোনও গ্রহের সঙ্গে মিলিত হয়, তখন তৈরি হয় বিভিন্ন যোগ। আর এই যোগ প্রতিটি মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলে। কিন্তু গ্রহদের এই রাশি বা অবস্থান পরিবর্তন সকলের জন্য সমান হয় না। কারও ক্ষেত্রে এটি শুভ আবার কারও ক্ষেত্রে অশুভ ফল প্রদান করে। চলতি বছর অর্থাৎ ২০২২ সালে জ্যোতিষ শাস্ত্রের ১২টি গ্রহই নিজেদের অবস্থান পরিবর্তন করছে। তাদের মধ্যে রাহু বৃষ রাশিতে শুক্র গ্রহ মীন রাশিতে প্রবেশ করেছেন। আর চলতি মাস অর্থাৎ মে মাসেই রাহু ও শুক্রের মিলনে সংগঠিত হতে চলেছে 'ক্রোধ যোগ।' কিছু রাশির জাতক জাতিকাদের উপরে বিশেষ প্রভাব ফেলতে চলেছে এই যোগ।

'ক্রোধ যোগ' কী
জ্যোতিষশাস্ত্র অনুসারে, শুক্র এবং রাহু এই দুই গ্রহের মিলনের ফলে ক্রোধ যোগের সৃষ্টি হয়। এই যোগের কারণে মানুষের মধ্যে মারামারি হাতাহাতি বৃদ্ধি পায়। মানুষের অতিরিক্ত ক্রোধের কারণে সমাজে হয় নানা দুষ্কৃতীমূলক কার্যকলাপ। এছাড়াও সব ক্ষেত্রে বিতর্ক এবং উত্তেজনার পরিবেশ বজায় থাকে। একই সঙ্গে বেশি রাগের কারণে মানুষ অনেক সময় নিজেরও ক্ষতি করতে পারেন। তাই কিছু রাশির জাতক জাতিকাদের এই সময়ে সাবধানে চলা উচিত।

বৃষ রাশি
রাহু-শুক্রের এই অশুভ ক্রোধ যোগ বৃষ রাশির দ্বিতীয় স্থানে বর্তমান থাকবে। জ্যোতিষ মতে এই ঘরকে অর্থ এবং বাক্য অর্থাৎ কথা বলার ঘর হিসেবে বিবেচনা করা হয়। এই সময়ে বৃষ রাশির জাতক জাতিকাদেরনিজেদের কথাবার্তা নিয়ন্ত্রণ করতে হবে। কারণ কথার রূঢ়তা এই রাশির ব্যক্তিদের নিজেরই ক্ষতি করতে পারে। এছাড়াও, ব্যবসার যেকোনও চুক্তি চূড়ান্ত করা থেকে এই সময় বিরত থাকতে হবে। নাহলে পড়ে এই কাজ ডেকে আনবে বিপদ।

সিংহ রাশি
সিংহ রাশির ক্ষেত্রে রাশিফলের পঞ্চম ঘরে ক্রোধ যোগ তৈরি হবে। যা এই রাশির জাতক জাতিকাদের প্রেম জীবনে খুব খারাপ প্রভাব ফেলতে চলেছে। এছাড়াও এই রাশির জাতক জাতিকাদের সঙ্গীর সঙ্গে কোনও বিষয়ে ঝগড়া হতে পারে। এছাড়াও, সন্তানের সঙ্গে বিবাদ হতে পারে। খারাপ কথা বলার জন্য অফিসের সহকর্মীদের সঙ্গে তুমুল বিবাদ হতে পারে এই সময়, তাই এই সময় কথার মাধুর্যের দিকে মনোযোগ দিন। এছাড়াও, যদি কোনও বিষয়ে উত্তেজিত না হন তবেই পরিস্থিতি ভাল হবে।

তুলা রাশি
তুলা রাশির ক্ষেত্রে সপ্তম ঘরে ক্রোধ যোগ তৈরি হতে চলেছে যাকে বৈবাহিক জীবন ও অংশীদারিত্বের স্থান বলা হয়। অতএব, এই সময়ে এই রাশির বিবাহিত জীবন প্রভাবিত হতে পারে। এছাড়াও, স্ত্রীর সঙ্গে কোনও কারণে ঝগড়া হতে পারে। একই সময়ে, ব্যবসায় অংশীদারিত্বের কাজে কম লাভের সম্ভাবনা রয়েছে। তাই এই রাশির জাতক জাতিকারা যদি অংশীদারিত্বের ব্যবসা শুরু করতে চান তবে এখনই বন্ধ করুন, নাহলে এর খারাপ প্রভাবে ব্যবসায় লোকসান হবে।

কুম্ভ রাশি
কুম্ভ রাশির ক্ষেত্রে একাদশ তম ঘরে তৈরি হতে চলেছে এই ক্রোধ যোগ, যাকে বলা হয় আয় ও কর্মের ঘর। তাই এই সময়ে এই রাশির জাতক জাতিকাদের আয় হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবনে কিছু বড় সমস্যার মুখোমুখি হতে হতে পারে। সেই সঙ্গে এই সময়ে কর্মক্ষেত্রেও নানা রকমের অসুবিধার সম্মুখীন হতে হতে পারে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications