স্নানের সময় জলে মিশিয়ে নিন এই জিনিসগুলি, খুলবে ভাগ্যের দরজা, আসবে অর্থ! জ্যোতিষমতে কিছু টিপস

স্নানের সময় জলে মিশিয়ে নিন এই জিনিসগুলি, খুলবে ভাগ্যের দরজা, আসবে অর্থ! জ্যোতিষমতে কিছু টিপস

আমাদের রোজকার জীবনে এমন অনেক ধরনের ঘটনা থাকে, যা কার্যত একটু খেয়াল রাখলেই সুষ্ঠু পরিবেশে আকাঙ্খিত উপায়ে বাঁচা যায়। এমনই মত জ্যোতিষবিদদের। যে সমস্যাকে খুব বড় করে দেখা হয় জীবনে, তা খুব অল্প সময়ে সহজেই কাটিয়ে ওঠা যায় বলে মনে করা হয় জ্যোতিষমতে । তবে এর জন্য জানতে হবে আদর্শ পন্থা। একনজরে দেখা যাক, বিভিন্ন সময়ের সমস্যা স্নানের মাধ্যমে কীভাবে কাটিয়ে ওঠা যায়। জ্যোতিষ মতে দেখা যাক, স্নানের সময় কোন কোন কাজ করলে তা সুফল দিয়ে থাকে।

ঘি

ঘি

স্নানের জলের মধ্যে কয়েক ফোঁটা ঘি ঢাললে, তাতে সৌভাগ্য ফিরে আসতে পারে বলে দাবি বহু জ্যোতিষশাস্ত্রবিদের। ঘি ত্বকের পক্ষে ভালো। তবে জ্যোতিষমতে , স্নানার সময় যদি জলে ঘি মেশানো যায়, তাহলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। এছাড়াও কোনও গ্রহের দোষ যদি থেকে থাকে, তাহলে তা স্নানের সময় ঘি মেখে স্নান করলে কেটে যায়। এতে রবি ও বৃহস্পতির দোষ কেটে গিয়ে অর্থ সম্মান প্রাচুর্য আসে জীবনে।

জলে মেশান হলুদ

জলে মেশান হলুদ

স্বাস্থ্যের অবস্থা উন্নতি করতে হলে জলে হলুদ মিশিয়ে স্নান করার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদরা। এরফলে এতে ভাগ্যে বহু জটিলতা কেটে গিয়ে অর্থ আসার পথ সুগম হয়।

 সূর্যপ্রণাম

সূর্যপ্রণাম

স্নান শেষ হতেই রোজ সূর্যের দিকে তাকিয়ে প্রণাম ও মন্ত্র উচ্চারণ করে প্রণাম করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
বিভিন্ন গ্রহের দোষ কাটাতে রোজ স্নান করে উঠে সূর্য প্রণাম করলে শরীর মন যেমন ভালো থাকে, তেমনই স্বাস্থ্য়ের ক্ষতি হয় না। এছাড়াও স্নানের পর ইষ্টদেবতাকে স্মরণ করে তাঁর মন্ত্র জপ করলেও আসে জীবনে উন্নতি।

 ভাগ্য খুলতে হলে জলে মেশান চন্দন

ভাগ্য খুলতে হলে জলে মেশান চন্দন

বহু ধরনের গাছ বা ফুলের মধ্যে থাকে বিভিন্ন গুণ। আর তার বিষয়ে জানলে বহু শারীরিক সমস্যার সমাধান করা যায়। এদিকে, চন্দন গাছের যে কোনও অংশই আর্থিক সমস্যা দূর করতে সুবিধা যোগায়। যেমন স্নানের জলে যদি চন্দন ফেলা যায় তাহলে আর্থিক কষ্ট থেকে রেহাই পাওয়া যায় বলে জানানো হচ্ছে জ্যোতিষ মতে। এদিকে,যদি জীবনে বিলাব্যসন ও সৌভাগ্য আনতে হয়, তাহলে স্নানের জলে কিছু ফুলের পাপড়ি দিয়ে রাখা যায়। তাতে সৌভাগ্য ফেরে বলে মত জ্যোতিষবিদদের।

কেশর

কেশর

বহু পরিশ্রম করেও কিছুতেই লাভের লাভ হচ্ছে না? প্রচণ্ডভাবে সমস্যা বাড়ছে জীবনে? আর এই সমস্যার জেরে কি আপনার ভাগ্যে কোনও উন্নতি হতে পারছে না? এমন সমস্যাগুলি একসঙ্গে আসলে কেশর জলে ফেলে স্নান করুন। হিন্দু শাস্ত্র অনুযায়ী এই উপাচারেই মিটে যেতে পারে সমস্যা।

 দুধ

দুধ

কয়েক ফোঁটা দুধ যদি স্নানের জলে মিশিয়ে নেওয়া যায়, তাহলে মিটে যেতে পারে বহু সমস্যা। শারীরিক অবস্থার উন্নতিতে এমন কাজ করার পরামর্শ দিচ্ছেন বহু জ্যোতিষবিদ।

তিল

তিল

যদি সংসারে প্রবল আর্থিক দুর্ভোগ শুরু হতে থাকে, তাহলে তিল ফেলে জলে স্নান করুন। তিল যদি জলে ফেলেন সংসারে লক্ষ্মীর কৃপা প্রবলহারে থাকে। অর্থ যদি সংসারে আকাঙ্খিত উপায়ে না আসে তাহলে এই পন্থাগুলি পালন করে সংসারে আসে অর্থ সম্পত্তি। হয় লক্ষ্মীলাভ।

প্রতীকী ছবি

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+