ভাইয়ের সৌভাগ্যের উন্নতিতে কোন ধরনের রাখি শুভ! কয়েকটি বাস্তু টিপস
ভাই-বোনের সম্পর্ককে উদযাপনের আরও এক নাম রাখি উৎসব। স্নেহ আর সম্মানের এই অনন্য সম্পর্ককে এক জাঁকজমক সহকারে পালন করা হয় এই উৎসবে।
ভাই-বোনের সম্পর্ককে উদযাপনের আরও এক নাম রাখি উৎসব। স্নেহ আর সম্মানের এই অনন্য সম্পর্ককে এক জাঁকজমক সহকারে পালন করা হয় এই উৎসবে। ভাই ও বোনের এই সম্পর্ক যেন আরও দৃঢ় হয়, সেই কামনার সঙ্গেই আয়োজিত হয় এই উৎসব। বাস্তুশাস্ত্র বলছে রাখি পূর্ণিমার দিন কয়েকটি বিশেষ উপায় মেনে চললে, এই সম্পর্ক আরও দৃঢ় হয়।

কোন ধরনের রাখি শুভ?
'অনুকার' বা 'স্বস্তিকা' আকারের রাখি শুভ বলে মনে করা হয়। এছাড়াও জুট, সিল্ক, বা সুতির দড়ি যেসমস্ত রাখিতে ব্যবহৃত হয়, তা শুভ বলে ধারণা অনেকের। রাখিতে যেন কোনও ধাতু থাকে, সেদিকটিও নজর রাখার পরামর্শ দিচ্ছেন বাস্তু শাস্ত্রবিদরা। এতে ভাইয়ের জীবনের উন্নতি বাঁধা থাকে, এমনই মত অনেকের।

রাখির সুতো কেমন হবে?
রাখির সুতোর রঙ হলুদ,সবুজ, বা গেরুয়া হওয়া বাঞ্ছনীয়। এমনই মত বহু বাস্তুশাস্ত্রবিদের। এতে ভাই-বোনের সম্পর্ক দৃঢ় হয়।

ভাইয়ের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে কী প্রয়োজন?
ভাইয়ের সঙ্গে নিজের ছবি কোনও সোনালী ফ্রেমে বাঁধিয়ে বাড়ির দক্ষিণ পশ্চিম দেওয়ালে সাজান। রাখীতে ব্যবহারকরবেন না কোনও কালো রঙের জিনিস। রাখির দিন বাড়িতে কালো রঙের যেকোনও জিনিসকে দূরে সরিয়ে রাখুন।

ভালোবাসা আরও সুদৃঢ় করতে ..
উত্তর ও উত্তর পূর্ব দিকে যদি বাড়ির বসার ঘর থাকে, সেক্ষেত্রে ভাই ও বোনের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হয়।

ভাই বোনের খেলাধুলার জিনিস
লক্ষ্য রাখতে হবে, বাড়িতে ভাইবোনের খেলাধুলার জিনিস কোনদিকে থাকছে। বাস্তুশাস্ত্র মতে বাড়ির উত্তর ও উত্তরপূর্ব দিকে ভাইবোনের খেলাধূলার জিনিস রাখলে তা শুভ ফল দেবে।












Click it and Unblock the Notifications