পিঁপড়েরাও আগামী ভবিষ্যতের ঘটনার সঙ্কেত বহন করে, লাল নাকি কালো কোন পিঁপড়ে শুভ জানুন

বাস্তু শাস্ত্র মতে আমাদের চারপাশে ঘটতে থাকা ঘটনা আমাদের ভবিষ্যতের সম্পর্কে সঙ্কেত দিতে থাকে। এটি কিছু শুভ আর কিছু অশুভ ঘটনার বিষয়ে আভাস দিয়ে থাকে। এর মধ্যে বাস্তুশাস্ত্রে পিঁপড়ের বিশেষ গুরুত্ব রয়েছে। বাড়িতে যদি পিঁপড়ে দেখা যায় তার অর্থ হল এটি ভবিষ্যৎ জীবনে ঘটতে থাকা কোনও ঘটনার সঙ্কেত দিচ্ছে। আমাদের ঘরে সর্বদাই লাল ও কালো পিঁপড়ে দেখা যায়। এই পিঁপড়েরা আলাদা আলাদা জায়গা থেকে বের হয় এবং সেই অনুয়ায়ী এর অর্থ হয়। আসুন জেনে নেওয়া যাক পিঁপড়ে বের হলে কি পরিণাম হয়ে থাকে।

লাল পিঁপড়ে বের হওয়ার অর্থ

লাল পিঁপড়ে বের হওয়ার অর্থ

বাস্তু শাস্ত্র মতে ঘরে লাল পিঁপড়ে দেখা যাওয়া মোটেও শুভ সঙ্কেত নয়। বাড়িতে লাল পিঁপড়ের থাকা কোনও লোকসানের সঙ্কেত দিয়ে থাকে। লাল পিঁপড়েকে অশুভ বলে মনে করা হয়। কথিত রয়েছে যে আপনার ঘর বা কর্মস্থানে যদি লাল পিঁপড়ে বের হতে দেখেন তবে এটি কোনও ঝগড়ার সঙ্কেত হতে পারে। লাল পিঁপড়ে দেখা দেওয়া আর্থিক সমস্যার সঙ্কেতও হতে পারে। বলা হয় যে এই পিঁপড়ে বের হলে আপনার অর্থ সঙ্কট দেখা দিতে পারে এবং আপনার ঋণ নেওয়ার মতো অবস্থা হতে পারে। এই ধরনের দোষ থেকে বাঁচার জন্য পিঁপড়ের আশেপাশে চিনি ও আটা মিলিয়ে গোলা তৈরি করে রাখুন। এতে পিঁপড়ে আসা বন্ধ হয়ে যায়।

কালো পিঁপড়ে বের হওয়ার অর্থ

কালো পিঁপড়ে বের হওয়ার অর্থ

কালো পিঁপড়ে বের হওয়া শুভ বলে মনে করা হয়। যদি বাড়িতে কালো পিঁপড়ে দেখা যায় তবে দীর্ঘদিন ধরে চলা সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন। কালো পিঁপড়ে বাড়ির সুখ, সমৃদ্ধি ও শান্তির বাহক হয়। কালো পিঁপড়ে বাড়িতে বের হলে বুঝবেন আপনার সম্পত্তি বাড়তে চলেছে। কালো পিঁপড়ে শুভ হলেও যদি এটা এমন কোনও জায়গা থেকে বের হয় যেখানে সোনা রাখা রয়েছে তবে ধনের বৃদ্ধি হয়। ছাদ থেকে কালো পিঁপড়ে বের হওয়াও শুভ বলে মনে করা হয়।

ডিম সহ পিঁপড়ে

ডিম সহ পিঁপড়ে

ডিম সহ পিঁপড়ের দেখা মিললে তা শুভ বলে মনে করা হয়। বাস্তু মতে যদি লাল বা কালো পিঁপড়ে মুখে করে ডিম নিয়ে যায় তবে এটা কোনও সুখবর পাওয়ার সঙ্কেত দেয়। লাল পিঁপড়ে অশুভ হলেও যদি তাদের মুখে ডিম থাকে তবে তা শুভ ফল প্রদান করে।

পিঁপড়েকে ময়দা খেতে দিন

পিঁপড়েকে ময়দা খেতে দিন

যদি আপনার ঘরে পিঁপড়ে প্রায় সময়েই ঘোরাঘুরি করে তাহলে তাদের ময়দা খেতে দিন। এতে আপনার ঘরে ইতিবাচক শক্তি প্রবেশ করবে আর নেতিবাচক শক্তি বেরিয়ে যাবে। জীবনে আপনি অনেক এগোতে পারবেন। পরিবারে শান্তি ফিরবে। পারিবারিক ও দাম্পত্য জীবনে আপনি সুখী হবেন।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+