অম্বুবাচীতে 'বিবাহ' থেকে 'গৃহপ্রবেশ' কি আয়োজন করা উচিত! পালনীয় নিয়ম সম্পর্কে শাস্ত্র কী বলছে
প্রতি বছর আষাঢ়ের ৭ তারিখ শুরু হয় অম্বুবাচী। সেই মতো এবছরের ২২ জুন থেকে পড়েছে অম্বুবাচী। আগামী ২৫ জুন পর্যন্ত এই সময় চলবে। আর এই সময়ের মধ্যে বিশেষ কিছু নিয়ম পালন করা হয়। শাস্ত্র মতে মূলত অম্বুবাচী নিয়ে কোন কোন নিয়ম পালনীয় তা দেখে নেওয়া যাক।

শুভ কাজ থেকে বিরত থাকুন
শাস্ত্র মতে বলা হয়, অম্বুবাচী ঘিরে কোনও শুভ উৎসব পালন করা উচিত নয়। এই সময় বিবাহ, গৃহপ্রবেশের মতো শুভ কোনও কাজ না করাই ভালো। এমনকি ঘরে কোনও পুজো করাও সেভাবে সুখকর নয় বলে দাবি করা হয়।

দেবী মূর্তি ঘিরে নিয়ম
এই সময় দেবী মূর্তিকে লাল কাপড়ে বা লাল পাড় সাদা শাড়িতে ঢেকে রাখা হয়। মন্দিরে এই নিয়ম পালিত হলেও, ঘরে স্থাপিত দেবী মূর্তিতে এই সময় সিঁদুর ছোঁয়াতে বারণ করা হয়।

গাছ লাগাতে বারণ করা হয়
অম্বুবাচীর এই ৩ দিনে মাটি খুঁড়ে কিছু করতে বারণ করা হয়। শাস্ত্রজ্ঞদের দাবি, এই সময় গাছ লাগানো বা কোনও নির্মাণ কাজে মাটি না খোঁড়াই ভালো। শুধু অম্বুবাচীর এই ৩ টে দিন এমনই নিয়ম পালিত হয়।

অম্বুবাচী ও কিছু টিপস
কথিত রয়েছে অম্বুবাচীর সময় বাড়ি জমি ক্রয় করতে নেই। পাশাপাশি, চাষের কাজ থেকে এই ৩ দিন বিরত থাকার পরামর্শ দিচ্ছেন শাস্ত্রজ্ঞরা। ঘরের পুজোর ক্ষেত্রেও দীপ ধূপ ঈশ্বরকে না অর্পণ করারই পরামর্শ দেওয়া হচ্ছে।












Click it and Unblock the Notifications