দাম্ভিক ও সর্বজ্ঞানী!‌ এই চার রাশির জাতকদের মধ্যে দেখা যায় এই চারিত্রিক গুণগুলি

দাম্ভিক ও সর্বজ্ঞানী!‌ এই চার রাশির জাতকদের মধ্যে দেখা যায় এই চারিত্রিক গুণগুলি

আমাদের মধ্যে কিছুজন এমন রয়েছে যাঁদের নিজেদেরকে সঠিক বলার অভ্যাস আছে। তাদের মনে হয় যে তারা সবসময় সব বিষয় নিয়ে সবকিছু জানেন এবং তাঁদের বলা কথাই সঠিক। এরা নিজেদের সর্বজ্ঞানী বলে মনে করে। কিছু মানুষ থাকে যারা মনে করে যে এরা সবার চেয়ে আলাদা এবং অন্যদের চেয়ে শ্রেষ্ঠ। এরা উদ্ধত, নাক উঁচু, দাম্ভিক স্বভাবের হয়। নিজেদের সেরা মনে করে বলেই এদের আত্মবিশ্বাস থাকে অত্যন্ত বেশি এবং এরা বাকি দুনিয়ার পরোয়া করে না। জ্যোতিষ মতে এ ধরনের স্বভাব ৪টে রাশির মধ্যে দেখা যায়। যদিও নিজেদের সর্বশ্রেষ্ঠ ভাবার ফলে মাঝে মাঝে তাদের লোকসানও হয়।

সিংহ

সিংহ

এই রাশির জাতকদের মধ্যে জন্মগতভাবে নিজেদের শ্রেষ্ঠ ভাবার অভ্যাস রয়েছে। এরা সবকিছুতে নিজেদের সর্বশ্রেষ্ঠ বলে মনে করে এবং অন্যের মতামতকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন বোধ করে না। তাদের এই স্বভাবের জন্য মাঝে মাঝেই সমস্যায় পড়তে হয় তাদের। সিংহ রাশির জাতকদের মধ্যে অহংকার বিষয়টা ভরপুর থাকে। এরা ভাবেন যে এদের সবাই খুব ভালোবাসে এবং সমাজে প্রত্যেকেই এদের মতো হতে চায়।

 কন্যা

কন্যা

কন্যা রাশির জাতক-জাতিকারা এতটাই বেশি মাত্রায় পারফেকসনিস্ট হয় যে দ্বিতীয় ব্যক্তির কোনও না কোনও কাজে এরা ভুল ধরে ফেলে। এই কারণের জন্য এদের সবসময় মনে হয় যে তারা ছাড়া আর কেউ কোনও কাজ সঠিকভাবে করতে পারে না। তাদের এই স্বভাবের কারণে অনেক সময়ই অন্যদের সঙ্গে মতোবিরোধ, ঝগড়ার সৃষ্টি হয়। যদিও তাতে খুব একটা ভ্রূক্ষেপ দিতে রাজি নয় এই রাশির জাতকরা।

ধনু

ধনু

ধনু রাশির জাতক-জাতিকারা মনে করে এই বিশ্ব তাদের কেন্দ্র করেই ঘুরছে। এইনু রাশির মানুষেরা নম্র প্রকৃতির হয় এবং কোনও কিছু দেখায় না কিন্তু তারা খুব মেধাবী এবং প্রতিভাবান হয়। অতএব, তাদের মনের মধ্যে, তারা সবসময় নিজেকে অন্যদের চেয়ে ভাল বলে মনে করে। এটা মাঝে মাঝে তাদের মধ্যে অহংকারও এনে দেয়। এরা নিজেদের সব কিছু পছন্দ করেন। এমনকি নিজেদের দোষকেও এরা গুণ বলে মনে করে। যার সঙ্গেই দেখা হোক না কেন, এরা ভাবে যে সে প্রেমে পড়ে গিয়েছে। ধনু রাশি মনে করেন এরা অসম্ভব আকর্ষণীয় ব্যক্তিত্বের মানুষ যাকে এড়িয়ে চলা যায় না।

মীন

মীন

এই রাশির লোকেরা অন্যদের থেকে খুব আলাদা এবং তারা এটি খুব ভাল বোঝে। এ কারণে তারা নিজেদেরকে সেরা মনে করে। যে কোনও কাজ নিখুঁতভাব করার মতো এদের চেয়ে ভালো কেউ নেই। তাই অন্যদের কাজ এদের কখনও পছন্দ হয় না।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+