স্বপ্নে এই ঘটনাগুলি আপনি দেখছেন না তো! জ্যোতিষমতে কোন কোন চিহ্ন দেখলেই বোঝা যায় যে করুণ পরিণতি আসন্ন

স্বপ্নে এই ঘটনাগুলি আপনি দেখছেন না তো! জ্যোতিষমতে কোন কোন চিহ্ন দেখলেই বোঝা যায় যে করুণ পরিণতি আসন্ন

জ্যোতিষ শাস্ত্রমতে বলা হয়, জীবনের প্রতিটি ঘটনার একটি জ্যোতিষমতে কার্যকারণ রয়েছে। প্রতিটি ঘটনার সঙ্গেই তার পূর্ববর্তী বা পরবর্তী ক্ষেত্রের কোনও না কোনও 'কর্ম' যোগ রয়েছে বলে ধরে নেওয়া হয়। এদিকে, আমাদের দৈনন্দিন বিভিন্ন ঘটনা এমনভাবে ঘটে যায় যে, পরে তার কার্যকারণ উদ্ধার করতে গিয়ে নিজের অজান্তের ভুল চোখে পড়ে। এদিকে, ততক্ষণে বিপদ উপস্থিত হয়ে যায়! জ্যোতিষ মতে কয়েকটি লক্ষণ দেখলেই বোঝা যাবে যে জীবনে কোনও করুণ পরিণতি আসন্ন। এমনকি, অনেক ক্ষেত্রে ঘটে যেতে পারে বড় কোনও দুর্ঘটনা। আর তা থেকে রক্ষা পেতেই নিজেকে আগে থেকে সতর্ক করতে হবে কয়েকটি দিক নিয়ে।

স্বপ্নে এই জিনিসগুলি দেখছেন না তো?

স্বপ্নে এই জিনিসগুলি দেখছেন না তো?

জ্যোতিষমতে বলা হয়, বেশ কয়েকটি স্বপ্ন রয়েছে যা দেখলে নিজের করুণ পরিণতির রাস্তা প্রশস্ত হতে পারে। যদি দেখা যায়,স্বপ্নে একটি উজ্জ্বল আকাশে রাতের তারা দেখা যাচ্ছে, তাহলে তা কোনও দুর্ঘটনাকে ইঙ্গিত করে। তাতে ব্যক্তির মৃত্যু পর্যন্ত হতে পারে বলে ইঙ্গিত দেয়। যদি দেখা যায়, স্বপ্নে যে কেউ কোনও খাদ বা গাড্ডায় পড়ে রয়েছেন, তাহলেও তা খারাপ ইঙ্গিত বহন করে। এমনকি সেই গর্ত থেকে যদি নিজেকে না বের হতে দেখা যায়, তাহলে তাও ভালো বার্তা দেয় না বলে দাবি ব্যক্তিদের।

 এই খাবারগুলি খাচ্ছেন , এমন কি দেখেন?

এই খাবারগুলি খাচ্ছেন , এমন কি দেখেন?

প্রসঙ্গত, যদি দেখা যায় যে, কেউ নিজের স্বপ্নে নিজেকে লাউ, তরমুজ, লেবু খেতে দেখছেন , তাহলে তা খুব একটা ফলপ্রসূ হয় না। বলা হচ্ছে , এতে স্বপ্নের ইঙ্গিত আরও খারাপ বার্তা দেয়। এই ধরনের স্বপ্নের ফলে মৃত্যুর ইঙ্গিতও পাওয়া যায়। ফলে নিজেকে সাবধানে রেখে চলাফেরা করা উচিত এমম স্বপ্ন দেখলে। আবার অনেক সময় স্বপ্নে যদি দেখেন যে তেল বা জলের মধ্যে আপনি কোনও ছায়া দেখছেন, তাহলে তাহলেও বুঝে নিতে হবে যে আপনার খুব কাছে চলে এসেছে মৃত্যু। এতে খুব একটা লাভের লাভ হয় না। উল্টে খারাপ কোনও ইঙ্গিতই দেখা যায়।

 কোথাও থেকে পড়ে যাচ্ছেন এমন দেখেন না তো?

কোথাও থেকে পড়ে যাচ্ছেন এমন দেখেন না তো?

অনেক সময়ই চিন্তা বা টেনশন বেশি থাকলে দেখা যায়, কোথাও থেকে ব্যক্তি পড়ে যাচ্ছেন । মন্দির, খাট বা ঘোড়া থেকে নিজেকে পড়ে যেতে দেখলে সাবধান হওয়া বাঞ্ছনীয়। এতে নিজেকে বিপদ থেকে দূরে রাখা যায়। ফলে বহুজনই বিপদ থেকে নিজেকে সরিয়ে রাখতে পারেন এমন স্বপ্ন দেখার পর। স্বপ্নে এমন কিছু দেখলেই মহামৃত্যুঞ্জয় জপ করলে, সমস্ত বাধা বিঘ্ন কেটে যেতে পারে বলে মনে করা হয়। অনেক সময় গ্রহের দোষের জন্য এমন সমস্যা হয়।

 চিল-শকুন

চিল-শকুন

স্বপ্নে যদি দেখা যায় মাথার উপর দিয়ে চিল বা শকুন ঘোরাফেরা করছে, তাহলে তা খুব একটা ভালো প্রভাব দেয় না। এতে জীবনে আসতে চলা খুবই খারাপ প্রভাবকে ইঙ্গিত করে দেয় এই ধরনের স্বপ্ন। এছাড়াও যদি কেউ স্বপ্নে দেখেন যে তিনি লাল রঙের চেলি পরে হেঁটে যাচ্ছেন খুব সেজে, তাহলে তাও খুব একটা ভালো বার্তা দেয় না। ফলে সকালে উঠেই সেই স্বপ্ন যদি জলের সামনে দাঁড়িয়ে বলে ফেলা যায়, তাহলে বহু বিপদ কেটে যায় বলে দাবি বহু শাস্ত্রজ্ঞের।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+