আপনি কি নিরাশ–অবসাদগ্রস্ত হয়ে যাচ্ছেন? তবে বাস্তু মতে এই রঙ নিয়ে আসুন জীবনে
জীবনে এমন অনেক মোড় আসে যখন মানুষ নিরাশায় ভরে যায়। তাঁর কোনও কাজে মন বসতে চায় না এবং বিছানায় শুয়ে শুয়ে সকাল থেকে সন্ধ্যা কখন হয়ে যায় আর কখন রাত হয় তা টেরই পান না। এরকম করতে করতে মানুষ অবসাদে চলে যায়। তাঁর মনে বারংবার চেতনাহীন কাজ করার ইচ্ছা জাগে। যদি আপনার সঙ্গেও এমনটা হয় তবে বাস্তু প্রতিকার আপনাকে সহায়তা করতে পারে।

ব্যবহার করুন কমলা রঙ
বাস্তু খুবই পুরনো বিজ্ঞান। এতে ঘর থেকে শুরু করে ব্যবসা, পড়ুয়া ও অন্য যে কোনও ছোট ছোট কিন্তু খুবই কার্যকর টিপস বলা হয়েছে। যে সব লোকেরা অলস, কুঁড়ে ও অবসাদ অনুভব করছেন , ক্ষিদে কম হচ্ছে আর শ্বাসকষ্ট অনুভব করছেন তাঁদের জন্য কমলা রঙ খুবই কার্যকর। এই রঙের যে কোনও পোশাক বেশি করে ব্যবহার করা উচিত।

মানি প্ল্যান্ট বাড়িতে লাগানো উচিত কি
অনেকেই মনে করেন যে মানি প্ল্যান্ট লাগালে বাড়িতে সুখ-শান্তি আসে। ধার্মিক বিশ্বাস অনুযায়ী, যদি জন্মছকে বুধ ভালো অবস্থানে না থাকে তবে মানি প্ল্যান্ট লাগালে বাড়ির বোন ও মেয়েদের সংঘর্ষপূর্ণ জীবন কাটাতে হতে পারে, তাঁদের অনেক কষ্ট সহ্য করতে হয়। তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই মানি প্ল্যান্ট লাগান।

এঁরা পান চন্দ্রমার থেকে সুখ
যদি কুণ্ডলীর তৃতীয় ভাগে চন্দ্রমা থাকে তবে সেই সব জাতকদের পারিবারিক ও সামাজিক রূপ থেকে তাঁরা আস্তিক, তপস্বী ও মৃদুভাষী হয়ে থাকেন। তৃতীয় ঘরকে পরাক্রমের ঘরও বলা হয়ে থাকে। এরকম ব্যক্তিদের মনে প্রচুর প্রশ্ন থাকে। তাঁদের রুচি ও শখ পরিবর্তন হতে থাকে। এঁরা সকলকে ভালোবাসেন এবং মিলেমিশে থাকেন। কিন্তু এঁরা প্রকাশ করার ক্ষেত্রে ভালো হন না এবং এঁরা নিজেদের প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হন।

সফলতার সঙ্গে সূর্যোদয়ের সম্পর্ক কী?
যাঁদের জন্ম সূর্যোদয়ের সময় হয়েছে, তাঁরা কি সফলতা বেশি পায়? জ্যোতিষ বিশেষজ্ঞরা বলে থাকেন যে সূর্যোদয় থেকে শুধুমাত্র সূর্যের স্থিতি জানা যায়। সূর্যের সঙ্গে অন্য গ্রহের স্থিতিও জানা আবশ্যক। সূর্যোদয়ের সময় সূর্য কুণ্ডলীর প্রথম ভাব অর্থাৎ লগ্নে বসে থাকেন। এই ধরনের লোকেরা একটু দেরি করে তাঁদের কৃতিত্ব পেয়ে থাকেন।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications