অর্থলাভ থেকে চাকরি, জীবনের সব সমস্যা ম্যাজিকের মত কাটিয়ে দেয় এই বিশেষ ফুল

অর্থলাভ থেকে চাকরি, জীবনের সব সমস্যা ম্যাজিকের মত কাটিয়ে দেয় এই বিশেষ ফুল

সনাতন ধর্ম সহ জ্যোতিষ শাস্ত্রে বিভিন্ন গাছপালা কিংবা বিশেষ বিশেষ ফুলকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। জবা, গাঁদা, ধূতরা ইত্যাদি ফুলের পাশাপাশি শাস্ত্রে অপরাজিতা ফুলকেও বেশ গুরুত্ব দেওয়া হয়। অপরাজিতা ফুল নিঃসন্দেহে বাগান এবং বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে। প্রাচীন ভারতের আয়ুর্বেদ শাস্ত্রে বিষ্ণুক্রান্ত, গোকর্ণী ইত্যাদি নামেও পরিচিত এই ফুল। সাদা অপরাজিতাকে দুর্গাপুজোর দশমীর দিন দেবী রূপে পুজো করা হয়। আবার নীল অপরাজিতাকে বাংলায় নীলকণ্ঠ ফুল নামেও বলা হয়ে থাকে, এবং এটি মহাদেবের প্রিয় ফুল বলে মনে করা হয়। এরই সঙ্গে এই ফুলের নীল রঙ হওয়ার কারণে এই ফুল ভগবান বিষ্ণুরও খুব প্রিয় বলে বিবেচিত হয়। এছাড়াও এই নীল রঙের ফুলটি শনিদেবকে সন্তুষ্ট করতে খুবই ভালো কাজ করে। তবে ধর্ম ছাড়াও অপরাজিতা ফুলকে জ্যোতিষ শাস্ত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, অপরাজিতা ফুলের সাহায্যে অনেক সমস্যার কার্যকরী প্রতিকারের কথা উল্লেখ করা হয়েছে যা থেকে খুব দ্রুত প্রভাব পাওয়া যায়। যে কোনও ক্ষেত্রে অর্থ লাভ হোক বা চাকরি ও ব্যবসায় সফলতা, অপরাজিতা ফুল এই সবের জন্যই বেশ কার্যকরী। জেনে নেওয়া যাক অপরাজিতা ফুলের গুরুত্ব কতটা।

আর্থিক অভাব মেটায়

আর্থিক অভাব মেটায়

প্রতিটি মানুষের জীবনের মূল লক্ষ্য হল টাকা রোজগার এবং যে কোনও উপায়ে অর্থ লাভ করা। জীবনে অর্থের অভাব দূর করতে এবং সেই সঙ্গে প্রচুর অর্থ প্রাপ্তির জন্য খুবই উপকারী ফুল অপরাজিতা। মনের মত আয় করার জন্য যে কোনও সোমবার বা শনিবার প্রবাহমান কোনও জলে ৩টি অপরাজিতা ভাসিয়ে দিতে হবে। এই উপায় করলে কিছুদিনের মধ্যেই কেটে যাবে জীবনের সকল আর্থিক কষ্ট। এবং টাকা পয়সায় ভরে যাবে জীবন।

চাকরিতে পদোন্নতি

চাকরিতে পদোন্নতি

যাঁরা চাকরি করেন তাঁরা সবসময় চান তাঁদের প্রোমোশন হোক। সেক্ষেত্রে পদোন্নতি বা নতুন চাকরির চেষ্টা করলে অপরাজিতা ফুল খুবই কার্যকরী। যে কোনও ইন্টারভিউ দিতে যাওয়ার আগে ৬টি অপরাজিতা ফুল এবং সঙ্গে ৫ টুকরো ফিটকিরি একটি লম্বা কাপড়ে বেঁধে কোনও দেবীকে অর্পণ করুন। তারপরের দিন সেই কাপড়ের বেল্টটি যে কোনও কুমারী মেয়েকে পড়তে দিন এবং শুকনো ফুলগুলি জলে ফেলে দিয়ে শুধু ফিটকিরির টুকরোগুলো পকেটে রেখে ইন্টারভিউ দিতে যান। এই কাজ করলে অবশ্যই চাকরি পাওয়ার ক্ষেত্রে সফল হবেন।

ইচ্ছা পূরণে কার্যকর

ইচ্ছা পূরণে কার্যকর

অনেকেরই অনেক দিনের কোনও ইচ্ছা থাকে যা খুব সহজে পূরণ হয় না। কারও মনের কোনও ইচ্ছা অনেকদিন অপূর্ণ থাকলে মা দুর্গা, ভগবান শিব এবং ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে অপরাজিতা ফুলের মালা অর্পণ করলে তা খুবই শুভ বলে মনে করা হয়। এই উপায় প্রতি সপ্তাহে নিয়মিত পালন করলে ভগবান সেই বহুদিনের ইচ্ছা শীঘ্রই পূরণ করেন।

বাড়িতে আনুন অপরাজিতা

বাড়িতে আনুন অপরাজিতা

যে কোনও সমস্যার হাত থেকে বাড়িকে রক্ষা করতে ম্যাজিকের মত কাজ করে নীল অপরাজিতা ফুল। সেক্ষেত্রে যে কোনও বৃহস্পতি ও শুক্রবার বাড়িতে অপরাজিতা গাছ লাগাতে হবে। বৃহস্পতিবার ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয় এবং শুক্রবার ভগবান লক্ষ্মীকে উৎসর্গ করা হয়। আর তাই এই দুই দিনে অপরাজিতা গাছ লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই কাজ করলে সেই বাড়িতে সবসময় মা লক্ষ্মী বিরাজ করেন।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+