তৈরি হচ্ছে ‘অঙ্গারক যোগ’! মঙ্গল ও রাহুর খারাপ প্রভাব পড়বে কোন কোন রাশির ওপর

তৈরি হচ্ছে ‘অঙ্গারক যোগ’! মঙ্গল ও রাহুর খারাপ প্রভাব পড়বে কোন কোন রাশির ওপর

জ্যোতিষশাস্ত্রে মোট বারো রাশি ও নটি গ্রহের উল্লেখ আছে। গ্রহরা মাঝে মধ্যেই তাদের ঘর পরিবর্তন করে থাকে। এই সময়ে তারা অনেক রাশিকে নেতিবাচক ফল দিয়ে থাকে আবার অনেককে ইতিবাচক ফল দান করেন। জুন মাসের ২৭ তারিখ মঙ্গল গ্রহ তার নিজস্ব রাশি মেষ রাশিতে গমন করেছে। এই সময় ১২ রাশির জাতক-জাতিকাতেই বিশেষভাবে প্রভাবিত করবে এই গ্রহ। মঙ্গল মেষ রাশিতে থাকবে ৪৫ দিন অর্থাৎ দেড় মাস। ১০ই আগস্ট মঙ্গল মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করবে। বর্তমানে রাহু মেষ রাশিতে রয়েছে। রাহু ও মঙ্গলের জন্য তৈরি হচ্ছে 'অঙ্গারক যোগ’। জ্যোতিষশাস্ত্রে এই অঙ্গারক যোগকে কখনোই শুভ বলে মনে করা হয় না। কারণ মঙ্গল নিজেই একটি অগ্নি উপাদান। রাহুর তার সঙ্গে মিলে সকল রাশিকেই বিশেষভাবে সমস্যা তৈরি করবে। কোন কোন রাশির জীবনে খুব খারাপ সময় উপস্থিত হচ্ছে, তা জেনে নিন।

বৃষ রাশি

বৃষ রাশি

এই রাশির জাতক বা জাতিকাদের দ্বাদশ স্থানে তৈরি হচ্ছে অঙ্গারক যোগ। তাই ৪৫ দিন এদের খুব সাবধানে থাকতে হবে। এই সময় অনেকেই তাদের ক্ষতি করতে চাইবেন। অঙ্গারক যোগ তৈরি হবার ফলে ব্যবসা ও কর্মক্ষেত্রে ক্ষতি হাওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়তি খরচ ক্রমশ আরোও বাড়তে থাকবে। ভাই বোনেদের মধ্যে ঝগড়া বাড়বে। দাম্পত্য ও পারিবারিক জীবনে কলহ বাড়তে থাকবে। অবশ্যই এই সময় আপনারা মাথা ঠাণ্ডা রেখে কথা বলার চেষ্টা করুন। এই সময় যদি শান্তিতে এবং পরিবারকে শান্তিপূর্ণভাবে রাখতে চান তাহলে প্রত্যেকদিন হনুমান চালিশা পাঠ করুন। এবং সেই সঙ্গে দেবতা হনুমানের পুজো করুন। তাহলেই আপনি এগুলি থেকে বের হতে পারবেন।

সিংহ রাশি

সিংহ রাশি

এই রাশির নবম ঘরে তৈরি হচ্ছে অঙ্গারক যোগ। এটি ভাগ্য ও বিদেশের ঘর বলে বিবেচিত। এই যোগের ফলে ভাগ্য এই সময় আপনাকে তেমন সাহায্য করবে না। এই সময় আপনি বিদেশে ভ্রমণ করবেন না, তাহলে সেটি আপনার জন্য খুব একটা ভালো হবে না। বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। সাবধানে গাড়ি চালাবেন। সমস্ত ঝামেলা থেকে এড়িয়ে চলুন। এই সময় প্রতিযোগিতামূলক কোন পরীক্ষা দেবেন না। নতুনভাবে ব্যবসায়ী কিছু বিনিয়োগ করবেন না। কারণ কোনভাবেই আপনার ভাগ্য আপনার সহায় থাকবে না। এইসব ঝামেলা এড়াতে লাল মুসুরির ডাল আপনি দারিদ্র ব্যক্তিদের দান করতে পারেন।

তুলা রাশি

তুলা রাশি

এই রাশির পঞ্চম স্থানে গঠিত হচ্ছে অঙ্গারক যোগ। এটি বিশেষত উচ্চশিক্ষা এবং প্রেম বিবাহের ঘর বলেই আমরা জানি। তাই এই সময়ে প্রেমেরক্ষেত্রে আপনার খুব একটা ভালো যাবে না। ভালোবাসার ক্ষেত্রে জীবনে ব্যর্থতা আসতে পারে। উচ্চশিক্ষায় বাধা আসতে পারে। পরিবারের সঙ্গে ঝগড়া বাড়তে পারে। বড় কোনও ঝামেলায় জড়াতে পারেন। এই সময় কেউ বিয়ের কথা ভাববেন না। যদি ঝামেলা এড়াতে চান তাহলে হনুমানজিকে লাল সিঁদুর পড়ান এবং প্রতি মঙ্গলবার ছোলা খেতে দিন। তাহলেই হনুমানজি খুশি হবেন এবং আপনি এই ঝামেলা থেকে বেরোতে পারবেন।

মকর রাশি

মকর রাশি

এইসময় এই রাশির ব্যক্তিদের খুব একটা ভালো সময় যাবে না। এই খারাপ সময়ে কখনোই আপনি মাথা গরম করে কাজ করবেন না। তাহলে জীবনে সফলতা পাবেন না। এই সময় মাথা ঠান্ডা রেখে চলুন। কঠোর পরিশ্রম করেও আপনি ততটা ফল পাবেন না। রাস্তায় বেরোলে সাবধানে হাঁটাচলা করুন । এই সময়ে আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে এই সময় আপনি ততটা সুফল পাবেন না। তাই এই সমস্যা থেকে বের হতে প্রতি মঙ্গলবার হনুমান চালিশা পাঠ করুন এবং দেবতার পুজো করুন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+