শনি জয়ন্তীতে এই সামান্য উপায় করলেই লাভ হবে অপার কৃপা, জেনে নিন পুজোবিধি ও বিশেষ মন্ত্র
শনি জয়ন্তীতে এই সামান্য উপায় করলেই লাভ হবে অপার কৃপা, জেনে নিন পুজোবিধি ও বিশেষ মন্ত্র
জ্যোতিষ শাস্ত্র অনুসারে সবথেকে গুরুত্বপূর্ণ গ্রহ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে শনিকে। শনিদেব কর্মফলদাতা হিসেবে প্রসিদ্ধ। অর্থাৎ যে যেমন কর্ম করে শনিদেব সেই হিসেবে তাকে ঠিক তেমন ফল প্রদান করেন। শনিদেব ন্যায়ের দেবতা হিসেবেও পরিচিত। মানুষের ভাল কাজের জন্য ভাল ফল এবং খারাপ কাজের জন্য খারাপ ফল বা শাস্তি দেন শনিদেব। যারা সৎ পথে থেকে ভালো কাজ করেন শনিদেবের আশীর্বাদ সবসময় তাঁদের সঙ্গে থাকে। যার ফলে সেই সকল মানুষ জীবনের সব কঠিন পরিস্থিতি থেকে সহজেই বেড়িয়ে আসতে সক্ষম হন। শনিদেবের জন্ম জয়ন্তী উপলক্ষে বিশেষ উপায় করলে লাভ করা যায় তাঁর আশীর্বাদ। জেনে নেওয়া যাক সেই সকল বিধি সম্পর্কে।

শনি জয়ন্তীর গুরুত্ব
জ্যোতিষশাস্ত্র অনুসারে শনি জয়ন্তীর দিন নির্দিষ্ট আচার অনুষ্ঠানের সঙ্গে শনিদেবের আরাধনা করলে শুভ কর্মফল লাভের আশীর্বাদ পাওয়া যায়। পঞ্জিকা অনুসারে, শনি জয়ন্তী প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে উদযাপিত হয়। সেই মত এই বছর, অর্থাৎ ২০২২ সালে শনি জয়ন্তী পালিত হতে চলেছে আগামী ৩০মে। এই দিনে একাগ্র চিত্তে এবং পূর্ণ ভক্তি সহকারে শনিদেবের আরাধনা করলে শনির অশুভ প্রভাব জীবন থেকে অনেকটাই কমানো যায়। জেনে নেওয়া যাক শনি জয়ন্তীর শুভ সময়।

শনি জয়ন্তীর শুভ সময়
বর্ষ পঞ্জিকা অনুযায়ী, কর্মফলদাতা শনির জয়ন্তীর শুভ দিন হতে চলেছে আগামী মে মাসের ৩০ তারিখে। চলত বছর অর্থাৎ ২০২২ সালের শনি জয়ন্তী অনুষ্ঠিত হতে চলেছে সোমবার। এই বছর এই বিশেষ দিনে অমাবস্যা তিথি শুরু হবে ২৯ মে ২০২২ তারিখ দুপুর ২টো বেজে ৫৪ মিনিটে। অমাবস্যা তিথি চলবে পরের দিন অর্থাৎ ৩০ মে ২০২২ তারিখে বিকেল ৫টা পর্যন্ত। তাই দুই দিন পর্যন্ত চলবে এই বছর শনি জয়ন্তীর পূণ্য তিথি।

শনি উপাসনার নিয়ম
কর্মফলদাতা শনেদেবের কোনও পুজো বা উপাচার কখনও বাড়ির ভিতর করতে নেই। সবথেকে ভালো এই দিনে বাড়ির কাছে কোনও মন্দিরে গিয়ে তাঁর পুজো করা। শনি জয়ন্তীর দিন স্নান করার পর নীল পোশাক পরা খুব শুভ বলে মনে করা হয়। শনি দেবের উদ্দেশ্যে কালো মাসকলাইএর ডাল ও বাদাম প্রসাদ হিসেবে নিবেদন করা ভালো। অশ্বত্থ গাছে জন নিবেদন করা এবং সন্ধ্যাবেলা অশ্বত্থ গাছের তলায় সর্ষের তেলের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। শনি জয়ন্তীর দিন শনিদেবকে খুশি করতে শনিদেবের মন্ত্র 'ওম প্রম প্রেম প্রণ স: শনিশ্চরায় নমঃ' মন্ত্র ১০৮ বার জপ করলে সব বিপদ কেটে যায়।

শনি দোষ দূর করার উপায়
শনিদেব মহাদেবের পরম ভক্ত এবং তাঁর শিষ্য। তাই তাঁকে তুষ্ট করতে মহাদেবের উপাসনা করা খুব শুভ। শনি দোষ শান্তির জন্য, নিয়মিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা 'ওম নমঃ শিবায়' মন্ত্র জপ করলে করলে শনিদেবের আশীর্বাদ পাওয়া যায়। শনি জয়ন্তীর দিনে শনিদেবের আশীর্বাদ পেতে উপবাস করা উচিত। এছাড়া শনিদেবকে খুশি করতে বজরংবলীর পুজো করারও শুভ ফল প্রদান করে। এবং সুন্দরকাণ্ড পাঠ করলে শনি দেবের আশীর্বাদ লাভ করা যায়।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications