অঙ্গারক যোগের অশুভ প্রভাবে ব্যবসাক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে চলবেন কারা?

জ্যোতিষশাস্ত্রে (astrology) মঙ্গল ও রাহু গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। মঙ্গলকে আমরা ভূমির পুত্র বলেই জানি। আর রাহুকে আমরা অশুভ গ্রহ বলে মনে করা হয়। গ্রহরা অনেক সময় স্থান পরিবর্তন করার সময় নানা রকম শুভ ও অশুভ যোগ তৈরি করে। যার বিশেষ প্রভাব পড়ে সকল রাশির ব্যক্তিদের উপর।

এপ্রিল মাসের ২৩ তারিখ মঙ্গল ও রাহু গ্রহের মিলনে তৈরি হবে 'অঙ্গারক যোগ’। এই যোগ অত্যন্ত অশুভ। এই যোগের বিশেষ প্রভাব পড়বে সকল রাশির ব্যক্তিদের উপর। ২৩ এপ্রিল মঙ্গল গ্রহ মীন রাশিতে প্রবেশ করবে এবং ৩১ মে পর্যন্ত সেখানেই থাকবে এই গ্রহ। রাহু গ্রহ ইতিমধ্যে সেখানেই রয়েছে। যোগের অশুভ প্রভাব কাদের ওপর পড়বে, দেখুন।

Astrology

  • মেষ রাশি

অঙ্গারক যোগের অশুভ প্রভাব পড়বে মেষ রাশির ব্যক্তিদের উপর। এই সময় কোনও কাজেই আপনি তেমনভাবে সফলতা অর্জন করতে পারবেন না। শিক্ষা থেকে ব্যবসা, জমি সংক্রান্ত যেকোনোও সমস্যায় আপনাকে ভুগতে হতে পারে। পরিবারের সকলের সঙ্গে অশান্তি লেগে থাকবে। আর্থিক দিকে নানান অসুবিধার সম্মুখীন হতে হবে আপনাকে। দূরে কোথাও ঘুরতে না যাওয়াই ভালো। কারণ আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।

  • কন্যা রাশি

কন্যা রাশির সপ্তম ঘরে তৈরি হবে অঙ্গারক যোগ। এসময় আপনাদের একটু সতর্ক থাকতে হবে। বন্ধুদের সঙ্গে যেখানেই যাবেন সাবধানে যাবেন। কারণ তারা আপনার ক্ষতি করতে পারেন। এসময় অহংকার বোধ এড়িয়ে চলুন। স্বামী- স্ত্রীর মধ্যে অশান্তি ক্রমশই বাড়তে থাকবে। তাই মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করুন। কর্মক্ষেত্রে বসের কথা শুনে সকল কাজ করার চেষ্টা করবেন, না হলে আপনার সঙ্গে বসের অনেক সমস্যা হতে পারে। কঠিন পরিশ্রম করলে তবেই জীবনের সফলতা অর্জন করতে পারবেন আপনি।

  • ধনু রাশি

ধনু রাশির ব্যক্তিদের জীবনে ক্রমশই কমতে থাকবে বিলাসিতা। এসময়ে শরীর আপনার খারাপ থাকবে। ঘরোয়া কিছু সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদ ক্রমশ বাড়তে থাকবে। মানসিক চাপও বাড়বে। শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া যারা আইনজীবী, বিচারক, লেখক, রাজনীতিবিদ রয়েছেন তাদের জন্য খুব খারাপ সময়, এই সময়ে তাঁদের জীবনে আসবে নানান সমস্যা। তাই সাবধান হোন। এসময় যেকোনোও প্রতিযোগিতামূলক পরীক্ষা দিলে সেখানে সফলতা অর্জন করতে পারবেন। যদি আপনি গাড়ি চালান একটু সাবধানে চালাবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+