মঙ্গলের গোচর আগামী মাসে, এই রাশিদের ভাগ্য চমকাতে চলেছে শীঘ্রই

প্রত্যেক গ্রহ একটি নিশ্চিত সময়ে রাশি পরিবর্তন করে আর তার প্রভাব সমস্ত ১২টি রাশির ওপর পড়তে দেখা যায়। জ্যোতিষ শাস্ত্র অনুসারে মঙ্গলদেব ১৬ অক্টোবর মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে, অন্যদিকে ৩০ অক্টোবর ২০২২ সালের ভোর ৬টা ১৯ মিনিটে মঙ্গল বক্রী হয়ে যাবে এবং ১৩ নভেম্বর পর্যন্ত এই অবস্থায় থাকবে। এর প্রভাব কিছু রাশির ওপর দেখা যাবে এবং এদের এই সময় দারুণ লাভ হতে চলেছে।

মেষ রাশি

মেষ রাশি

এই রাশির মানুষদের মঙ্গল গোচরের ফলে দারুণ লাভ হবে। মঙ্গল দেব মেষ রাশির লগ্ন ভাব ও অষ্টম ভাবের অধিপতি। গোচরের সময় মঙ্গল মেষ রাশির তৃতীয় ভাবে থাকবে এবং যার ফলে আপনার জীবনে বেশ ইতিবাচক প্রভাব দেখা যাবে। মঙ্গলের গোচরে ফলে মেষ রাশির ভাগ্য সঙ্গ দেবে এবং চাকরিজীবীদের পদোন্নতি ছাড়া আমদানিতেও বৃদ্ধি দেখা দেবে।

বৃষ রাশি

বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গল গোচর অত্যন্ত লাভদায়ক হবে, তবে আপনাকে সতর্ক থাকতে হবে। মঙ্গল বৃষ রাশির জন্য দ্বাদশ এবং সপ্তম ভাবের অধিপতি এবং ১৬ অক্টোবর মঙ্গল বৃষের দ্বিতীয় ঘরে প্রবেশ করবে। এ কারণে আর্থিক অবস্থার উন্নতির সম্ভাবনা তৈরি হচ্ছে। এই সময়ে, আপনার বিনিয়োগে লাভ হবে, তবে আপনাকে অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে। ব্যবসা ও আমদানি-রপ্তানিতে লাভের সুযোগ রয়েছে। সেই সঙ্গে মঙ্গলের দৃষ্টি বৃষ রাশির অষ্টম স্থানে থাকবে, তাই স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন।

সিংহ রাশি

সিংহ রাশি

সিংহ রাশির জাতকদের জন্য মঙ্গল একটি যৌগিক কারক এবং ১৬ অক্টোবর মঙ্গল সিংহের একাদশ ঘরে প্রবেশ করছে। এমতাবস্থায় সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বড় লাভের যোগ রয়েছে। মঙ্গল গোচনের সঙ্গে সিংহ রাশির জাতক জাতিকাদের বেতন বৃদ্ধির যোগও তৈরি হচ্ছে। এর পাশাপাশি সম্পত্তি বা জমিতে বিনিয়োগও লাভজনক প্রমাণিত হবে।

কন্যা রাশি

কন্যা রাশি

মঙ্গল গোচর কন্যা রাশির জাতকদের জন্যও লাভদায়ক হতে চলেছে এবং চতুর্থ ঘরে মঙ্গলের দৃষ্টি থাকার কারণে সম্পত্তি বা যানবাহন কেনার সম্ভাবনা তৈরি হচ্ছে। মঙ্গল গোচরের সময়, কন্যা রাশি কর্মের দশম ঘরে বসে থাকবে, যা অর্থনৈতিক উন্নতির পাশাপাশি ব্যবসা বা চাকরিতে নতুন সুযোগ দেবে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জন্য মঙ্গল গ্রহ তৃতীয় ও দশম ঘরের অধিপতি আর গোচরের ফলে মঙ্গল পঞ্চম ঘরে বিরাজ করবে, যার প্রভাব সন্তান, শিক্ষা, বুদ্ধি, প্রেম সম্বন্ধের ওপর পড়বে। মঙ্গল গোচর আপনাকে ইতিবাচক পরিণাম দেবে এবং আপনার কর্মক্ষমতা বৃদ্ধি হবে। যাইহোক, এই সময়ে আপনাকে কোন প্রকার অবৈধ বা শর্টকাট পদ্ধতি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+