রোগভোগে অর্থনাশের সম্ভাবনা! কী বলছে আপনার হাতের রেখা?
রোগভোগে অর্থনাশের সম্ভাবনা! কী বলছে আপনার হাতের রেখা?
সনাতন ধর্মে সকল কাজের সঙ্গে কোনও না কোনও শাস্ত্র জড়িয়ে থাকে। ঠিক তেমন জ্যোতিষশাস্ত্রের পাশাপাশি অপর এক শাস্ত্রের অভ্যাস করার নীতিও জ্যোতিষীরা করে থাকেন আর সেটি হল হস্তরেখাশাস্ত্র। এবং সেই প্রাচীনকাল ধরে কোনও ব্যক্তির হাতের রেখা বিচার করে তাঁর ভবিষ্যৎ গতিপ্রকৃতি নির্ণয় করার অপর নাম জ্যোতিষশাস্ত্র এই ধারনা প্রচলিত হয়েছে সকলের মধ্যে। হাতের রেখা দিয়ে প্রায় সবকিছুই বিচার করা যায়। তারমধ্যে একটা হল জীবনে কোন খাতে কত টাকা খরচ হতে পারে তার ধারণা পাওয়া।

চন্দ্র পর্বতের গুরুত্ব
হস্তরেখাশাস্ত্রতে চন্দ্র পর্বত এবং তালুর চন্দ্র অঞ্চলকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। চাঁদ হল মনকে নিয়ন্ত্রণ করার কারক গ্রহ। চন্দ্র পর্বত শক্তিশালী হলে, ব্যক্তি প্রতিকূল পরিস্থিতি থেকে খুব ভালভাবে বেরিয়ে আসে এবং সাফল্য লাভ করে। হাতের তালুতে চন্দ্রের অবস্থান ভালো না হলে জীবনে অর্থের সমস্যা থেকে যায়। এছাড়াও, রোগের জন্য অর্থ ব্যয় করা হয়। আবার চন্দ্র শুভস্থানে অবস্থিত হলেই একজন ব্যক্তি রাজযোগ লাভ করতে পারেন। তাই জ্যোতিষ মতে চন্দ্রের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ।

চন্দ্র পর্বতের প্রকৃতি
হাতের তালুতে চাঁদের পর্বত যদি গোলাকার হয় এবং তাতে কোনও তিল বা দাগ না থাকে তবে তা শুভ বলে মনে করা হয়। অন্যদিকে, যদি চন্দ্র পর্বতে দাগ বা তিল থাকে বা চন্দ্রস্থান গর্তের মত দেখতে হয় তবে সেইব্যক্তি দীর্ঘদিন বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে যান। যদি চন্দ্র পর্বত থেকে একটি রেখা বের হয়ে সূর্য পর্বতের দিকে যায়, তাহলে সেই ব্যক্তি শিক্ষা ও শিল্পের ক্ষেত্রে অনেক উন্নতি করেন। এছাড়াও, এই জাতীয় মানুষের অর্থের অভাব হয় না।

চন্দ্র-মঙ্গল যোগ
প্রতি মানুষের হাতের রেখা আলাদা আলাদা হয়ে থাকে। সেই অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির জীবন ও প্রকৃতি সম্পর্কে ধারণা লাভ করা সম্ভব হয়। সেক্ষেত্রে যদি কারও হাতের তালুর চন্দ্র অঞ্চল থেকে একটি রেখা মঙ্গল পর্বতে পৌঁছায়, তবে এটি সম্পদ এবং প্রতিপত্তির জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কিন্তু এরইসঙ্গে এই ধরনের ব্যক্তি জীবনে প্রচুর অর্থ উপার্জন করলেও এ ধরনের মানুষের অনেক টাকা রোগের পেছনে ব্যয় হয়।

চন্দ্র-শুক্র যোগ
যদি কোনও ব্যক্তির হাতের তালুতে শুক্র পর্বত থেকে একটি রেখা বের হয় এবং তা জীবন রেখা অতিক্রম করে চন্দ্র পর্বতে পৌঁছায় তবে তা খুব একটা শুভ বলে বিবেচিত হয় না। এই ধরনের মানুষ জীবনে অনেক সংগ্রাম করে বেঁচে থাকেন। এছাড়াও, অন্যের উপর অতিরিক্ত নির্ভর করাও তাঁদের জন্য ক্ষতিকারক প্রমাণিত হয়।












Click it and Unblock the Notifications