পাখিকে রোজ খাবার দিলে কোন বিপদ থেকে রক্ষা পাওয়া যায়, সৌভাগ্য থাকে তুঙ্গে! জ্যোতিষমতে কিছু টিপস
পশুপাখিকে আপন করে নিয়ে তাকে ঘরের সদস্যের মতো করেই লালন করে থাকেন অনেকেই। প্রবল ভালোবাসা থেকে এই পশুপাখির প্রতি খেয়াল রাখার বাসনা জাগে। পশুর প্রতি ভালোবাসা অনেকেরই থাকে। অনেকেই বলে থাকেন যে, মানুষের থেকে দূরে গিয়ে পশুকে আপন করে নিলে যে সখ্যতা পাওয়া যায়, তা মানুষের বন্ধুত্বে পাওয়া যায় না। এদিকে, জ্যোতিষমতে বলা হচ্ছে পশুপাখিকে খাওয়ালে বা তাদের জলদান করলে ভাগ্যেও আসে প্রভূত উন্নতি। দেখে নেওয়া যাক পাখিদের কীভাবে খাওয়ালে তা জ্যোতিষমতে সৌভাগ্য তুঙ্গে রাখে।

পাখিকে খাওয়ানোর উপকারিতা
জ্যোতিষমতে পাখিতে গরমের দিনে যদি জলদান করা যায় , তাহলে তা সৌভাগ্য নিয়ে আসে বাড়িতে। গৃহে যদি অকারণ অশান্তি শুরু হয়ে যায়, তাহলে অবশ্যই পাখিকে বাড়ির কোনও অংশে জল দেওয়ার বন্দোবস্ত করুন। এতে মেলে সুফল। বলছেন জ্যোতিষবিদরা। এছাড়াও যদি পাখিকে শস্য জাতীয় খাবার দেওয়া হয়, তাহলে বহু বাধা বিপত্তি, বিপদ কাটিয়ে দেওয়া যাবে। এই মতে বিশ্বাসী শাস্ত্রজ্ঞরা। এছাড়াও ছাদে বা বারান্দায় যদি পাখিকে খাওয়ানোর বন্দোবস্ত করা যায়, তাহলে সৌভাগ্য সমৃদ্ধি আসে।

রুটি খাওয়ানো
জ্যোতিষমতে অনেকেরই জীবনে পিতৃদোষ দেখা যায়। সেই দোষ কাটাতে পাখিকে খাওয়ানো উপযুক্ত কাজ। বলা হয় পিতৃদোষ থাকলে শনির প্রভাব পড়ে জাতকের উপর। ফলে সেই বাধা বিঘ্নের প্রভাব কাটাতে শনি দেবের আশীর্বাদ গ্রহণ করতে কালো কাককে যদি রুটি খাওয়ানো যায় , তাহলে মেলে ফলাফল। তবে যখন রুটি দেওয়া হবে, তার ওপর একটু সরষের তেল দিলে তা ফলপ্রসূ হয়, বলে মনে করেন বহু জ্যোতিষবিদ।

মিষ্টি খাওয়ানো মঙ্গলবার
জ্যোতিষ মতে যদি মঙ্গল আপনার জীবনে প্রবল প্রভাব বিস্তার করতে শুরু করে আর সমস্যা তৈরি করে, তাহলে মঙ্গলবার মিষ্টি জাতীয় কিছু খাওয়ান পাখিদের। এতে মাঙ্গলিক দোষ যাঁদের রয়েছে কোষ্ঠীতে তাঁদের ওপর থেকে সেই দোষ কেটে যায়। এছাড়াও মঙ্গলবার করে রুটি দিতে হবে পাখিকে। বলা হচ্ছে, এইভাবে মাঙ্গলিক বিভিন্ন জটিলতা কাটানো যায়।

দুর্ঘটনা এড়াতে
জ্যোতিষমতে বলা হয়, যদি বাড়িতে কোনও দুর্ঘটনা বা আচমকা জটিলতা সমস্যা বিপদ কাটাতে চান, তাহলে পাখিকে বাড়িতে জোয়ার বা বাজরা খেতে দিন। এছাড়াও যদি কোষ্ঠীকে চন্দ্রের কোনও জটিলতা থাকে, তাহলে পাখিকে জল খেতে দিন একটি পাত্রে রেখে। এতে কেটে যেতে পারে বহু বিপদ।

ব্যবসায় অগ্রগতি আনতে বা সন্তানের মঙ্গলে
জ্যোতিষমতে কোনও কোনও শাস্ত্রজ্ঞ বলছেন, যদি সন্তানের মঙ্গলকামনায় কোনও পাখিকে খাওয়ানো হয়,তাহলে তা ফলদায়ক। বলা হয়, সন্তান যদি কোনও সমস্যার মধ্যে দিয়ে চলে, তাহলে পাখিকে খাওয়ানোর বিষয়টি অত্যন্ত শুভ ফল দেয় জ্যোতিষ মতে। এছাড়াও যদি পায়রাকে খাওয়ানো যায়, তাহলে সন্তানের মেধা ও বুদ্ধিতে প্রভাব পজডে, ফলে কেরিয়ারে আসে ইতিবাচক ফল। এছাড়াও পায়রাকে খাওয়ালে, তা ব্যবসায়িক সাফল্যও নিয়ে আসে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications