অনন্ত ও রাধিকার বিয়ের দিন কেন ১২ জুলাই বেছে নেওয়া হল, কী বলছে জ্যোতিষশাস্ত্র
ভারতের সবথেকে ধনী ব্যক্তি হলেন মুকেশ আম্বানি। মুকেশ ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি। চলতি বছরের জুলাই মাসের ১২ তারিখ অনন্তের সঙ্গে চার হাত এক হতে চলেছে রাধিকা মার্চেন্টের। তবে বিয়ের উৎসব কিন্তু শুরু হয়ে গেছে এখন থেকেই। পয়লা মার্চ থেকে শুরু হয়ে গিয়েছে অনন্ত ও রাধিকার প্রি-ওয়েডিং অনুষ্ঠান। কেন ১২ জুলাইতে অনন্ত ও রাধিকার চারহাত এক হবে? কেন বা এই দিনটি খুব শুভ, কী বলছেন জ্যোতিষীরা।
জ্যোতিষীদের মতে, ১২ জুলাই দিনটি অত্যন্ত শুভ। ১২ জুলাই পড়েছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার সাংস্কৃতিক ও জ্যোতিষ মাহাত্ম্য রয়েছে। এই দিনের বিবাহ লগ্নকে খুব শুভ বলে মনে করা হয়। এই বিশেষ দিনের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। জ্যোতিষশাস্ত্রে গুরু গ্রহ হল জ্ঞান ও সৌভাগ্যের প্রতীক। মনে করা হয়, বৃহস্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হলে সুখী হওয়া যায় ও বৈবাহিক জীবনে থাকে শান্তিও।

জ্যোতিষ মতে, এই বিশেষ দিনে রয়েছে একাধিক শুভ যোগ। রয়েছে সপ্তমী তিথি ও রবি যোগের সংযোগ। ১২ জুলাই দুপুর ১২ টা ৩২ মিনিটে শুরু হবে সপ্তমী তিথি। এই বিশেষ দিনে থাকবে রবি যোগও। এই দিনে যেকোনও কাজে মিলবে শুভ ফল। বিবাহ অনুষ্ঠানের জন্য শুভ সময় হল ১২ জুলাই বিকেল ৫ টা ১৫ মিনিট থেকে ১৩ জুলাই সকাল ৫ টা ৩২ মিনিট পর্যন্ত। এই শুভ সময়টিকে মুহূর্তা বলা হয়।
জ্যোতিষ গণণা অনুসারে, ১২ জুলাই সপ্তমী তিথি ও হস্ত নক্ষত্রের বিশেষ প্রভাব থাকবে। এই সময়ে বিবাহ করা খুব শুভ বলে মনে করা হয়। বলা হয়, সপ্তমী তিথিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ও যেকোনও শুভ কাজ করা খুব ভালো বলে মনে করা হয়। কথিত আছে এই সময়ে বিয়ে করলে দাম্পত্য জীবনে সুখ লেগে থাকে।
আম্বানি পরিবারে ঐতিহ্যগত রীতিনীতি মেনে বিয়ের অনুষ্ঠানের জন্য একটি শুভ তারিখ বেছে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। অপরদিকে হস্ত নক্ষত্রের অধিপতি হলেন চন্দ্র। এই নক্ষত্র সৃজনশীলতা ও শিল্প কৌশলের কারক। বলা হয়, এই শুভ নক্ষত্রে বিয়ে করলে দাম্পত্য জীবনে আনন্দ লেগে থাকে। তাই বিশেষ দিনে চারহাত এক হতে চলছে অনন্ত ও রাধিকার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications