বছরের চতুর্থ মাস এপ্রিলে রয়েছে একাধিক উৎসব–ব্রত, আসুন জেনে নেওয়া যাক এক ঝলকে

বছরের চতুর্থ মাস এপ্রিলে রয়েছে একাধিক উৎসব–ব্রত, আসুন জেনে নেওয়া যাক এক ঝলকে

ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী এপ্রিল সালের চতুর্থ মাস হলেও চৈত্র মাস হিন্দি নববর্ষের প্রথম মাস। এই মাস থেকেই গ্রীষ্ম ঋতুর সূচনা হয়। এই মাস ধার্মিক মান্যতা অনুসারেও বিশেষ। এই মাসে চৈত্র নবরাত্রি এবং রাম নবমীর মতো প্রধান ও বড় উৎসব উদযাপিত হবে। এপ্রিল মাসকে জ্যোতিষ শাস্ত্রের বিচারে অত্যন্ত বিশেষ বলে মনে করা হয় কারণ এই মাসে নবরাত্রি, চতুর্থী, একাদশী উপবাস এবং প্রদোষ উপবাস ছাড়াও গুড়ি পাড়ওয়া, বৈশাখী, হনুমান জয়ন্তী, গঙ্গাঘরের মতো উৎসব আসতে চলেছে। এছাড়া এপ্রিল মাস শুরু হবে অমাবস্যা তিথিতে এবং শেষ হবে অমাবস্যায়। জ্যোতিষ শাস্ত্রের দিক থেকেও এপ্রিল মাসটি খুবই বিশেষ। এই মাসে রাহু–কেতুর মহাগোচর এবং সূর্যগ্রহণের মতো জ্যোতিষশাস্ত্রীয় ঘটনাও ঘটবে। আসুন জেনে নেওয়া যাক এপ্রিল মাসের সব ব্রত ও উৎসব সম্পর্কে।

এপ্রিল মাসে আসন্ন ব্রত ও উৎসব

চৈত্র অমাবস্যা

চৈত্র অমাবস্যা

এপ্রিল মাসের ১ তারিখ পালন হবে চৈত্র অমাবস্যা। চৈত্র অমাবস্যা তিথি ৩১ মার্চ দুপুর ১২.২২ থেকে শুরু হচ্ছে। অমাবস্যা তিথি শেষ হবে ১ এপ্রিল, সকাল ১১.৫৩ মিনিটে। যাইহোক, উদয় তিথিকে কেন্দ্র করে চৈত্র অমাবস্যা শুক্রবার ১ এপ্রিল। এদিন সকাল ৯.৩৭টা পর্যন্ত ব্রহ্মযোগ রয়েছে। এরপর ইন্দ্রযোগ শুরু হবে।

চৈত্র নবরাত্রির সূচনা ও গুড়ি পাড়ওয়া

চৈত্র নবরাত্রির সূচনা ও গুড়ি পাড়ওয়া

২ এপ্রিল চৈত্র নবরাত্রির সূচনা হতে চলেছে। এদিন ঘট স্থাপনা করা হবে এবং মা শৈলপুত্রীর পুজো হবে। এছাড়াও গুড়ি পাড়ওয়া, প্রধানত মহারাষ্ট্রে উদযাপিত হয়, ফসল কাটার মরসুমের শুরু এবং একটি নতুন বছরের শুরুকে চিহ্নিত করে। প্রতি বছর এই দিনটি ২ এপ্রিল পড়ে।

 মা ব্রক্ষ্মচারিণীর পুজো

মা ব্রক্ষ্মচারিণীর পুজো

৩ এপ্রিল চৈত্র নবরাত্রির দ্বিতীয় দিন। এদিন মা ব্রক্ষ্মচারিণীর পুজো হয়।

গণগৌর, গৌরী পুজো ও মা চন্দ্রঘণ্টার পুজো

গণগৌর, গৌরী পুজো ও মা চন্দ্রঘণ্টার পুজো

৪ এপ্রিল গণগৌর, গৌরী পুজো ও নবরাত্রির তৃতীয় দিনের মা চন্দ্রঘণ্টার পুজো হয়।

বিনায়ক চতুর্থী, মা কুষ্মাণ্ডার পুজো

বিনায়ক চতুর্থী, মা কুষ্মাণ্ডার পুজো

৫ এপ্রিল বিনায়ক চতুর্থী পালন হবে। এদিন ভগবান গণেশের পুজো-অর্চনা করা হয়। এছাড়াও নবরাত্রির চতুর্থ দিনে মা কুষ্মাণ্ডার পুজো হবে।

 স্কন্দ ষষ্ঠী, মা স্কন্দমাতা পুজো

স্কন্দ ষষ্ঠী, মা স্কন্দমাতা পুজো

৬ এপ্রিল, স্কন্দ ষষ্ঠীর ব্রত। এই উপবাস ভগবান শিবের জ্যেষ্ঠ পুত্র ভক্ত ভগবান স্কন্ধের অর্থাৎ কার্তিকের প্রতি উৎসর্গ করা হয়েছিল। ভগবান কার্তিককে সন্তুষ্ট করতে এবং প্রার্থনা করার জন্য ভক্তরা স্কন্দ ষষ্ঠীর উপবাস করেন। এই ব্রত মূলত দক্ষিণ ভারতের জনপ্রিয়। এছাড়া নবরাত্রির পঞ্চমদিনে মা স্কন্দ মাতার পুজো করা হয়।

 যমুনা ছট ও মা কাত্যায়ণী পুজো

যমুনা ছট ও মা কাত্যায়ণী পুজো

৭ এপ্রিল, নবরাত্রির ষষ্ঠদিনে মা কাত্যায়ণীর পুজো করা হয়। এছাড়া এদিন রয়েছে যমুনা ছট। যমুনাজির প্রকট উৎসব খুব জাঁকজমকের সঙ্গে মথুরা, বৃন্দাবনে পালন করা হয়।

 মা কালরাত্রির পুজো

মা কালরাত্রির পুজো

৮ এপ্রিল, নবরাত্রির সপ্তম দিনে মা কালরাত্রির পুজো করা হবে।

 মহাষ্টমী, কন্যা পুজো, মা মহাগৌরীর পুজো, দুর্গা অষ্টমী

মহাষ্টমী, কন্যা পুজো, মা মহাগৌরীর পুজো, দুর্গা অষ্টমী

৯ এপ্রিল নবরাত্রির অষ্টম দিনকে মহাষ্টমী বলা হয়। এদিন কন্যা পুজো হয়। একে দুর্গা অষ্টমীও বলা হয়। এইদিনে মা মহাগৌরীর পুজো করা হয়ে থাকে।

 রাম নবমী, শ্রীরামের জন্মোৎসব

রাম নবমী, শ্রীরামের জন্মোৎসব

১০ এপ্রিল রাম নবমী পালন করা হয়। এদিন নবরাত্রির নবম ও শেষদিন, তাই এদিনকে মা সিদ্ধিদাত্রীর পুজো করা হয়। এছাড়াও এদিন শ্রীরামের জন্মোৎসব পালন করা হয়। অযোধ্যাতে খুব বড় করে এই উৎসব উদযাপন হয়।

 নবরাত্রি পারণ

নবরাত্রি পারণ

নবরাত্রিতে উপবাস রাখার পাশাপাশি এর পারণ যথাযথভাবে করাও জরুরি। জ্যোতিষী ডাঃ ত্রিলোকিনাথের মতে, যারা নয় দিন উপবাস করেন তারা দশমীতে পারণ করবেন এবং যারা প্রতিপদ ও অষ্টমীতে উপবাস করবেন তারা নবমী পারণ করবেন।

কামদা একাদশী

কামদা একাদশী

১২ এপ্রিল কামদা একাদশী পালন করা হবে। চৈত্র মাসের শুক্লপক্ষের 'কামদা' একাদশী ব্রত মাহাত্ম্য বরাহপুরাণে বর্ণিত হয়েছে।

মেষ সংক্রান্তি, প্রদোষ ব্রত, হিন্দু নববর্ষের সূচনা

মেষ সংক্রান্তি, প্রদোষ ব্রত, হিন্দু নববর্ষের সূচনা

১৪ এপ্রিল মেষ সংক্রান্তি পালন হবে। এছাড়াও ভগবান শিবের আরাধনায় পালিত হবে প্রদোষ ব্রত। এছাড়া এদিন হিন্দু নববর্ষের সূচনা হবে।

হনুমান জয়ন্তী, চৈত্র পূর্ণিমা

হনুমান জয়ন্তী, চৈত্র পূর্ণিমা

১৬ এপ্রিল পালিত হবে হনুমান জয়ন্তী। এদিন হনুমানজির বিশেষ পুজো-অর্চনা করলে ফল লাভ করবেন। এছাড়াও রয়েছে চৈত্র পূর্ণিমা।

