জ্যোতিষমতে স্নানের জলে কী কী মেশালে তুঙ্গে তাকে অর্থভাগ্য! কয়েকটি টিপস একনজরে
জ্যোতিষমতে স্নানের জলে কী কী মেশালে তুঙ্গে তাকে অর্থভাগ্য! কয়েকটি টিপস একনজরে
সৌভাগ্য সমৃদ্ধি তুঙ্গে রাখতে বহু ধরনের উপায়ের সন্ধান দেন জ্যোতিষবিদরা। বহু পরিশ্রম করেও যদি সৌভাগ্য না আসে, অন্যের জন্য নিজের স্বার্থ ত্যাগ করে উপকারর করার পরও যদি অন্য মানুষ আপনাকে অপমান করেন, সৎপথে থেকেও যোগ্য সম্মান যদি আপনি না পান, তাহলে একাধিক উপায়ে সমস্যার সমাধান করা যেতে পারে। এমনই মত দিচ্ছেন জ্যোতিষ শাস্ত্রবিদরা। তাঁরা বলছেন,বহু ঘরোয়া উপায়েই বহু ধরনের সমস্যার সমাধান করা যায়। একাধিক কাজে যদি আকাধিক বাধা আসে, যদি আপনজনের থেকে বাধা আসে,তাহলেও তা সরিয়ে দিতে পারে দুটি জিনিস। একটি হল প্রবল মনের জোর, আর আরেকটি হল জ্যোতিষ মতে কয়েকটি টোটকা। দেখে নেওয়া যাক, এমনই কিছু টোটকা।

স্নানে জলে কী মেশাতে হবে?
বলা হয়, বহু ধরনের বাধা বিপত্তি কাটিয়ে দিতে হলুদ খুবই কার্যকরী বিষয়। ফলে সকালে উছে স্নানের জলে যদি হলুদ দিয়ে স্নান করা যায়, তাহলে তা কার্যকরী ভূমিকা পালন করবে। এছাড়াও স্নানের জলে বহু ধরনের জিনিস মিশিয়ে স্নান করলেই কেটে যেতে পারে বহু বিপদ। জ্যোতিষশাস্ত্র মতে বলা হচ্ছে, হলুদ ছাড়াও মধু বা চিনি, নুন যদি স্নানের জলে মিশিয়ে নেওয়া যায়,তাহলে তা ভালো ফল দেয়। এতে কোনও বাধা যেমন দূর হয়, তেমনই সমাজে সম্মান বাড়ে।

স্নানের আগে কীভাবে করবেন সূর্যপ্রণাম?
যদি গঙ্গাস্নানে কখনও যান, তাহলে স্নানের জলে একটু সিঁদুর দিয়ে তা গঙ্গায় সূর্যকে উল্লেখ করে অর্পণ করুণ। এতেই মিলবে কাঙ্খিত সাফল্য। স্নানের জলে যদি এক চুটকি সিঁদুর মিশিয়ে নেওয়া যায়, তাহলে সমাজে মান সম্মান, অর্থ, প্রতিপত্তি অক্ষুণ্ণ থাকে। আশপাশের মানুষের মধ্যে বেড়ে যাবে আপনার সমাদর।

পাখিকে খাওয়ানো
পশু ও পাখিদের খাবার দেওয়া খুবই ভালো কাজ । জ্যোতিষ মতে মনে করা হয়, পাখিকে খেতে দিলে, তার থেকে ভালো ফল পাওয়া যায়। এই সূত্র ধরে অনেকে জ্যোতিষই মনে করেন, যে যদি পাখিদের নিত্যদিন কিছুনা কিছু খেতে দেওয়া হয়, তাহলে সমাজে সম্মান বাড়ে , কেটে যায় বহু বাধা। এদিকে, বহু কাজে কোনও বাধা বারবার এলেও পাখিকে ভক্ষণ করালে সেই বাধা কেটে যেতে পারে।

শোবার সময় কী করণীয়?
জীবনে যে কাজেই হাত দিচ্ছেন, তাতেই কি বাধা পাচ্ছেন? এমন হলে সমস্যা নেগেটিভ এনার্জি থেকে আসছে বলে মনে করা হচ্ছে। জ্যোতিষমতে, মনে করা হচ্ছে, এমন ঘটনার ফলে সমস্যার সমাধান পেতে, রাতে শোবার সময় মাথার কাছে একটি পাত্রে জল রাখুন। আর তাতে নুন ফেলে দিন। মনে করা হয় নুন সমস্ত রকমের খারাপ শক্তিকে শুষে নেয়। আর জীবনে ইতিবাচক ফল দেয়। এরপর আপনি জীবনে বাধা কাটিয়ে কাঙ্খিত সাফল্য পেতে পারবেন।












Click it and Unblock the Notifications