সুস্থ সুন্দর সন্তান পেতে গর্ভবতী মহিলারা ৯ মাসে মেনে চলতে পারেন এই উপায়গুলি! জ্যোতিষমতে সহজ টিপস
সুস্থ সুন্দর সন্তান পেতে গর্ভবতী মহিলারা ৯ মাসে মেনে চলতে পারেন এই উপায়গুলি! জ্যোতিষমতে সহজ টিপস
মহিলাদের কাছে মাতৃত্বের স্বাদের অনুভূতি একেবারে আলাদা থাকে। দাম্পত্যের পরবর্তী ধাপে এউ মাতৃত্ব ঘিরে প্রতিটি মহিলাই অত্যন্ত উচ্ছ্বলতায় থাকেন। গর্ভে সন্তান ধারণের এই ৯ টি মাস মহিলাদের কাছে রীতিমতো গুরুত্বপূর্ণ সময়। জ্যোতিষ মতে এই সময়ে মহিলাদের শারীরিক ও মানসিক সুস্থতা ধরে রাখতে একাধিক টিপস যেমন রয়েছে, তেমনই আসন্ন সন্তানের সুস্থতার জন্যও জ্যোতিষ মতে রয়েছে একাধিক উপায়। একনজরে দেখা যাক, গর্ভাবস্থার ৯ মাসে মহিলারা কোন কোন নিয়ম পালন করলে সুস্থ, ফুটফুটে সন্তানের অধিকারী হন?

প্রথম মাস
বলা হয়, গর্ভাবস্থায় প্রথম মাসে সন্তানের ওপর সাধারণত শুক্রের প্রভাব বেশি থাকে। যদি জ্যোতিষ কোষ্ঠী মতে মায়ের শুক্রের অবস্থান নিচস্থ হয় তাহলে তিনি প্রথম মাসে সামান্য অসুস্থতা বোধ করলেও তা কেটে যায় পরে। জ্যোতিষ মতে এই সময়ের মধ্যে ঠাকুর ঘরের পুজো বেদী পরিষ্কার রাখতে হবে। ঘরের সমস্ত দিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

দ্বিতীয় মাস
সন্তানকে গরভ ধারণের দ্বিতীয় মাস জ্যোতিষ মতে নিয়ন্ত্রণ করে মঙ্গল। কথিত রয়েছে মঙ্গল তুষ্ট হলেই সুস্থ, সুন্দর ফুটফুটে সন্তান লাভ করা যায়। এই সময় দরিদ্র কে গুড় দান করা মঙ্গলদায়ক। কিম্বা সম্ভব হবে বাঁ হাতে লাল চুড়ি বা বিছানার বাম দিকে তামার কিছু জিনিস রেখে দেওয়া ভালো ফলাফল দিতে পারে। এই সময় দুধে মিছরি গুলে খাওয়াও ভালো , বলে দাবি জ্যোতিষবিদদের।

তৃতীয় মাস
গর্ভাবস্থার তৃতীয় মাস হল বৃহস্পতির নিয়ন্ত্রণাধীন। এই সময় মায়ের বৃহস্পতি তুঙ্গে থাকলে তা শিশুর ওপর প্রভাব ফেলবে ইতিবাচকভাবে। এই সময় কেশর, দুধ খেতে তার ফল পাবে ষশু। হলুদের ব্যবহার খাওয়াতে এই সময় বাড়িয়ে দিলে তা শিশুর ওপর প্রভাব ফেলবে ভালোভাবে। এমন সময় সাহিত্যের বই পড়া মঙ্গলদায়ক।

চতুর্থ মাস
রবি নিয়ন্ত্রণ করে গর্ভাবস্থার চতুর্থ মাসটি। এই মাসে মায়েরা তামাল গ্লাসে জল পান করা শুরু করতে পারেন। ফলাফল অত্যন্ত শুভ হয়। সন্তানের দৃপ্ত হওয়ার সম্ভাবনা এই মাসে থাকে, যদি মায়ের কোষ্ঠীতে রবি উচ্চস্থানে থাকে । অম্বল হতে পারে এমন খাবার এই মাসে খাওয়া থেকে বিরত থাকতে বলছেন জ্যোতিষিদরা।

পঞ্চম মাস
পঞ্চম মাসে চন্দ্রের দ্বারা নিয়ন্ত্রিত হয় গর্ভবতী মহিলা। এই সময় রুপোর গ্লাসে জল পান কার্যকরী হয়। এমন সময় আধ্যাত্মিক বা চন্দ্র, সূর্যকে কেন্দ্র করে আলোচনা ফলপ্রসূ হয়। এই সময় ঘি খাওয়া ভালো বিষয়।

ষষ্ঠ মাস
শনির নজর থাকে ষষ্ঠ মাসে গর্ভবতী মহিলাদের ওপর , দাবি জ্যোতিষ শাস্ত্রের। এই মাসে গর্ভবতী মহিলাদের খুবই সাবধানে চলাফেরা করা উচিত বলে দাবি করা হয়। এই সময় আয়রন জাতীয় খাবার গর্ভবতী মহিলাদের জন্য ভালো।

সপ্তম মাস
বুধের প্রভাব চরম আকারে থাকে সপ্তম মাসে। এই সময় গণেশের বন্দনা ভালো বিষয়। এছাড়াও লোহার কোনও জিনিস গর্ভবতী মহিলাদের কাছ থেকে দূরে রাখা ভালো , এমনই টিপস দিচ্ছেন বহু জ্যোতিষবিদ।

অষ্টম মাস
অষ্টম মাসে গর্ভবতী মহিলার ইষ্ট দেবতা তাঁকে নিয়ন্ত্রণ করেন। ফলে মহিলা যে ঈশ্বরের ভক্ত, এই সময় তাঁরই আরাধনা কার শ্রেয়। এমনই মত জ্যোতিষবিদদের।

নবম মাস
জ্যোতিষ শাস্ত্র বিদদের মতে, নবম মাসে অত্যন্ত সাবধানবাবে চলাফেরা করা উচিত গর্ভবতী মহিলাদের। এই মাসে হালকা গয়না গায়ে রাখা ভালো। রুপো বাদে বাকি ধাতুর গয়না এই সম ভালো। পরনেও পোশাকের ক্ষেত্রে সাদা বা হালকা রঙের কিছু পরা ভালো। এই সময় গর্ভবতী মা অঙ্কের অধ্যায়ন বা আঁকা ঝোকা করলে তা সন্তানের পক্ষে ভালো ফল দেয়।












Click it and Unblock the Notifications