Astro Tips: ভুলেও এই জিনিসগুলি কাউকে দান করবেন না ,আসতে পারে আর্থিক সঙ্কট
জ্যোতিষশাস্ত্রে (astrology) দানের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। আপনি যদি আপনার সাধ্য মতন কাউকে কোনও কিছু দান করেন বা কোনও অভাবী দারিদ্র ব্যক্তিকে খাবার বা বস্ত্র দান করেন তাহলে আপনার উপরে দেবতার কৃপা থাকবে। শুধু তাই নয়, আপনার মনও কিন্তু শান্তিতে থাকবে।
দান করা অত্যন্ত শুভ একটি কাজ। এটি করলে আপনার জীবনে অনেক পাপ মুছে যাবে। এটি পুণ্য কাজের মধ্যে একটি। তাই আপনি মাঝে মধ্যেই দারিদ্র ব্যক্তিদের আপনার সাধ্য মতন কিছু দান করার চেষ্টা করবেন। তবে এমন অনেক জিনিস আছে যেগুলি দান করা কিন্তু একদমই উচিত না। এগুলি যদি আপনি কাউকে দান করেন তাহলে জীবনে নানান সমস্যা আসবে। দেখুন কোন কোন জিনিস কাউকে দান করবেন না।

চিরুনি
জ্যোতিষশাস্ত্রে বলা হয়, চিরুনি অন্য কাউকে ধার দেবেনও না, আবার কারোর থেকে নেবেনও না। আবার অন্য কারোর চিরুনি দিয়ে চুল আচড়াবেন না। এটিতে আপনার আর্থিক দিকে নানান অসুবিধা হতে পারে এবং আপনার জীবনে আসতে পারে নানান বিপদ। তাই ভুলেও কখনোও কাউকে চিরুনি দান করবেন না।
পেন
নিজের ব্যবহৃত পেন কখনো কাউকে দান করা উচিত না। এতে আপনার জীবনে নানান সমস্যা আসবে। যারা পড়াশোনা করছেন তাদের পড়াশোনায় তেমনভাবে মনোযোগ থাকবে না। তাই আপনারা কখনোই কাউকে পেন দান করবেন না।
ঘড়ি
আমরা প্রায় সকলকেই ঘড়ি কারোর বিয়ে বা জন্মদিনে উপহার দিয়ে থাকি। তবে এই ঘড়ি দেওয়া কিন্তু ভালো না। এটি আপনার জন্য ততটা শুভ নয়। এটি দিলে আপনার কর্মক্ষেত্রে নানান সমস্যার সম্মুখীন হতে হবে। আপনার মন কখনোও কর্মক্ষেত্রে স্থির থাকবে না। কোনও কাজে আপনি তেমনভাবে এগিয়ে যেতে পারবেন না। মাথা ঠান্ডা রাখতে পারবেন না। তাই ঘড়ি কখনোই কাউকে উপহার দেবেন না।

স্টিল বা প্লাস্টিকের জিনিস
জ্যোতিষশাস্তে বলা হয়, স্টিল বা প্লাস্টিকের তৈরি জিনিস কাউকে দান করা উচিত না।। কারণ, এটিতে আপনার ব্যবসায় খারাপ প্রভাব পড়বে। ব্যবসা নষ্ট হতে পারে। ঘরে অশান্তি লেগে থাকবে। কোনও কাজে তেমনভাবে এগিয়ে যেতে পারবেন না। নানান অসুবিধার সম্মুখীন আপনাকে হতে হতে পারে।
বাসি খাবার
আপনার সাধ্য মতন গরীব বা অসহায় ব্যক্তিদের খাদ্য দান করতে পারেন। তাই বলে কিন্তু বাসি খাবার কাউকে দান করবেন না। এটি হলে আপনাকে জীবনে অসুবিধার সম্মুখীন হতে হবে। কর্মজীবনে আপনি শুভ কাজ করতে গিয়েও করতে পারবেন না। আপনার আর্থিক সংকট জীবনে দেখা দেবে। তাই কখনোই কাউকে বাসি খাবার দান করবেন না। তাঁকে তাজা এবং কাঁচা খাবার দান করার চেষ্টা করুন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications