বছরের প্রথম সূর্যগ্রহণের ফলে কোন চার রাশির শুভ সময় উপস্থিত, জানেন

বছরের প্রথম সূর্যগ্রহণের ফলে কোন চার রাশির শুভ সময় উপস্থিত, জানেন

জ্যোতিষশাস্ত্রে এপ্রিল মাসকে খুব শুভ বলে ধরা হয়। কারণ এই মাসে কিন্তু নয়টি রাশি পরিবর্তন করবে। যার মধ্যে বৃহস্পতি, শনি, কেতু ও রাহুও রয়েছে। ৩০ এপ্রিল প্রথম সূর্য গ্রহন ঘটবে। জ্যোতিষশাস্ত্রে কিন্তু গ্রহ পরিবর্তনের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহ পরিবর্তন করায় কিছু রাশির ভালো সময় উপস্থিত হয় আবার কিছু রাশির জীবনে অশুভ প্রভাব দেখা যায়। তাহলে জেনে নেওয়া কোন কোন রাশির জীবনে খুব ভালো সময়।

বৃষ রাশি

বৃষ রাশি

এই রাশির জাতক-জাতিকাদের সূর্যগ্রহণের প্রভাবে জীবনে ভালো সময় উপস্থিত। চাকরিজীবি ও ব্যবসায়ীরা সাফল্য অর্জন করবে। আর্থিক অবস্থা বেশ ভালো হবে। আচমকাই কোথা থেকে টাকা পাওয়ার উপায় থাকবে। পৈতৃক সম্পত্তির সুবিধা পেয়ে থাকবেন। এই রাশির জাতিকারা এই সময় জীবনে অনেক বড় হতে পারবেন। যে কাজে হাত দেবেন সেই কাজেই সাফল্য পাবেন। জীবনে উচ্চ প্রতিষ্ঠিত হতে পারবেন।

কর্কট রাশি

কর্কট রাশি

সূর্য গ্রহণের ফলে কর্কট রাশির জাতক-জাতিকাদের জীবনের প্রভাব পড়বে। চাকরিতে ইতিবাচক পরিবর্তন দেখা দেবে। সামাজিক ব্যবসায় পরিকল্পনা সফল হবে। ভ্রমণ থেকে অর্থ লাভ করতে পারেন। আর্থিক জীবনে আসবে সুখ। দাম্পত্য জীবনে অশান্তি কেটে সুখ আসবে। পারিবারিক জীবনে ঝামেলা মিটে যাবে।

তুলা রাশি

তুলা রাশি

এই রাশির জাতক-জাতিকাদের সূর্য গ্রহণের সময় বিশেষ শুভ বলে প্রমাণিত হবে। এই সময় বৃদ্ধি পাবে নতুন কর্মসংস্থানের সুযোগ। এছাড়া ব্যবসায় বিনিয়োগ করলে ভালো মুনাফা অর্জন করতে পারবেন। জীবনের সাফল্যের চূড়ায় সবসময় থাকবেন আপনি। আপনার সন্তান পড়াশুনায় ভালো ফল লাভ করবে।

ধনু রাশি

ধনু রাশি

ধনু রাশির জাতক-জাতিকাদের সূর্য গ্রহণের ফলে জীবনে ভালো সময় উপস্থিত থাকবে। সরকারি কাজে সাফল্য মিলবে। সেই সঙ্গে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। আর্থিক অবস্থা আগের থেকে ভালো প্রমাণিত হবে। জীবনে এগিয়ে যাওয়ার জন্য যে কাজে হাত দেবেন সেই কাজেই সাফল্য মিলবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসলে এই রাশির ব্যক্তিদের জীবনের সাফল্য আসবে। সেই সঙ্গে বাড়বে আর্থিক সুবিধাও। তাই এই শুভ সময়ে সব কাজ শেষ করুন।

সূর্যগ্রহণের তারিখ ও সময়

সূর্যগ্রহণের তারিখ ও সময়

পঞ্চং অনুসারে, বছরের প্রথম সূর্যগ্রহণ চলতি মাসের ৩০ তারিখ। সূর্যগ্রহণ শুরু হবে রাত ১২ টা ১৫ মিনিট থেকে। যা শেষ হবে ১ মে, ভোর ৪ টে ৭ মিনিটে। মেষ রাশিতে ঘটতে চলেছে এই সূর্যগ্রহণ। আংশিক সূর্যগ্রহণের কারণে এর সুতক বৈধ হবে না।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+