স্বপ্নে কি পরিবারের প্রয়াত সদস্যদের বারবার দেখেন! পিতৃপক্ষে একনজরে কিছু টিপস জ্যোতিষমতে

স্বপ্নে বারবার কি পরিবারের প্রয়াত সদস্যদের বারবার দেখেন! পিতৃপক্ষে একনজরে কিছু টিপস জ্যোতিষমতে

২০ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে পিতৃপক্ষ। বলা হয় ভাদ্রপদ মাসে এই পিতৃপক্ষের শুরু থেকেই এমন কিছু তিথি থাকে, যে তিথিতে পূর্ব পুরুষদের শ্রাদ্ধ শান্তিতে বহু সমস্যার সমাধান করা যায়। এই সময় পুর্ব পুরুষদের শ্রাদ্ধশান্তি বা তাঁদের জলদান করা খুবই উপযুক্ত বলে মনে করা হয়। জ্যোতিষমতে কথিত রয়েছে, পিতৃপক্ষের ১৫ দিনের মধ্যে একাধিক সমস্যার সমাধান করা যায়। বহু বাধা বিঘ্ন কাটিয়ে, বহু ধরনের সমস্যার সমাধান করা যায়, এই সময়ে। একনজরে দেখে নেওয়া যাক, এই সমস্যার কিছু সমাধান।

দান-পূণ্য থেকে লাভ

দান-পূণ্য থেকে লাভ

স্বপ্নে যদি পূর্ব পুরুষরা আসেন তাহলে এও ধরে নেওয়া হয় যে, পূর্ব পুরুষরা কোনও জিনিস চাইছেন। ফলে, তাঁকে সন্তুষ্ট করতে জানতে হবে যে কী আদৌ চাইছেন তিনি। সেই জায়গা থেকে জ্যোতিষ মতে মনে করা হয়, কোনও দরিদ্র ব্যক্তিকে দান করলে কিছু তাতে পূর্ব পুরুষকে সন্তুষ্ট করা যায়। এছাড়াও যদি স্বপ্নে পূর্বপুরুষদের তরফে কিছু চাওয়া হয়, তাহলে সেই চাওয়ার আকাঙ্খিত জিনিসটি তাঁকে যোগান করে দেওয়ার উদ্দেশে শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা যায়, তাহলে তা কাঙ্খিত ফল দেবে।

পিতৃপক্ষ ও পূর্ব পুরুষদের আশীর্বাদ

পিতৃপক্ষ ও পূর্ব পুরুষদের আশীর্বাদ

জ্যোতিষমতে মনে করা হয় যে, পিতৃপক্ষে অনেক সময়ই স্বপ্নে দেখা যায় পূর্ব পুরুষদের। তবে, পরিবারের প্রয়াত ব্যক্তিদের বারবার স্বপ্নে দেখা নিয়ে বহু ধরনের জ্যোতিষমত প্রচলিত। বলা হয়, অনেক সময় কাছের মানুষের কাছে পূর্বপুরুষ আসতে চাইলে স্বপ্নে দেখা যায় তাঁদের। এই পিতৃপক্ষকে শ্রাদ্ধ পক্ষ বলা হয়। এই সময়, স্বপ্নে পূর্বপুরুষকে দেখা মানে, তাঁদের আশীর্বাদ পাওয়া। ফলে তাঁদের সন্তুষ্ট করলে, কাউকে কিছু দান করুন। তাতে কাটতে পারে বিভিন্ন ধরনের সমস্যা।

কাককে খাওয়ান

কাককে খাওয়ান

অনেক সময় পরিবারের প্রতি প্রবল আসক্তি থেকে পূর্বপুরুষরা দেখা দেন স্বপ্নে। এই পরিস্থিতিতে পূর্ব পুরুষদের সন্তুষ্ট করতে এই সময় কিছু খাবার কাককে দেওয়া উচিত বলে মনে করেন অনেকেই। কাকে যদি খাওয়ানো যায়, তাহলে বহু ধরনের সমস্যার সমাধান করা যায়। কাককে খাওয়ালে বলা হয়, পূর্ব পুরুষের আত্মা শান্তি পায়। ফলে এই কাজটি খুবই গুরুত্বপূর্ণ।

গড়ুর পূরাণে কী বলা হচ্ছে?

গড়ুর পূরাণে কী বলা হচ্ছে?

গড়ুর পূরাণে বর্ণনা করা রয়েছে, মৃত পরিজনকে স্বপ্নে দেখার অর্থ হল, তাঁদের আত্মার শান্তি না পাওয়া। অনেক সময় মৃত পরিজন আত্মার শান্তি না পেতে নিজের পরিবারের সকলের কাছে যেতে থাকেন। ফলে স্বপ্নে তখন মৃত পরিজনকে দেখা যায়। এমনই মত বহু শাস্ত্র বিশেষজ্ঞের। ফলে আত্মার শান্তি যদি মৃত পরিজন না পান , তাহলে তাঁর শ্রাদ্ধ শান্তি ,সংস্থান করার প্রয়োজন রয়েছে। এছাড়াও এঁদের আত্মার শান্তির জন্য বাড়িতে রোজ রামায়ণ পাঠ খুবই কার্যকারী ফল দেবে বলে মনে করা হচ্ছে। তবে মনে করা হয়, পূর্ব পুরুষদের যদি স্বপ্নে দেখা যায়, তাহলে সুখবর কিছু আসতে পারে ঘরে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+