করোনার আবহেও জমাটি প্রেম চান! 'ক্রাশ'কে আকর্ষণ করার কিছু টিপস

করোনার আবহেও জমাটি প্রেম চান! 'ক্রাশ'কে আকর্ষণ করার কিছু টিপস

চারিদিকে করোনার আতঙ্ক। এমন পরিস্থিতিতে বাড়ি বন্দি অনেকেই। স্কুল, কলেজ তো বন্ধই এমনকি বন্ধ অফিসও। বহু পার্কেই তালা লাগানো হয়েছে। এমন অবস্থায় প্রেমের জন্য ডেট-এ যাওয়া যেমন দুঃসাধ্যে তেমনই কষ্টকর নিজের ক্রাশকে আকৃষ্ট করার চেষ্টা। এমন পরিস্থিতিতে জেনে নিন , কোন মহিলা বা পুরুষ কীভাবে প্রেমে পড়তে ভালোবাসেন রাশির বিচারে। আর তা জানতে পারলেই ক্রাশকে নিজের দিকে টানা সহজ হয়ে যেতে পারে!

মেষ ও বৃষ

মেষ ও বৃষ

মেষ রাশির জাতক জাতিকারা সহজে প্রেমে ঝুঁকতে পছন্দ করেননা । তাঁরা অত্যন্ত কঠিন স্বভাবের। তাই যেকোনও মূল্যে তাঁদের দৃষ্টি আকর্ষণ করলেই কেল্লাফতে! অন্যদিকে বৃষ রাশির জতক জাতিকারা প্রথম বা , দ্বিতী. দর্শনেই প্রেমে পড়েন না। কিন্তু তাঁদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে নিলে তাঁদের মন গলতে বাধ্য।

মিথুন ও কর্কট

মিথুন ও কর্কট

মিথুন রাশির জাতক জাতিকারা সহজেই একঘেয়ে বোধ করতে থাকেন। তবে তাঁদের আকর্ষণ করার অন্যতম উপায় হল বুদ্ধিদীপ্ত কিছু আলোচনা। এই আলোচনায় মিথুন রাশির জাতক জাতিকাদের সহজে আকর্ষণ করা যায়। অন্যদিকে, কর্কট রাশির ক্ষেত্রে এঁরা সহজেই প্রেমে পড়ে যায়। তবে যাঁর সঙ্গে এঁরা প্রেমে মাততে চান তাঁকে বেগন প্রবণ হতে হবে।

সিংহ ও কন্যা

সিংহ ও কন্যা

সিংহ রাশির ব্যক্তিত্বদের মন কাড়ার জন্য চেষ্টা অনেকেই করতে থাকেন। তবে, যদি প্রেমে পড়ার মতো কারণ থাকে, তাহলে তাঁদের আকর্ষণ করা কঠিন হবে না। কন্যা রাশির ব্যক্তিত্বদের কিন্তু আকর্ষণ করতে সময় লাগবে। এঁরা খুবই ধীরে সুস্থে প্রেমে পড়তে ভালোবাসেন।

তুলা ও বৃশ্চিক

তুলা ও বৃশ্চিক

তুলা রাশির জাতক জাতিকারা প্রথমে বন্ধু্ত্ব পছন্দ করেন। তারপর ধীরে সুস্থে প্রেমে পড়তে ভালোবাসেন। আর সেই মতোই এগিয়ে যায় তাঁদের প্রেম। ফলে ক্রাশ যদি তুলা রাশির হয় , তাহলে প্রেমে পড়া কঠিন হবে না! বৃশ্চিক রাশির জাতস জাতিকারা সহজে কাউকে মেনে নিতে পারেন না। তবে আস্থা অর্জন করে নিলে , তাঁদের প্রেমে ফেলতে সময় লাগবে না। প্রেমে পড়ে গেলে এঁরা আর পিছু ফিরে তাকান না।

ধনু ও মকর

ধনু ও মকর

ধনু রাশির জাতিকা বা জাতকরা নিজের খেয়ালে জীবনকে ভালোবাসতে চান। আর সেই ভাবেই নিজের প্রেমকে এগিয়ে নিয়ে যেতে চান। এমন সময় যদি কেউ ধনু রাশির জাত জাতিকাকে আকর্ষণ করতে চান, তাহলে নিঃসন্দেহে ভেবে চিন্তে পদক্ষেপ নিতে হবে। মকর রাশি নিজের মতো কাউকেই প্রেমের জন্য বেছে নিতে পছন্দ করেন। আর তার জন্যই তাঁরা চান নিজের ছন্দে কাউকে গ্রহণ করতে। এমন পরিস্থিতিতে মকর রাশির ক্রাশকে আকর্ষণ করতে অনেক কাঠ খড় পোড়াতে হবে!

কুম্ভ ও মীন

কুম্ভ ও মীন

কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু বন্ধুত্বকেই প্রেমের ক্ষেত্রে গুরুত্ব বেশি দেন। ফলে তাঁদের যদি সঙ্গী করতে চান, তাহলে বন্ধুত্বাটা চুটিয়ে করুন। মীন রাশির জাতক জাতিকারা কিন্তু প্রেমে পড়তে পছন্দ করেন খুব। ফলে সহজেই তাঁদের আকর্ষণ করা যায়। তবে প্রেমের টান আন্তরিক না হলে এঁরা দূরে সরে আসেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+