সপ্তাহ জুড়ে কেমন যাবে দিনকাল? জানুন জন্ম তারিখের মুলাঙ্কের রাশিফল

সপ্তাহ জুড়ে কেমন যাবে দিনকাল? জানুন জন্ম তারিখের মুলাঙ্কের রাশিফল

জ্যোতিষ শাস্ত্রের অপর একটি ভাগ হল সঙ্খ্যাতত্ত্ব বিশ্লেষণ করে ভাগ্যফল গণনা করা। কার মুলাঙ্ক কত তা নির্ণয় করা হয় সেইব্যক্তির জন্মসাল ও জন্মতারিখের যোগফল দ্বারা। সেই মত এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহটি বেশ কয়েকটি মুলাঙ্কের জাতক জাতিকাদের জন্য উপকারী প্রমাণিত হতে পারে। তবে একই সময়ে, কিছু মুলাঙ্কের ব্যক্তিদের জন্য এই সপ্তাহটি উদ্বেগজনক হতে পারে। সেইসঙ্গে হতে পারে শারীরিক সমস্যাও। দেখে নেওয়া যাক জন্মতারিখের মুলাঙ্কের সংখ্যার ভিত্তিতে কেমন যেতে চলেছে আগামী সপ্তাহ।

মুলাঙ্ক-১

মুলাঙ্ক-১

এই সপ্তাহে প্রেমের ক্ষেত্রে ভাগ্য এই মুলাঙ্কের ব্যক্তিদের বেশ সমর্থন করবে। কর্মক্ষেত্রে অতিরিক্ত ব্যয় এবং বাধার কারণে মন উদ্বিগ্ন থাকবে। এই ব্যক্তিদের মানসিক সমস্যা স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই সপ্তাহে বাড়িতে কোনও ইন্টরিয়রের পরিবর্তন না করলেই ভাল হবে। শুভ রঙ গেরুয়া, শুভ সংখ্যা ৩।

 মুলাঙ্ক-২

মুলাঙ্ক-২

এই সপ্তাহে কর্মক্ষেত্রে আর্থিক লাভ হবে। বিবাহিত জীবনে সুখ অনুভব করবেন। তবে মায়ের স্বাস্থের সমস্যার কারণে চিন্তা বাড়বে। কেউ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেন তাহলে এই সপ্তাহে কিছু ইতিবাচক খবর পাওয়ার সম্ভাবনা আছে। রক্তচাপ ও পেটের রোগের ফলে দিনচর্চায় ব্যাঘাত ঘটতে পারে। শুভ রঙ পেস্তা সবুজ, শুভ সংখ্যা ৫।

 মুলাঙ্ক-৩

মুলাঙ্ক-৩

এই সপ্তাহে আর্থিক বিষয়ে ভাগ্য সহায় হবে। কাজের ক্ষেত্রে প্রচেষ্টার সুফল পাবেন। দাম্পত্য জীবন স্বাভাবিক থাকবে, তবে কেউ কেউ সন্তান নিয়ে চিন্তিত থাকবেন। কোনো যন্ত্রপাতি চালানোর সময় বা বৈদ্যুতিক কাজ করার সময় সতর্ক থাকুন। শুভ রঙ হালকা কমলা, শুভ সংখ্যা ৬।

 মুলাঙ্ক-৪

মুলাঙ্ক-৪

আর্থিক সুবিধা পেতে সফল হবেন। দাম্পত্য জীবনে দূরত্বের কারণে নেতিবাচক চিন্তা বারবার আসবে। এই সপ্তাহে করা কোনও পরিকল্পনা শেষ মুহূর্তে ভেস্তে যেতে পারে। কাশি জনিত রোগ বিরক্ত করবে, তাই ঠান্ডা থেকে সাবধান। শুভ রঙ গাঢ় নীল, শুভ সংখ্যা ১।

মুলাঙ্ক-৫

মুলাঙ্ক-৫

এই সপ্তাহে কর্মক্ষেত্রে কিছু বিশেষ সুখবর পাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায়িক ভ্রমণ থেকে সুসংবাদ পাবেন, যার কারণে মন খুশি হবে। পরিবারের সঙ্গে আনন্দদায়ক সময় কাটবে, তবে কোনও ধরণের বিনিয়োগ বা আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করা উপযুক্ত হবে। শুভ রঙ নীল, শুভ সংখ্যা ১।

 মুলাঙ্ক-৬

মুলাঙ্ক-৬

এই সপ্তাহে ধীরে ধীরে আর্থিক লাভ বৃদ্ধি পাবে। ভ্রমণ থেকে বিশেষ সুবিধা পেয়ে মন খুশি হবে। তবে পরিবারের কোনও সমস্যা নিয়ে চিন্তিত থাকবেন। এই সপ্তাহে মন শান্ত রাখার জন্য ধ্যান করলে ভালো ফল পাওয়া যাবে। হৃদরোগের বিষয়ে সতর্ক থাকুন। শুভ রং হালকা বেগুনি, শুভ সংখ্যা ৩।

মুলাঙ্ক-৭

মুলাঙ্ক-৭

এ সপ্তাহে খুব একটা ভালো যাবে না এই মুলাঙ্কের দিন। ধৈর্য ধরে কাজ করতে হবে। কর্মক্ষেত্রে কাজ বাধাগ্রস্ত হবে। দাম্পত্য জীবনে বিবাদের সম্ভাবনা রয়েছে। স্ত্রীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন। ভ্রমণের সময় বিশেষ খেয়াল রাখতে হবে নাহলে হতে পারে চুরি। তবে সপ্তাহের শেষে কিছু ভালো খবর পাওয়া যাবে।
শুভ রং গোলাপী, শুভ সংখ্যা ২।

মুলাঙ্ক-৮

মুলাঙ্ক-৮

এই সপ্তাহে আটকে পড়া কাজ চিন্তা বৃদ্ধি করবে। নিজের উপর বিশ্বাস রেখে কাজ করতে হবে। এই সপ্তাহে সব সমস্যার সমাধান হবে। ভ্রমণের সময় সতর্ক থাকতে হবে। অন্ত্রের রোগ বিরক্ত করতে পারে।শুভ রং বেগুনি, শুভ সংখ্যা ৩।

মুলাঙ্ক-৯

মুলাঙ্ক-৯

এই সপ্তাহে কাজের ক্ষেত্রে নানা রকম বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে। প্রেমের ক্ষেত্রে ধীরে ধীরে সাফল্য পাওয়া যেতে পারে। বাবা বা মায়ের কাছ থেকে কিছু ভাল খবর পাওয়া যাবে। গাড়ি থেকে দুর্ঘটনা বা চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই খুব সতর্ক থাকুন। শুভ রং লাল, শুভ সংখ্যা ১।


(এইসকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+