 সংকষ্টী গণেশ চতুর্থী ও অঙ্গারকি চতুর্থী

সংকষ্টী গণেশ চতুর্থী ও অঙ্গারকি চতুর্থী

১৯ এপ্রিল পালিত হবে সংকষ্টী চতুর্থী। এদিন নিষ্ঠাভরে গণেশজির পুজো করতে হবে। এছাড়াও রয়েছে অঙ্গারকি চতুর্থী। প্রত্যেক মাসের গণেশ চতুর্থীর দিন ভগবান গণেশজিকে প্রসন্ন করার জন্য বিনায়ক চতুর্থীর ব্রত করা হয়। যদি বিনায়ক চতুর্থী মঙ্গলবারে পড়ে তাহলে তাকে অঙ্গারকি চতুর্থী বলা হয়।

কালাষ্টমী

কালাষ্টমী

২৩ এপ্রিল কালাষ্টমী পালন হবে। হিন্দু পুরাণ অনুযায়ী, প্রতি মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কালাষ্টমী ব্রত পালন করা হয়। সেই কারণে বছরে ১২টি মাসে ১২টি কালাষ্টমী পালিত হয়। হিন্দু শাস্ত্র অনুযায়ী এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কালাষ্টমীতে কালভৈরবের পুজো করার রীতি প্রচলিত রয়েছে।

 বরুথিনী একাদশী ব্রত

বরুথিনী একাদশী ব্রত

২৬ এপ্রিল বরুথিনী একাদশী পালন করা হবে। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী 'বরুথিনী' নামে পরিচিত। মহিলারা এই ব্রত পালনে সৌভাগ্য লাভ করেন। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপহরণ এবং গর্ভাবস্থার যন্ত্রণা বিনাশ করে।

 প্রদোষ ব্রত

প্রদোষ ব্রত

২৮ এপ্রিল ভগবান শিবের পুজো প্রদোষ ব্রত করা হবে। এদিন ভোলেবাবাকে ফুল-মিষ্টি দিয়ে পুজো করলে এবং ব্রত রাখলে ভোলেবাবা ভক্তের ওপর সন্তুষ্ট হন।

মাসিক শিবরাত্রি

মাসিক শিবরাত্রি

২৯ এপ্রিল মাসিক শিবরাত্রি ব্কত উদযাপিত হবে। মাসিক শিবরাত্রি হিন্দুদের জন্য একটি বিশেষ দিন। এদিন তিথি মেনে মহাদেবকে উৎসর্গ করা হয়। বলা হয়, জীবনের যাবতীয় কষ্ট থেকে মুক্তি দেয় এই মাসিক শিবরাত্রি ব্রত উদযাপন, এটি মোক্ষপ্রাপ্তিরও সহায়ক। প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই শিবরাত্রি ভক্তেরা উদযাপন করে থাকেন।

 অমাবস্যা

অমাবস্যা

৩০ এপ্রিল অমাবস্যার পাশাপাশি এদিন বছরের প্রথম আংশিক সূর্যগ্রহণ হতে চলেছে। ৩০ এপ্রিল রাত ১২টা থেকে এই সূর্যগ্রহণ শুরু হবে, তাই তার আগে পূর্বপুরুষদের শ্রাদ্ধ ও তর্পণ করা ভালো ফল দান করবে।

 ‌গ্রহের গোচর

‌গ্রহের গোচর

৭ এপ্রিল, বৃহস্পতিবার-মঙ্গল কুম্ভ রাশিতে প্রবেশ

৮ এপ্রিল, শুক্রবার-বুধ মীন রাশিতে প্রবেশ

১১ এপ্রিল, সোমবার-রাহু মেষ রাশিতে পশ্চাদগামী

১১ এপ্রিল, সোমবার-কেতু তুলা রাশিতে প্রবেশ

১৩ এপ্রিল, বুধবার-বৃহস্পতি মীন রাশিতে প্রবেশ করবে

১৪ এপ্রিল, বৃহস্পতিবার-সূর্য মেষ রাশিতে প্রবেশ করবে

২৪ এপ্রিল, রবিবার- বুধ মেষ রাশিতে প্রবেশ করে

২৭ এপ্রিল, বুধবার-শুক্র মীন রাশিতে প্রবেশ করবে

২৮ এপ্রিল, বৃহস্পতিবার -শনি কুম্ভ রাশিতে প্রবেশ করবে

৩০ এপ্রিল, শনিবার-সূর্যগ্রহণ

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+