সূর্যের গোচরের ফলে ১৫ মার্চ পর্যন্ত এই রাশির জাতকরা বিশেষ লাভ পাবেন
সূর্যের গোচরের ফলে ১৫ মার্চ পর্যন্ত এই রাশির জাতকরা বিশেষ লাভ পাবেন
জ্যোতিষ শাস্ত্রে সূর্য দেবতাকে বিশেষ স্থান দেওয়া হয়েছে। সূর্যকে সব গ্রহের রাজা বলা হয়েছে। এর সঙ্গে সূর্যকে মান–সম্মান, আত্মা, পিতা, সফলতা ও চাকরির কারক হিসাবে ধরা হয়। সূর্য ইতিমধ্যেই কুম্ভ রাশিতে প্রবেশ করে ফেলেছে এবং এই পরিস্থিতি ১৫ মার্চ পর্যন্ত থাকবে। জ্যোতিষ শাস্ত্র মতে সূর্য কুম্ভ রাশিতে থেকে কিছু রাশির ওপর বিশেষ কৃপাদৃষ্টি রাখবে। আসুন জেনে নেওয়া যাক ১৫ মার্চ পর্যন্ত সূর্যের কৃপাদৃষ্টি কোন কোন রাশির ওপর থাকবে ও তাঁদের কি লাভ হবে।

মেষ রাশি
চাকরি-উপার্জন সংক্রান্ত কোনও ভালো খবর পেতে পারেন। পারিবারিক জীবন সুখের হবে। সূর্যের গোচরের সময় ভাগ্য আপনাকে সাহায্য করবে। এর পাশাপাশি এই সময়ে অর্থনৈতিক দিকও শক্তিশালী হবে। দাম্পত্য জীবন সুখের হবে। কাজে সাফল্য পাবেন।

বৃষ রাশি
পরিবারে শুভ কাজ সম্পন্ন হবে। হঠাৎ করে কোনও শুভ খবর পেতে পারেন। কর্মক্ষেত্রে সফলতা পাবেন। আর্থিক পরিস্থিতি মজবুত হওয়ার পাশাপাশি ধন লাভও হবে। ভাগ্যের পুরো সাথ আপনি পাবেন। দাম্পত্য জীবনে অনেক সুখ আসবে।

মিথুন রাশি
চাকরিতে পরিবর্তনের যোগ রয়েছে। ব্যবসায় অর্থনৈতিক উন্নতি হবে। কর্মক্ষেত্রে সাফল্য লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। সূর্যের গোচরের সময় অর্থ লাভ হবে। চাকরিতে অগ্রগতি হবে। জীবনসঙ্গীর সঙ্গে আনন্দের মুহূর্ত কাটাবেন। সবাই সাহায্যের জন্য এগিয়ে আসবে।

মকর রাশি
সূর্য উত্তরণের সময় মান ও সম্মান বৃদ্ধি পাবে। পরিবারে সুখ থাকবে। ব্যবসার দিক থেকে প্রতিটি মাস শুভ প্রমাণিত হবে। আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন। কাজে সাফল্য পেতে আপনাকে পরিশ্রম করতে হবে না। জীবন সঙ্গীর সহযোগিতা পাবেন। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন। মানসিক শান্তি পাবেন।












Click it and Unblock the Notifications