চেষ্টা করেও মনের মতো চাকরি পাচ্ছেন না! জ্যোতিষমতে কয়েকটি সহজ টিপস একনজরে
চেষ্টা করেও মনের মতো চাকরি পাচ্ছেন না! জ্যোতিষমতে কয়েকটি সহজ টিপস একনজরে
মনের মতো কোনও জিনিসই সহজে আসেনা। তার জন্য বহুদিনের পরিশ্রম ও অধ্যাবসায়। তবে বহু পরিশ্রম ও মনোনিবেশের পরও কিছুতেই মনের মতো কাঙ্খিত লক্ষ্যকে ছুঁতে না পারলে অনেকেই ভীষণই ভেঙে পড়েন। এই জায়গা থেকে জ্যোতিষ মতে এমন কয়েকটি সহজ ঘরোয়া টিপস দেওয়া হচ্ছে, যা সহজেই একজনকে তাঁর পরিশ্রমের সঙ্গেই নিজের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দিতে পারে। জ্যোতিষ মতে এর জন্য প্রয়োজন সৌভাগ্যের বৃদ্ধি। একনজরে দেখা যাক, সৌভাগ্য বৃদ্ধিতে কী কী করণীয় স্বপ্নের চাকরি পেতে।

হাতের তালু
জ্যোতিষমকে রোজ সকালে উঠে নিজের হাতের তালুকে ভালো করে নিরীক্ষণ করে নেওয়া উচিত। সকালে উঠে কারোর মুখ না দেখে নিজের হাতের তালু দেখে দিন শুরু করলে , তা ভালো ফলাফল দিয়ে থাকে। শাস্ত্র মতে হাতের তালুতে বসবাস করেন লক্ষ্মী দেবী, সেই জায়গা থেকে সকালে উঠে হাতের তালু দেখা খুবই ভালো বিষয়।

কালো তিল দান
এই সময় বহুজনই বলে থাকেন যে কালো তিল যদি দান করা যায়, তাহলে তা কেরিয়ারে ভালো ফলাফল দিয়ে থাকে। শনিবার করে যদি গরিব দুঃখী কাউকে কালো তিল দান করেন, তাহলে তা কেরিয়ারে উন্নতি ঘটাবে। এছাড়াও, নিজের থেকে একাগ্রতাকে যদি ধরে রাখতে পারেন, তাহলে কোনও লক্ষ্যই কঠিন হবে না। প্রসঙ্গত, কেরিয়ারে সাফল্য আনতে যেমন বেশ কিছু পন্থা রয়েছে জ্যোতিষবিদদের কাছে, তেমনই কেরিয়ারে নানান বাধা দূর করাও একটি বড় ঘটনা বলে অনেকেই মনে করছেন। বহু শাস্ত্রবিদ মনে করেন, কোনও ইন্টারভিউ বা চাকরির পরীক্ষায় যাওয়ার আগে যাত্রাপথে যদি হলুদ গুঁড়ো রাখা যায়, তাহলে তা ভালো ফল দেয়। এছাড়াও বাড়ি থেকে বের হওয়ার সময় দরজার কাছে গণেশ মূর্তি রাখলে বা ময়ূরের পালক রাখলে তা ভালো ফল দেয়।

শনিবার উপবাস
অনেকেই বারের দেবতাকে পুজো করতে সপ্তাহের বিভিন্ন দিনে বিভিন্ন দেবতার পুজোকরে থাকেন। জ্যোতিষ শাস্ত্রবিদরা বলছেন, বহুদিন ধরে কোনও আটকে থাকা কাজে সাফল্য পেতে জ্যোতিষশাস্ত্রবিদরা, শনিবার করে জাতককে উপবাস করে শনি দেবতাকে তুষ্ট করার বার্তা দিচ্ছেন। এতে কাঙ্খিত সাফল্য পাওয়া যাবে বলে মনে করা হয়।

নীল রঙ পরতে হবে
জ্যোতিষশাস্ত্রবিদরা বলছেন, নীলা পাথর কোনও পরিচিত জ্যোতিষবিদের সঙ্গে কযথা বলে ধারণ করলে , তা সুফল দিত পারে। তবে নীল সকলের ক্ষেত্রে ধারণ করা ঠিক নয় বলেও মত দিয়েছেন বহু জ্যোতিষশাস্ত্রবিদ। তাঁদের মতে সেক্ষেত্রে নীল রঙের কোনও কিছু সঙ্গে নিয়ে ইন্টারভিউ দিতে গেলে পা চাকরীর পরীক্ষায় গেলে , তা শুভ ফল দিতে পারে।












Click it and Unblock the Notifications