কোন ধরনের 'গন্ধে' আপনার সঙ্গী ঘনিষ্ঠতায় আকৃষ্ট হবেন জানুন এই উপায়ে

'গন্ধ' এমনই এক বিষয় যার আকর্ষণ থেকে রেহাই পান না কেউই। ব্যাক্তি বিশেষে এই গন্ধের আকর্ষণ এক এক জনের কাছে এক এক রকমের হয়।

'সুগন্ধ' এমনই এক বিষয় যার আকর্ষণ থেকে রেহাই পান না কেউই। ব্যাক্তি বিশেষে এই গন্ধের আকর্ষণ এক এক জনের কাছে এক এক রকমের হয়। এই গন্ধের সম্মোহনেই যৌনতা পায় চরম মাত্রা। তাই আপনার সঙ্গীটি কোন ধরনের গন্ধ পছন্দ করেন, তা জেনে নিন তাঁর রাশির বিচারে।

মেষ

মেষ

সাধারণত মেষ রাশির জাতকরা ফুলের গন্ধ পছন্দ করেন । সেন্টের মধ্যে মিন্ট জাতীয় কিছু বা মাস্ক জাতীয় কিছু গন্ধ পছন্দ করেন এই রাশির জাতকরা। ফলে আপনার সঙ্গী যদি মেষ রাশির হয়, তাহলে তার পছন্দ বুঝে এই গন্ধের সেন্ট লাগিয়ে যাওয়াই ভালো, তাঁকে কাছে পেতে হলে।

বৃষ

বৃষ

মোহময়ী যেকোনও গন্ধে এই রাশির জাতকরা সহজেই আকৃষ্ট হন। আপনার সঙ্গী যদি বৃষ রাশির জাতক হন, তাহলে তিনি অবশ্য়ই পছন্দ করবেন জুঁই, ল্য়াভেন্ডার, বা ভ্যানিলার গন্ধ। ফলে তাঁকে সম্মোহনের নিশানা করতে হলে , এই গন্ধের সেন্ট লাগানো ভালো।

মিথুন

মিথুন

কিছু হালকা গন্ধের পারফিউম পছন্দ করেন মিথুন রাশির জাতকরা। তাই তাঁদের আকর্ষণ করতে হলে , হালকা গন্ধের কিছু পারফিউমই একমাত্র হাতিয়ার।

কর্কট

কর্কট

কর্কট রাশির জাতকরা এমনিতেই একটু রোম্যান্টিক স্বভাবের হয়ে থাকেন। গন্ধ তাঁদের আরও বেশি ডাক দেয় সম্মোহনে । একটু অভিজাত ধরনের গন্ধ হলে এঁরা বেশ মেতে ওঠেন যৌনতায়।

সিংহ

সিংহ

সিংহ রাশির জাতকরা ফলজাতীয় কিছু গন্ধে বেশ আকৃষ্ট হন। কোকো জাতীয় কোনও পারফিউমের গন্ধ হলে সবচেয়ে বেশি আকর্ষিত হন সিংহ রাশির জাতকরা।

কন্যা

কন্যা

যে ধরনের গন্ধ একটা স্নিগ্ধতার ছোঁয়া দিয়ে থাকে, তা অত্যন্ত পছন্দ করেন কন্যা রাশির জাতকরা। কোনও উগ্র গন্ধ এঁরা এক্কেবারেই নিতে পারেন না। তাই কন্যা রাশির জাতকদের ঘনিষ্ঠভাবে পেতে হলে চাই হালকা সেন্টের গন্ধ।

তুলা

তুলা

যা সবার পছন্দ তার থেকে একটু আলাদা কিছু পছন্দ তুলা রাশির জাতকদের। এঁরা সম্মোহনে নিজেকে হারিয়ে ফেলতে পছন্দ করেন বলে, যে গন্ধ হালকা অথচ যৌন তীব্রতার ঠাসা সেই গন্ধে এঁরা ঘনিষ্ঠ হয়ে যান।

বৃশ্চিক

বৃশ্চিক

কিছু রহস্য বাকিটা যৌনতার আকর্ষণ এরকম কিছু গন্ধে মেতে ওঠেন বৃশ্চিক রাশির জাতকরা। চকোলেট, এক্সোটিক জ্যাসমিন এই ধরনের গন্ধ এঁদের পছন্দ।

ধনু

ধনু

ধনু রাশির জাতকরা যে গন্ধ রোমাঞ্চ জাগায় তাতেই আকৃষ্ট হয়ে যান সহজে। চেরি ব্লসম, হোয়াইট টি এইসব গন্ধে সম্মোহনের আকর্ষণে সহজেই ধরা দেন।

মকর

মকর

মকর রাশির জাতকরা সোঁদা গন্ধ থেকে গ্রিন টি পর্যন্ত একটু পার্থিব গন্ধ বেশি পছন্দ করেন। সেই বুঝে এই রাশির জাতকদের আকৃষ্ট করতে ,তাঁদের পছন্দ অনুযায়ীই পারফিউম লাগানো ভালে তাঁদের সঙ্গীদের পক্ষে।

কুম্ভ

কুম্ভ

লোটাস , বা সুইট ভ্যানিলা জাতীয় গন্ধে সহজেই ধরা দেয় কুম্ভ রাশির জাতকরা। আপনার সঙ্গী যদি কুম্ভরাশির জাতক হন, তাহলে তাঁকে এই গন্ধের জাদুতে নিজের দিকে আকৃষ্ট করতে পারেন।

মীন

মীন

ফলের গন্ধের মতো যাবতীয় মিষ্টি গন্ধের পারফিউম এই রাশির জাতকদের বেশ পছন্দ। তাঁদের পছন্দের মধ্যে মদের মিষ্টি গন্ধও পড়ে। তাই সঙ্গী যদি মীন রাশির জাতক হন, তাহলে সামলে পারফিউম মাখুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+