খাবার খাওয়ার সময় এই ভুলগুলি করছেন নাতো?‌ দরিদ্রতা চলে আসতে পারে বাড়িতে

বাস্তু শাস্ত্রে বলা সব নিয়মগুলির পালন যতবেশি করে করবেন ততবেশী জীবনে খুশি থাকতে পারবেন। নয়তো এই ভুল থেকে তৈরি হওয়া বাস্তুদোষ জীবনের অনেক ক্ষেত্রেই খারাপ প্রভাব ফেলে। বাস্তু শাস্ত্রে দিক নির্দেশক ছাড়া দৈনন্দিন কাজকর্ম নিয়েও কিচু গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। যার মধ্যে খাওয়া-দাওয়া সংক্রান্ত বেশ কিছু নিয়ম বেশ গুরুত্বপূর্ণ। আজ আমরা খাবার খাওয়ার সময় করা এমন কিছু ভুলের কথা জানবো, যা ব্যক্তির স্বাস্থ্য, উন্নতি, আর্থিক অবস্থার পাশাপাশি ঘরের অবস্থার ওপরও প্রভাব ফেলে। তাই খাবার খাওয়ার সময় এই ভুলগুলো সবসময় এড়িয়ে চলতে হবে।

কোন দিকে বসে খাবার খাওয়া উচিত

কোন দিকে বসে খাবার খাওয়া উচিত

বাস্তুশাস্ত্র অনুসারে সর্বদা উত্তর বা পূর্ব দিশায় মুখ করে খাবার খাওয়া উচিত। বিশেষ করে দক্ষিণ দিকে মুখ করে খাবার খাওয়ার ভুল করবেন না। এতে স্বাস্থ্যের ওপর খুব খারাপ প্রভাব পড়ে।

ডাইনিং টেবিল খালি রাখবেন না

ডাইনিং টেবিল খালি রাখবেন না

ডাইনিং টেবির কখনও খালি রাখতে নেই। এর ওপর সবসময় ফল, মিষ্টি অথবা খাওয়া-দাওয়ার জিনিস রেখে দেবেন। এতে ঘরে সুখ-সমৃদ্ধি বজায় থাকে। তবে যদি ডাইনিং টেবিলে বসে খাবার না খান তবে এটাকে খালি রাখতে পারেন।

বিছানায় বসে খাবার খাবেন না

বিছানায় বসে খাবার খাবেন না

কখনও বিছানায় বসে খাবার খাওয়া উচিত নয়। এমনটা করলে তা সফলতার পথে বাঁধা হয়ে দাঁড়ায়। এর সঙ্গে এটাও বিশ্বাস করা হয় যে বিছানায় বসে খাবার খেলে ঋণের বোঝা বাড়ে। এরকম মানুষকে অর্থ সঙ্কট সমস্যায় ফেলে দেয়। এর সঙ্গে এটা অসুস্থতারও কারণ হিসাবে মানা হয়।

লবণ এমনি ফেলবেন না

লবণ এমনি ফেলবেন না

খাবার খাওয়ার সময় লবণ যদি বেঁচে যায় সেটাকে এমনি ফেলে দেবেন না, বরং সেটায় একটু জল ঢেলে দিন। লবণ ফেলে দেওয়া বা লবণ দান করা বাড়িতে দরিদ্রতা নিয়ে আসে। এর পাশাপাশি বাড়িতে ঝগড়া-অশান্তির সৃষ্টি হয়।

এঁটো বাসন রান্নাঘরে নয়

এঁটো বাসন রান্নাঘরে নয়

খাবার খাওয়ার পর কখনও এঁটো বাসন রান্নাঘরে রাখবেন না। এতে মা অন্নপূর্ণা ও মা লক্ষ্মী রাগ করেন। এতে ঘরের অর্থহানি হয় ও দরিদ্রতা চলে আসে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+