মে মাসে তৈরি হবে অঙ্গারক যোগ, কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখবেন এই রাশির ব্যক্তিরা
আগামী মাসেই গ্রহদের রাজা সূর্য, মঙ্গল, বুধ, শুক্র তাদের স্থান পরিবর্তন করবে। মে মাসে মীন রাশিতে প্রবেশ মঙ্গল। আগে থেকে সেখানে উপস্থিত রয়েছে রাহু গ্রহ। রাহু ও মঙ্গলের মিলনে তৈরি হবে অঙ্গারক যোগ।
এই যোগ অত্যন্ত অশুভ। এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে সফলতা আসবে না। এই সময়ে ব্যবসায় ক্ষতি হতে পারে কিছু রাশির ব্যক্তিদের। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

- কন্যা রাশি
কন্যা রাশির জাতক জাতিকাদের মে মাসে অর্থক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময়ে জীবনে কোনও কাজে তেমনভাবে সফলতা অর্জন করতে পারবেন না। যারা ব্যবসা করছেন তাদের নানান সমস্যার সম্মুখীন হতে হবে। এসময় আপনাকে অপেক্ষা করে প্রত্যেকটি কাজ করতে হবে। মাথা ঠান্ডা রেখে কাজ করলে তবেই আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন। মানসিক চাপ বাড়বে আপনার।
- বৃশ্চিক রাশি
অঙ্গারক যোগের প্রভাবে বৃশ্চিক রাশির ব্যক্তিদের খুব অশুভ সময় শুরু হবে। কোনও কাজেই সফলতা অর্জন করতে পারবেন না। চাকরি থেকে ব্যবসায় অর্থ ক্ষতি হবে। এসময় উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে নানান সমস্যায় জড়িয়ে পড়বেন। প্রেম জীবনেও নানান সমস্যা আসবে। যা চাইবেন তাই করতে পারবেন না। এসময় নতুন চাকরির কথা ভাবতে পারেন। আপনার বেতন এই সময় বাড়বে না। আটকে যাবে প্রত্যেকটি শুভ কাজ। আইনি সমস্যায় জড়াতে পারেন। বাড়তি খরচ ক্রমশ বাড়বে।
- মকর রাশি
মকর রাশির জাতক-জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। এসময় আপনাকে সাবধানে গাড়ি চালাতে হবে। কারণ আপনার দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাজেট বাড়তে পারে। আপনার আর্থিক দিকে লাভ হবে না। এসময় অর্থহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় অর্থ নষ্ট হতে পারে। তাই আগেই সাবধান হোন। কোনও ব্যবসা শুরু করার আগে বাবা-মায়ের পরামর্শ নিয়ে তবেই করবেন। এই সময় স্ত্রীর সঙ্গে আপনার খুব অশান্তির পরিবেশ তৈরি হবে।
- ধনু রাশি
ধনু রাশি জাতির জাতিকাদের মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে। এসময় আপনাকে একটু সতর্ক থাকতে হবে। শত্রুরা আপনার ক্ষতি করতে পারেন। আপনি সকলের ষড়যন্ত্রে শিকার হতে পারেন। কর্মক্ষেত্রে কাজ করার সময় গোপন শত্রুদের থেকে বিশেষভাবে সতর্ক থাকুন ।এসময় আপনার স্বাস্থ্যের দিকে বেশি যত্ন দেবেন। কোমর থেকে পায়ের ব্যথায় ভুগতে পারে আপনাকে। এসময় আপনার আর্থিক দিকে নানান সমস্যায় পড়বেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications