তৈরি হচ্ছে ‘অঙ্গারক যোগ’! এই রাশির ব্যক্তিরা বাড়তি খরচে লাগাম দিন, ভ্রমণ এড়িয়ে চলুন

তৈরি হচ্ছে ‘অঙ্গারক যোগ’! এই রাশির ব্যক্তিরা বাড়তি খরচে লাগাম দিন, ভ্রমণ এড়িয়ে চলুন

জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহই নির্দিষ্ট সময় অন্তর তাদের ঘর পরিবর্তন করে থাকে। এই ঘর পরিবর্তন কারোর জীবনের শুভ পরিবর্তন আনে আবার অনেকের জীবনে অশুভ পরিবর্তন। জুন মাসের ২৭ তারিখ মেষ রাশিতে প্রবেশ করেছে মঙ্গল। এই গ্রহ ১০ আগস্ট পর্যন্ত সেই রাশিতেই থাকবে। আর মেষ রাশিতে ইতিমধ্যে রয়েছে রাহু। তাই এই সময় রাহু ও মঙ্গলের মিলনে তৈরি হচ্ছে 'অঙ্গারক যোগ’। এই যোগের কারণে অনেক রাশির জীবনে অশুভ সময় শুরু হচ্ছে। তাদের সাবধান থাকার কথা বলা হচ্ছে। না হলেই তাদের জীবনে বাড়তে পারে বিপদ। তাহলে জেনে নিন কোন কোন রাশির এই সময়ে সাবধানতা অবলম্বন করে চলা উচিত।

মেষ রাশি

মেষ রাশি

রাহুল ও মঙ্গলের মিলনে যে অঙ্গারক যোগ তৈরি হচ্ছে তাতে মেষ রাশির ওপর একটি বিশেষ প্রভাব পড়বে। এই সময়ে এই রাশির ব্যক্তিরা যারা গাড়ি চালান তাদের খুব সতর্ক হয়ে থাকা উচিত। তাদের পারিবারিক জীবনে মারামারি, হানাহানি পর্যন্ত হতে পারে। দাম্পত্য জীবনের তাদের অশান্তি ক্রমশই বাড়বে। তাদের নানান ক্ষতির মুখে পড়তে হবে। তাই এসময় মাথা ঠান্ডা রেখে চলুন, নাহলে আপনার জীবনে অশান্তি ক্রমশই বাড়বে।

বৃষ রাশি

বৃষ রাশি

এই রাশির দশম ঘরে তৈরি হচ্ছে অঙ্গারক যোগ। এই যোগের কারণে বৃষ রাশির ব্যক্তিদের আর্থিক দিকে যথেষ্ট ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাদের বাড়তি খরচ ক্রমশ বাড়বে। দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। ঘরের বাইরে পা রাখলে খুব সাবধানে চলাফেরা করা উচিত, না হলে বিপদ আরও বাড়বে। এই সময়ে আইনি জটিলতা থেকে দূরে থাকুন।

কর্কট রাশি

কর্কট রাশি

এই রাশির জাতক-জাতিকাদের খুব সতর্ক এবং সাবধানের সঙ্গে এই সময় থাকতে হবে। ভেবেচিন্তে কোন কাজের জন্য সিদ্ধান্ত নিন। নতুন কোন সম্পত্তি এই সময় কিনতে যাবেন না। যারা ব্যবসা করছেন তারা খুব সাবধানে পা ফেলুন। না হলে আপনারা আর্থিক দিকে অবনতি হবে। ব্যবসায় নতুনভাবে বিনিয়োগ করবেন না। কারণ সেখান থেকে আপনি সাফল্য পাবেন না। পরিবারের সাথে তর্ক বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করুন।

তুলা রাশি

তুলা রাশি

তুলা রাশির জাতক-জাতিকাদের কর্মজীবনে অশুভ সময় শুরু। তারা এই সময় পরিবার এবং সঙ্গিনীর কোনরকম সহায়তা পাবেন না। কাজের ক্ষেত্রে সঠিকভাবে মনোনিবেশ করতে পারবেন না। তাই অফিসে আপনার সঙ্গে অশান্তি বাড়তে বাড়বে। চাকরির পরীক্ষা এই সময়ে এড়িয়ে চলুন। কারণ আপনি সাফল্য পাবেন না। তবে অবশ্যই এই সময় মাথা ঠান্ডা রেখে চলুন। সর্বদা সতর্ক থাকুন, নাহলে বিপদ আসন্ন।

সিংহ রাশি

সিংহ রাশি

সিংহ রাশির নবম ঘরে তৈরি হচ্ছে অঙ্গারক যোগ। এই কারণে সিংহ রাশির জাতক-জাতিকাদের স্বাস্থ্যের সমস্যা দেখা দেবে। হাত-পায়ের ব্যথা বাড়তে থাকবে। যাদের পুরনো কোন গুপ্ত রোগ রয়েছে সেটা বাড়তে থাকবে। শরীর খারাপ হলেই ডাক্তারের পরামর্শ নিন। এই সময় যদি কারোর বাইরে যাওয়ার পরিকল্পনা থাকে সেটা না যাওয়াই ভালো। এই সময় নতুন ভাবে ব্যবসার বিনিয়োগ করবেন না। কর্মক্ষেত্রে সেভাবেও আপনি সাফল্য পাবেন না।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+