Astro Tips: সন্ধ্যা প্রদীপ জ্বালানোর সময় মেনে চলুন এই নিয়মগুলি
প্রতিটি হিন্দু বাড়িতেই সন্ধ্যেবেলা পুজো করা হয়। যখন আমরা পুজো করি তখন কিন্তু ধূপ, ধূনো দেওয়ার সঙ্গে সঙ্গে প্রদীপও জ্বালাই। প্রদীপ দিয়ে দেবতাকে সন্ধ্যা আরতি করে থাকি। আবার অনেকেই বাড়ির মূল দরজার সামনে প্রদীপ জ্বালান। তারা মনে করেন, এতে মা লক্ষ্মী ইতিবাচক শক্তি নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করবে। যাতে তাদের আর্থিক দিকে এবং সকল কাজেই তারা এগিয়ে যেতে পারেন।
তবে প্রদীপ জ্বালানোর সময় এমন অনেক কাজ রয়েছে সেগুলো যদি আপনারা ঠিকভাবে না করেন তাহলে আপনারা আর্থিকভাবে পিছিয়ে পড়বেন। সেই সঙ্গে মা লক্ষ্মী আপনাদের ওপর কখনোই শুভদৃষ্টি দেবেন না। মা লক্ষ্মীর কৃপা থেকে আপনারা বঞ্চিত হবেন। এমনই বলছে জ্যোতিষশাস্ত্র (astrology), তাহলে প্রদীপ জ্বালানোর সময় এই ভুলগুলি এড়িয়ে চলুন।

কোনদিকে জ্বালাবেন ঘিয়ের প্রদীপ
যখন আপনি সন্ধ্যেবেলা প্রদীপ জ্বালাবেন তখন কিন্তু সঠিক নিয়ম মেনেই প্রদীপ জ্বালাবেন। না হলে আপনার আর্থিক সমস্যায় ভুগতে পারেন এবং মা লক্ষ্মীর কৃপা পাবেন না। আপনি যখন মন্দির বা মূল দরজায় সন্ধ্যেবেলা প্রদীপ দেবেন, সে সময় ঘিয়ের প্রদীপ জ্বালান। সেই ঘিয়ের প্রদীপ সর্বদাই বামদিকে রাখবেন।
প্রদীপ যাতে নিভে না যায় সেদিকে লক্ষ্য রাখুন
অনেক সময় পূজো সময় প্রদীপ নিভে যায়। তা কিন্তু তা খুব অশুভ। তাই বেশি করে তেল বা ঘি দীয়ে রাখুন। এই দিকে বিশেষ নজর দেবেন। এটি হওয়া মানে আপনার বাড়িতে খুব শীঘ্রই আর্থিক অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আর্থিক সঙ্কট কাটাতে কী করবেন
যদি আর্থিক দিকে খুব উন্নতি করতে চান তাহলে মা দুর্গার সামনে ঘিয়ের প্রদীপ রোজ জ্বালাবেন এবং আপনার আর্থিক সঙ্কট দ্রুত কেটে যাবে। সেই সঙ্গে মাকে বলুন দ্রুত যাতে আপনার আর্থিক সংকট কেটে যায়।

ঘিয়ের প্রদীপ জ্বালান
বাড়ির প্রধান বাড়ির মূল দরজায় আপনারা সব সময়ে ঘিয়ের প্রদীপ লাগান, তাহলে আপনার ঘরে সুখ-সমৃদ্ধি বিরাজ করবে। মা লক্ষ্মীরা বিশেষ কৃপা পাবেন। জীবনে এগিয়েও যেতে পারবেন।
শনিদেবকে খুশি করতে কী করবেন
যদি আপনি শনি দেবতাকে খুশি করতে চান তাহলে সর্বদাই সরষের তেল বা তিলের প্রদীপ জ্বালাবেন। এটি যদি আপনি রোজ এটি জ্বালান তাহলে আপনার উপরে শনিদেবের কৃপা থাকবে এবং শনির সাড়ে সাতি এবং ধাইয়ার প্রভাব থেকে আপনি মুক্তি পাবেন।
হনুমানজির কৃপা পেতে কী করবেন
যদি আপনি হনুমানজির কৃপা পেতে চান এবং তাকে খুশি রাখতে চান তাহলে সর্বদাই জুঁই ফুলের তেলের প্রদীপ জ্বালাবেন। এটি খুব শুভ বলে মনে করা হয়। এতে আপনার বাড়ি থেকেও নেতিবাচক শক্তি দূর হবে। ইতিবাচক শক্তি প্রবেশ করবে এবং আর্থিক দিকে কোনও অবনতি থাকবে না। সর্বদাই সেখানে উন্নতি হবে।
রাহু ও কেতু অশুভ দৃষ্টি এড়াতে এটি করুন
যদি আপনার জন্ম কুন্ডলীতে রাহু ও কেতু অশুভ জায়গায় থাকে বা তার দোষ থাকে তা কাটাতে চান তাহলে তিসির তেলের প্রদীপ জ্বালাবেন। তা কিন্তু খুব শুভ বলে মনে করা হয়।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications